1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
ইন্টারনেট বন্ধে কতক্ষণ লাগবে, সময় জানতে চেয়েছিলেন পলক: ট্রাইব্যুনালে বিটিসিএল কর্মকর্তা যুক্তরাষ্ট্র-ইরানের আলোচনায় পাকিস্তানের ভূমিকায় চীনের ‘পূর্ণ সমর্থন’ বর্তমানে বাংলাদেশে বিদেশি ঋণের পরিমাণ ৭৮ বিলিয়ন ডলারের বেশি সংরক্ষিত নারী আসনে ‘প্রবীণ-নবীনের সমন্বয়ে’ সুন্দর মনোনয়ন হয়েছে: সেলিমা রহমান ক্যানসার হাসপাতালের উপ-পরিচালককে কুপিয়ে জখম, গ্রেপ্তার ৫ সংরক্ষিত নারী আসন: ইসির কাছে মনোনয়ন জমা দিচ্ছেন বিএনপি-জামায়াত জোটের প্রার্থীরা মুফতি আমীর হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা এলএনজি টার্মিনাল বন্ধ, দেশের গ্যাস সরবরাহে বড় ঘাটতি আমি এই মন্ত্রী, এই মন্ত্রণালয়ে যে দুর্নীতি করবে, ২৪ ঘণ্টা থাকতে পারবে না: শিক্ষামন্ত্রী ধামইরহাটে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

আমাদের কাছে সংখ্যালঘু বলতে কোন কথা নাই -মাসুদ সাঈদী ‎

কামরুল আহসান (সোহাগ)
  • প্রকাশের সময় : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৯৫ বার পড়া হয়েছে
‎ পিরোজপুর জেলা জামায়াতের উদ্যোগে কদমতলা ইউনিয়নে লিফলেট বিতরণ ও পথসভার আয়োজনের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে
‎পিরোজপুর-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনিত সংসদ সদস্য প্রার্থী, জিয়ানগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাসুদ সাঈদী বলেছেন, একটি দেশে বসবাসরত সকল ধর্মের সকল নাগরিকের সমান অধিকার রয়েছে, প্রত্যেক নাগরিক তার নিজ নিজ ধর্ম পালন করার অধিকার আছে। যারা ধর্মে ধর্মে দাঙ্গা লাগায়, বিভেদ সৃষ্টি করে তারাই সংখ্যালঘু বলে। আমাদের কাছে সংখ্যালঘু বলতে কোন কথা নেই।
‎‎তিনি আরও বলেন, “আমরা একটা কথা স্পষ্ট করে বলতে চাই, বাংলাদেশে সংখ্যালঘু বলতে কিছু নাই এটা কিছু মানুষ তাদের ছোট করার জন্য বলে থাকে। সুতরাং তাদের সংখ্যা আর মুসলমান দের সংখ্যা যতটুকুই হোক আমরা সবাই বাংলাদেশের নাগরিক। আমারা এমন একটি বাংলাদেশ চাই যেখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান কোন ভেদাভেদ থাকবে না।যে যার ধর্ম নিজের মতো করে পালন করবে।”
‎তিনি বলেন, “আমরা আমাদের ইচ্ছা অনুযায়ী যে কোন মতামতের বা আদর্শের হতে পারি, কিন্তু আমরা চাই বৈষম্যহীন,বাক স্বাধীনতা, ভোটের স্বাধীনতাপূর্ণ একটি সার্বভৌম রাষ্ট্র,যেখানে সকলের সমান অধিকার নিয়ে একসাথে বসবাস করবে। “
‎‎এসময় তিনি আরও বলেন, “আমাদের আছে এক’শ বছরের পুরনো পৌরসভা কিন্তু রাস্তাঘাটের বেহাল অবস্থা, স্কুল কলেজের ছাদ ধ্বসে শিক্ষার্থীরা নিহত হয় স্বাধীনতার ৫৪ বছর পরেও একটি দেশের এমন বেহাল অবস্থা পৃথিবীতে আর কোথাও নেই।
‎‎তিনি বলেন, দেশের মানুষ গত ৫৩ বছরে অনেক মত-পথ, নেতা-নেত্রী দেখেছে, এবার দেশের মানুষ জামায়াতকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায়। একটি স্বপ্নের সোনার বাংলা দেখতে চায়। জামায়াত যাতে রাষ্ট্র ক্ষমতায় যেতে না পারে তাই ফ্যাসিষ্টদের মতো কেউ কেউ আবারো রাজাকার রাজাকার খেলা শুরু করেছে। গত ১৫ বছর রাজাকারের ব্যবসা করতে গিয়ে আওয়ামী লীগ তার পুজিপাট্টা, আমছালা সব হারিয়ে এখন ভারতে। আমরা অবাক হয়ে লক্ষ্য করছি এখন আবার কেউ কেউ আওয়ামী লীগের পথ ধরে রাজাকার রাজাকার ব্যবসা শুরু করছে। তাদের প্রতি অনুরোধ রইলো, এই ব্যবসা কইরেন না। এই ব্যবসা লসের ব্যবসা। এই ব্যবসা দেশের মানুষ পছন্দ করেনা। এই ব্যবসায় আপনাদেরও আমছালা সব যাওয়ার সম্ভাবনা আছে।
‎সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর পিরোজপুর জেলা শাখার মজলিশ সূরা সদস্যও জেলা ওলামা বিভাগের সভাপতি মওলানা আব্দুল হালিম।
‎ আরো বক্তব্য রাখেন জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি শেখ আব্দুর রাজ্জাক, ইসলামী ছাত্রশিবিরের পিরোজপুর সদর উপজেলা শাখার সভাপতি আহসানুল হক। জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের পিরোজপুর জেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও এ সময় উপস্থিত ছিলেন।
এ বিভাগের আরো সংবাদ

ঠাকুরগাঁওয়ে জ্বালানি তেল বিক্রিতে শৃঙ্খলা ফেরাতে চালু করা হয়েছে ফুয়েল কার্ড ব্যবস্থা। জেলা প্রশাসনের এই উদ্যোগে তেল বিক্রিতে কিছুটা শৃঙ্খলা ফিরলেও কমেনি সাধারণ চালকদের ভোগান্তি। বরং দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে তেলের জন্য। জেলা প্রশাসনের ঘোষণা অনুযায়ী, ৫ এপ্রিল থেকে ফুয়েল কার্ড ছাড়া কোনো প্রকার জ্বালানি তেল বিক্রি করা হচ্ছে না। নতুন এই নিয়ম বাস্তবায়নে রোববার (৫ এপ্রিল) জেলার কয়েকটি ফিলিং স্টেশনে সকাল ৯টা থেকে বিকাল ৬টা পর্যন্ত পেট্রোল ও অকটেন বিক্রি শুরু হয়।তবে সরেজমিনে গিয়ে দেখা যায়, কার্ড থাকা সত্ত্বেও তেল পেতে চরম ভোগান্তিতে পড়ছেন চালকরা। অনেকেই ভোর ৪টা থেকেই লাইনে দাঁড়িয়ে থাকছেন। নির্ধারিত সময় সকাল ৯টার পরিবর্তে কোথাও কোথাও ১০টার পর তেল সরবরাহ শুরু হওয়ায় ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। এছাড়া, প্রথম দিনে ৫ লিটার করে তেল দেওয়ার কথা থাকলেও বাস্তবে অনেক স্টেশনে ৫০০ টাকার তেল দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।স্থানীয় বাইক চালকরা জানান, ‘ভোরে এসে লাইনে দাঁড়িয়েও সকাল ১১টা পর্যন্ত তেল পাই না। কখন তেল পাবো তার কোনো নিশ্চয়তা নেই। এতে আমাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।’ এদিকে, ফুয়েল কার্ড ছাড়া অনেকেই তেল নিতে এসে খালি হাতে ফিরে যাচ্ছেন। এতে একদিকে তেল বিক্রিতে শৃঙ্খলা ফিরলেও অন্যদিকে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বেড়েছে। ফিলিং স্টেশন সংশ্লিষ্টরা বলছেন, ফুয়েল কার্ড চালুর ফলে আগের মতো বিশৃঙ্খলা আর নেই। নিয়ম মেনে তেল বিতরণ করা সম্ভব হচ্ছে। রুপালী ফিলিং স্টেশনের ম্যানেজার মো. আব্দুল হক বলেন, “আগে তেল দিতে গিয়ে অনেক বিশৃঙ্খলা হতো। এখন কার্ড থাকার কারণে সবকিছু নিয়ন্ত্রণে এসেছে।” অন্যদিকে, ফিলিং স্টেশনে দায়িত্বপ্রাপ্ত ট্যাগ কর্মকর্তা মো. মুক্তারুজ্জামান বলেন, জেলা প্রশাসনের নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। কোনোভাবেই ফুয়েল কার্ড ও বৈধ কাগজপত্র ছাড়া তেল দেওয়া হচ্ছে না। তবে চালকদের দাবি, শুধুমাত্র নিয়ম করলেই হবে না—সময়মতো তেল সরবরাহ নিশ্চিত করা এবং লাইনের চাপ কমাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে প্রশাসনকে।

© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com