1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার দেশে ফেরার দাবি স্বভাবসুলভ বাগাড়ম্বর ও স্ট্যান্ডবাজি: রিজভী চাঁদাবাজি ও নিরাপত্তাহীনতার বিষয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি: প্রাণিসম্পদমন্ত্রী নাটোরের লালপুরে প্রতিমন্ত্রীর সমর্থকদের বিরুদ্ধে ব্যবসায়ীর আড়ৎ ঘর দখলের অভিযোগ হাম ও হামের উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু ঈদুল আজহা ত্যাগের মাধ্যমে সৃষ্টিকর্তার নৈকট্য অর্জনের উৎসব: বিএনপি মহাসচিব খাল পুনঃখনন ও রামরাই দিঘি পরিদর্শনে করলেন জেলা প্রশাসক জানাজা শেষে চিরবিদায় ৯ যুবকের, কান্নায় ভারী নওগাঁর আকাশ-বাতাস কোরবানির প্রকৃত মর্মকথার অমিও বাণী আত্মত্যাগ বনাম আধুনিকতার আড়ম্বর দেড় মাসেও নিখোঁজ মিরাজ শেখ, কোস্ট গার্ডের বিরুদ্ধে তুলে নেওয়ার অভিযোগে স্বজনদের সংবাদ সম্মেলন সুন্দরবনে ‘চাচা ভাইপো’ নামে নতুন ডাকাত দল গঠনের চেষ্টা, অস্ত্রসহ আটক ২

ফুলগাজীতে গরু চুরি: র‌্যাবের অভিযানে গরু-অস্ত্র-গাড়িসহ ৬ জন আটক

মোহাম্মদ হানিফ ফেনী জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৪১ বার পড়া হয়েছে
ফেনীর ফুলগাজীতে গোয়ালঘর ভেঙ্গে চুরি হওয়া দুটি গরু উদ্ধার করেছে র‌্যাব। শনিবার (১৩ সেপ্টেম্বর ২০২৫) ভোর রাতে উপজেলার নূরপুর গ্রামে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী ফরকানুর রহমান (৫৮) জানান, গভীর রাতে তার গোয়ালঘরের তালা ভেঙ্গে দুইটি লাল রঙের বলদ গরু চুরি হয়ে যায়। গরুর আনুমানিক মূল্য প্রায় ৯০ হাজার টাকা।
 পরবর্তীতে তিনি খবর পান, র‌্যাব-৭ ফেনী ক্যাম্প চেকপোস্টে অস্ত্রসহ কয়েকজনকে আটক করেছে এবং তাদের কাছ থেকে ৪টি চোরাই গরু ও একটি পিকআপ জব্দ করেছে।
তিনি দ্রুত র‌্যাব ক্যাম্পে গিয়ে আটককৃত চারটি গরুর মধ্যে নিজের দুইটি গরু শনাক্ত করেন। আটককৃতরা হলো জামাল হোসেন মানিক (৫০), মো. আরিফুল ইসলাম (৩২), মো. ইয়াসিন (৪৬), আব্দুল কাদের (৩৭), মো. হারুন (৩৫) ও মো. সুলতান আহম্মদ (২৬)। তাদের কাছ থেকে দেশীয় বিভিন্ন অস্ত্র ও উদ্ধার করা হয়।
র‌্যাব জানায়, শনিবার সকাল সাড়ে ৭টার দিকে ফেনী সদর উপজেলার মোহাম্মদ আলী বাজার এলাকায় মহাসড়কে চেকপোস্ট বসিয়ে অ*ভিযান চালানো হয়।
এ সময় ঢাকা মেট্রো ন-১৯-৬২১৮ নম্বরের একটি পিকআপ আটক করা হয়। গাড়িটিতে থাকা গরু ও আসামিদের জিজ্ঞাসাবাদে তারা গরু চুরির কথা স্বীকার করে।
একই সঙ্গে তারা ছাগলনাইয়া এলাকায়ও আরেকটি গরু চুরির ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা জানিয়েছে।
ফুলগাজী থানার অফিসার ইনচার্জ লুৎফর রহমান জানান, যেহেতু একই সঙ্গে ফুলগাজী এবং ছাগলনাইয়া দুই এলাকাতেই গরু চুরির ঘটনা ঘটেছে। ভুক্তভোগীরা ছাগলনাইয়া থানা ও ফুলগাজী থানায় অভিযোগ দিয়েছেন এবং মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com