1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় গাঁজা ও ইয়াবা সেবনকারী দুইজন আটক ইন্টারনেট বন্ধে কতক্ষণ লাগবে, সময় জানতে চেয়েছিলেন পলক: ট্রাইব্যুনালে বিটিসিএল কর্মকর্তা যুক্তরাষ্ট্র-ইরানের আলোচনায় পাকিস্তানের ভূমিকায় চীনের ‘পূর্ণ সমর্থন’ বর্তমানে বাংলাদেশে বিদেশি ঋণের পরিমাণ ৭৮ বিলিয়ন ডলারের বেশি সংরক্ষিত নারী আসনে ‘প্রবীণ-নবীনের সমন্বয়ে’ সুন্দর মনোনয়ন হয়েছে: সেলিমা রহমান ক্যানসার হাসপাতালের উপ-পরিচালককে কুপিয়ে জখম, গ্রেপ্তার ৫ সংরক্ষিত নারী আসন: ইসির কাছে মনোনয়ন জমা দিচ্ছেন বিএনপি-জামায়াত জোটের প্রার্থীরা মুফতি আমীর হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা এলএনজি টার্মিনাল বন্ধ, দেশের গ্যাস সরবরাহে বড় ঘাটতি আমি এই মন্ত্রী, এই মন্ত্রণালয়ে যে দুর্নীতি করবে, ২৪ ঘণ্টা থাকতে পারবে না: শিক্ষামন্ত্রী

দুর্দিনে যারা ছিলো তাদের সামনে আসার চেষ্টা করবেন না সু দিনের কর্মীরা -আলতাফ হোসেন চৌধুরী

মোঃ আলমগীর হোসেন জুয়েল
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১৬ বার পড়া হয়েছে
পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলায় বিএনপি কতৃক আয়োজিত মত বিনিময় সভা বিএনপির  সদস্য ফরম ও নবায়ন অনুষ্ঠিত হয়

রবিবার  (১৪ সেপ্টেম্বর) সকাল ১১:০০ টা সুবিদখালি দারুস সুন্নাত মাদ্রাসার দ্বিতীয় তলায় উপজেলা বিএনপির সহ সভাপতি জনাব মোঃ আমিনুল ইসলাম খোকন এর সভাপতিত্বে বিএনপির মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে থাকেন মির্জাগঞ্জ উপজেলার কৃতি সন্তান সাবেক এয়ার ভাইস মার্শাল অবঃ সাবেক সফল স্বরাষ্ট্র ও বানিজ্য মন্ত্রী জনাব মোঃ আলতাফ হোসেন চৌধুরী বিশেষ অতিথি হিসেবে থাকেন পটুয়াখালী জেলা নেতৃবৃন্দ  ও মির্জাগঞ্জের সোনালি সন্তান জনাব ফিরোজ আলম গোলদার উপস্থিত থাকেন “উপজেলা  প্রেসক্লাব মির্জাগঞ্জ” এর সাধারন সম্পাদক জনাব মোঃ আল আমিন প্রিন্স সহ প্রেস ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ ও বিএনপি সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সাধারণ জনগন।

উপজেলা বিএনপির মত বিনিময় সভায় প্রধান অতিথি কে ফুলের তোরা দিয়ে বরন করে নেন উপজেলা বিএনপি, যুবদল,ছাএদল,কৃষকদল,শ্রমিক দল ও মুক্তিযোদ্ধা সংসদ সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বিভিন্ন নেতা কর্মী।

প্রধান অতিথি তার বক্তব্য বলেন আমাদের দুর্দিনে যে সকল নেতা কর্মী ছিলেন জেল জুলমের শিকার হয়েছেন বন্দুকের নলের মুখে যাদের বুক পেতে দিয়েছেন তাদের সামনে কোনো নব্য বিএনপি ও সুদিনের কর্মীরা আসার চেষ্টা করবেন না আরো বলেন ভারত আমাদের বন্ধু না তারা আমাদের দেশকে স্বাধীন করতে সাহায্য করছে তাদের স্বার্থের জন্য পাকিস্তান হঠানোর জন্য এবং স্বাধীনতার সময় বাংলাদেশ থেকে তারা অনেক কিছু নিয়ে নিয়েছে যা কোনো বই পুস্তকে বা পএিকায় কেহ লিখার বা বলার সাহস করে নায়। আগামী নির্বাচনকে সামনে রেখে আপনারা কাজ করে যান ইনশাআল্লাহ আমরাই সফল হবো।

সর্বপরি সভার সভাপতি জনাব  আমিনুল ইসলাম খোকন সকলকে ধন্যবাদ জানিয়ে সভার ইতি টানেন।

এ বিভাগের আরো সংবাদ

ঠাকুরগাঁওয়ে জ্বালানি তেল বিক্রিতে শৃঙ্খলা ফেরাতে চালু করা হয়েছে ফুয়েল কার্ড ব্যবস্থা। জেলা প্রশাসনের এই উদ্যোগে তেল বিক্রিতে কিছুটা শৃঙ্খলা ফিরলেও কমেনি সাধারণ চালকদের ভোগান্তি। বরং দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে তেলের জন্য। জেলা প্রশাসনের ঘোষণা অনুযায়ী, ৫ এপ্রিল থেকে ফুয়েল কার্ড ছাড়া কোনো প্রকার জ্বালানি তেল বিক্রি করা হচ্ছে না। নতুন এই নিয়ম বাস্তবায়নে রোববার (৫ এপ্রিল) জেলার কয়েকটি ফিলিং স্টেশনে সকাল ৯টা থেকে বিকাল ৬টা পর্যন্ত পেট্রোল ও অকটেন বিক্রি শুরু হয়।তবে সরেজমিনে গিয়ে দেখা যায়, কার্ড থাকা সত্ত্বেও তেল পেতে চরম ভোগান্তিতে পড়ছেন চালকরা। অনেকেই ভোর ৪টা থেকেই লাইনে দাঁড়িয়ে থাকছেন। নির্ধারিত সময় সকাল ৯টার পরিবর্তে কোথাও কোথাও ১০টার পর তেল সরবরাহ শুরু হওয়ায় ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। এছাড়া, প্রথম দিনে ৫ লিটার করে তেল দেওয়ার কথা থাকলেও বাস্তবে অনেক স্টেশনে ৫০০ টাকার তেল দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।স্থানীয় বাইক চালকরা জানান, ‘ভোরে এসে লাইনে দাঁড়িয়েও সকাল ১১টা পর্যন্ত তেল পাই না। কখন তেল পাবো তার কোনো নিশ্চয়তা নেই। এতে আমাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।’ এদিকে, ফুয়েল কার্ড ছাড়া অনেকেই তেল নিতে এসে খালি হাতে ফিরে যাচ্ছেন। এতে একদিকে তেল বিক্রিতে শৃঙ্খলা ফিরলেও অন্যদিকে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বেড়েছে। ফিলিং স্টেশন সংশ্লিষ্টরা বলছেন, ফুয়েল কার্ড চালুর ফলে আগের মতো বিশৃঙ্খলা আর নেই। নিয়ম মেনে তেল বিতরণ করা সম্ভব হচ্ছে। রুপালী ফিলিং স্টেশনের ম্যানেজার মো. আব্দুল হক বলেন, “আগে তেল দিতে গিয়ে অনেক বিশৃঙ্খলা হতো। এখন কার্ড থাকার কারণে সবকিছু নিয়ন্ত্রণে এসেছে।” অন্যদিকে, ফিলিং স্টেশনে দায়িত্বপ্রাপ্ত ট্যাগ কর্মকর্তা মো. মুক্তারুজ্জামান বলেন, জেলা প্রশাসনের নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। কোনোভাবেই ফুয়েল কার্ড ও বৈধ কাগজপত্র ছাড়া তেল দেওয়া হচ্ছে না। তবে চালকদের দাবি, শুধুমাত্র নিয়ম করলেই হবে না—সময়মতো তেল সরবরাহ নিশ্চিত করা এবং লাইনের চাপ কমাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে প্রশাসনকে।

© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com