মাদক ব্যবসায়ের সাথে জড়িত মোঃ জসিম মোল্ল্যা(৩৮) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃত মোঃ জসিম মোল্ল্যা(৩৮) নড়াইল সদর থানাধীন দুর্গাপুর দক্ষিণ পাড়া গ্রামের মৃত ছত্তার মোল্ল্যার ছেলে। গত ১৩ সেপ্টেম্বর রাত সোয়া ১০ টার দিকে নড়াইল সদর থানা পৌরসভাধীন বাধাঘাট মোড়স্থ জনৈক চন্দন এর দোকানের সামনে পাঁকা রাস্তার উপর হতে তাকে আটক করে। এ ঘটনায় নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।