1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার দেশে ফেরার দাবি স্বভাবসুলভ বাগাড়ম্বর ও স্ট্যান্ডবাজি: রিজভী চাঁদাবাজি ও নিরাপত্তাহীনতার বিষয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি: প্রাণিসম্পদমন্ত্রী নাটোরের লালপুরে প্রতিমন্ত্রীর সমর্থকদের বিরুদ্ধে ব্যবসায়ীর আড়ৎ ঘর দখলের অভিযোগ হাম ও হামের উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু ঈদুল আজহা ত্যাগের মাধ্যমে সৃষ্টিকর্তার নৈকট্য অর্জনের উৎসব: বিএনপি মহাসচিব খাল পুনঃখনন ও রামরাই দিঘি পরিদর্শনে করলেন জেলা প্রশাসক জানাজা শেষে চিরবিদায় ৯ যুবকের, কান্নায় ভারী নওগাঁর আকাশ-বাতাস কোরবানির প্রকৃত মর্মকথার অমিও বাণী আত্মত্যাগ বনাম আধুনিকতার আড়ম্বর দেড় মাসেও নিখোঁজ মিরাজ শেখ, কোস্ট গার্ডের বিরুদ্ধে তুলে নেওয়ার অভিযোগে স্বজনদের সংবাদ সম্মেলন সুন্দরবনে ‘চাচা ভাইপো’ নামে নতুন ডাকাত দল গঠনের চেষ্টা, অস্ত্রসহ আটক ২

মাদকদ্রব্য সহ দুই জন মাদক কারবারী হাতেনাতে পুলিশের হাতে গ্রেফতার

মোহাম্মদ হানিফ ফেনী জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৫৪ বার পড়া হয়েছে

মাদকদ্রব্য সহ দুই জন মাদক কারবারী হাতেনাতে পুলিশের হাতে গ্রেফতার হয়েছে। একদল মাদক ব্যবসায়ী ইয়াবা ক্রয় বিক্রয়ের সময় অভিযান পরিচালনা করে দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সোনাগাজি মডেল থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১৮ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর) সোনাগাজী সদর ইউনিয়নের মধ্য সুজাপুর গ্রামে মাদক ব্যবসায়ী জুয়েল এর বাড়ির সামনের রাস্তা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। আটককৃতরা হলো – পূর্ব সুজাপুর গ্রামের ৫ নং ওয়ার্ডের মৃত আবুল হাসেম এর ছেলে কামরুল ইসলাম একরাম (৪০) এবং মধ্য সুজাপুর ৬ নং ওয়ার্ডের মৃত আবদুর রহমান এর ছেলে বেলায়েত হোসেন জিয়া (৪৫) । এ সময় তাদের অপর সহযোগী মাদক ব্যবসায়ী মধ্য সুজাপুর গ্রামের হাফেজ উল্লাহর ছেলে আবুল হোসেন জুয়েল পালিয়ে যেতে সক্ষম হয়। উল্লেখ্য তারা সকলে উক্ত এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত ব্যক্তিরা জানায় তারা মাদক ব্যবসায়ী জুয়েল এর নিকট থেকে পাইকারি দরে ইয়াবা কিনে খুচরা ক্রেতাদের নিকট বিক্রি করে থাকে। উপরোক্ত ধৃত ও পলাতক মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলা রুজু পূর্বক ধৃত আসামীদ্বয়কে আদালতে প্রেরণ করা হয়েছে। পলাতক আসামী জুয়েলকে গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com