1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার দেশে ফেরার দাবি স্বভাবসুলভ বাগাড়ম্বর ও স্ট্যান্ডবাজি: রিজভী চাঁদাবাজি ও নিরাপত্তাহীনতার বিষয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি: প্রাণিসম্পদমন্ত্রী নাটোরের লালপুরে প্রতিমন্ত্রীর সমর্থকদের বিরুদ্ধে ব্যবসায়ীর আড়ৎ ঘর দখলের অভিযোগ হাম ও হামের উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু ঈদুল আজহা ত্যাগের মাধ্যমে সৃষ্টিকর্তার নৈকট্য অর্জনের উৎসব: বিএনপি মহাসচিব খাল পুনঃখনন ও রামরাই দিঘি পরিদর্শনে করলেন জেলা প্রশাসক জানাজা শেষে চিরবিদায় ৯ যুবকের, কান্নায় ভারী নওগাঁর আকাশ-বাতাস কোরবানির প্রকৃত মর্মকথার অমিও বাণী আত্মত্যাগ বনাম আধুনিকতার আড়ম্বর দেড় মাসেও নিখোঁজ মিরাজ শেখ, কোস্ট গার্ডের বিরুদ্ধে তুলে নেওয়ার অভিযোগে স্বজনদের সংবাদ সম্মেলন সুন্দরবনে ‘চাচা ভাইপো’ নামে নতুন ডাকাত দল গঠনের চেষ্টা, অস্ত্রসহ আটক ২

কুয়াকাটায় ব্যবসায়ীকে আটকে রেখে মুক্তিপণ দাবি, আটক ২

সাইফুল ইসলাম
  • প্রকাশের সময় : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২৫ বার পড়া হয়েছে

পটুয়াখালীর মহিপুরে মুদি ব্যবসায়ী মন্নান শেখ (৭৫) কে হোটেল কক্ষে আটক রেখে মুক্তিপণ দাবি করার অভিযোগ উঠেছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) দুপুর ২টা থেকে বিকেল ৬টার মধ্যে কুয়াকাটার হীড বাংলা সড়কের পাশে আবাসিক হোটেল একটি কক্ষে ঘটনাটি ঘটে। ঘটনার সত্যতা স্বীকার করেছেন অভিযুক্তরা। পরিবারের সদস্যরা জানান, মন্নান শেখকে আটক করে তার মোবাইল ফোন থেকে ছেলেকে ফোন করা হয়। এসময় তাকে হুমকি দিয়ে ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। পরে ছেলে পুলিশের সহযোগিতায় রাতে হোটেল থেকে তার বাবাকে উদ্ধার করেন। এসময় দুজনকে আটক করে পুলিশ। অপর একজন পালিয়ে যান। অভিযুক্ত মেহেদী হাসান বলেন, আমি আমার অনার্সের বিষয় (সাবজেক্ট) পরিবর্তনের জন্য তার কাছে বিশ হাজার টাকা ধার চাই। তিনি আমাকে টাকাটি দেয়নি। সে থেকেই আমি তার ক্ষিপ্ত হয়ে বন্ধুদের নিয়ে এই পরিকল্পনা করি। এ ঘটনায় অভিযুক্তরা হলেন মম্বিপাড়া এলাকার হাসান (২২) মিশ্রীপাড়া এলাকার মেহেদী হাসান (২৮) ও কুয়াকাটা এলাকার মেশকাত (১৮) পরিবারের অভিযোগ, পরিকল্পিতভাবে পতিতার ফাঁদে ফেলে হোটেল কক্ষে আটকানো হয় মন্নান শেখকে। প্রথমে তার ভিডিও ধারণ করে পরে মুক্তিপণের দাবিতে ছেলেকে ফোন করা হয়। ভুক্তভোগী মন্নান শেখ বলেন, পূর্বপরিকল্পিত ভাবে আমাকে ডেকে নিয়ে একটি হোটেলে মেয়েসহ আটকিয়ে ভিডিও করে। আমার কাছে থাকা ৪২ হাজার টাকা নিয়ে যায় পরে আমার ছেলের কাছে মুঠোফোন ৩ লাখ টাকা দাবি করেন। মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদ হাসান বলেন এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলা হয়েছে। অভিযুক্তদের আদালতে প্রেরণ প্রস্তুতি চলছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com