1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ১৫ জুন ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
তদন্তে মিলল না জামায়াত নেতার দাবি, চাঁদাবাজির অভিযোগই জোরালো ডুবন্ত পণ্যবাহী কার্গোতে যুবকের মরদেহ উদ্ধার, চুরির উদ্দেশ্যে প্রবেশের সন্দেহ নোবিপ্রবিতে শহীদুল্লা কায়সারের সাহিত্যকর্ম বিষয়ক সেমিনার মন্ত্রীর পেছনে আমরা টাকা নিয়ে ঘুরিনি: আদ্-দ্বীন কর্তৃপক্ষ হাইকোর্টে সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমের জামিন জনতা ব্যাংক কাদিরগঞ্জ শাখার এটিএম বুথের উদ্বোধন বাজেটে মোট ঘাটতি দুই লাখ কোটি টাকা, কমছে সরকারি ব্যয়: সংসদে অর্থমন্ত্রী কোটি কোটি মানুষ ক্ষুধার্ত, আর এক খেলার পেছনে গোটা পৃথিবীর উন্মাদনা: আহমাদুল্লাহ আরও ২,৫০০ কোটি টাকা বিশেষ ধার পেল ইসলামী ব্যাংক ‘উড়ে যাওয়া পাখি কোনো দাগ রাখে না’: জাপানিদের স্টেডিয়াম পরিষ্কার করার গোপন রহস্য

সোনাগাজী উপজেলা পরিষদে ও ফুলগাজী উপজেলা পরিষদের জামায়াতের প্রার্থীতা ঘোষণা

মোহাম্মদ হানিফ ফেনী জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ২২৫ বার পড়া হয়েছে
সোনাগাজী উপজেলা পরিষদ নির্বাচনে মুহাম্মদ আবদুর রহীম কে চেয়ারম্যান, মাওলানা মোহাম্মদ মোস্তফা কে ভাইস চেয়ারম্যান প্রার্থী ঘোষণা করা হয়েছে।
আগামী উপজেলা পরিষদ নির্বাচনে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সোনাগাজী উপজেলায় চেয়ারম্যান পদে ফেনী জেলা জামায়াতের সেক্রেটারী, ইসলামী ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি মুহাম্মদ আবদুর রহীম কে চেয়ারম্যান প্রার্থী এবং সোনাগাজী উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোহাম্মদ মোস্তফা কে ভাইস চেয়ারম্যান প্রার্থী ঘোষণা করা হয়েছে।
গতকাল শুক্রবার জেলা শহরে দলটির এক দায়িত্বশীল সমাবেশে এ ঘোষণা দেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী মাওলানা এটিএম মাসুম।
জেলা আমীর মুফতি আবদুল হান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য সাবেক জেলা আমীর, ফেনী ২ নং আসনের প্রার্থী অধ্যাপক লিয়াকত আলী ভূইয়া, কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ফেনী ৩ নং আসনে জামায়াত মনোনীত প্রার্থী ডাঃ ফখরুদ্দীন মানিক, কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ফেনী ১নং আসনের প্রার্থী এড.এস এম কামাল উদ্দিন, জেলা নায়েবে আমীর  ফেনী সদর উপজেলা চেয়ারম্যান প্রার্থী অধ্যাপক আবু ইউছুফ, নায়েবে আমীর মাওলানা মাহমুদুল হক প্রমূখ।
ফুলগাজী উপজেলা পরিষদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রার্থী ঘোষণা করেছে। চেয়ারম্যান পদে মাওলানা সামছুল হক এবং ভাইস চেয়ারম্যান পদে মাওলানা আবুল হোসেন মিয়াজী মনোনীত হয়েছেন। ১২ সেপ্টেম্বর শুক্রবার জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মাসুম আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন। ফুলগাজী উপজেলা জামায়াতের প্রচার সম্পাদক আবুল কালাম শামীম এ তথ্য নিশ্চিত করেছে
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com