1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
শিরোনাম :
দেবীগঞ্জের দীর্ঘ প্রতীক্ষার প্রান্তে নতুন সম্ভাবনা – সংরক্ষিত আসনে মনোনয়ন পেলেন ব্যারিস্টার তাসমিয়া প্রধান কাজিপুরে শুরু হলো এসএসসি ও সমমান পরীক্ষা: অংশ নিচ্ছে ৪৮৪২ শিক্ষার্থী নওগাঁয় ৪০ বোতল এস্কফ (ফেন্সিডিল) সহ একজন গ্রেফতার পত্নীতলায় নবাগত ইউএনও রিফাত আরা সাথে জামায়াত নেতৃবৃন্দের সৌজন্যসাক্ষাৎ কাঠালিয়ায় গ্রাম আদালত নিয়ে আলোচনা সভা ও ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত কুমারখালীর সোন্দাহ কমিউনিটি ক্লিনিকে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের শুভ সূচনা- ‎কুমারখালী সরকারি কলেজের ক্রীড়া সাফল্য: জেলা পর্যায়ে কাবাডিতে চ্যাম্পিয়ন, ব্যক্তিগত ইভেন্টেও শীর্ষে সলঙ্গায় ভ্যান চালকের মরদেহ উদ্ধার নওগাঁর নিয়ামতপুরে একি পরিবারের ৪ সদস্য কে গলা কেটে হত্যা। তুচ্ছ পারিশ্রমিক নিয়ে বিরোধে প্রাণ গেল অটোরিকশা চালকের সংঘবদ্ধ হামলার অভিযোগ, উৎকণ্ঠায় পরিবার—উত্তপ্ত বাজিতপুর

কুষ্টিয়া ২ আসনে দলীয় মনোনয়ন চাইবেন কিনা জনতার মতামত নিলেন প্রফেসর ড. সাইফুল ইসলাম রিকেট

কাজী মিজানুর রহমান
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬০৮ বার পড়া হয়েছে

কুষ্টিয়া ২ আসনে বিএনপি থেকে সংসদ সদস্য প্রার্থী হিসেবে দলীয় মনোনয়ন চাইবেন কি-না জানতে নেতা-কর্মী ও জনতার মতামত নিলেন প্রফেসর ড. সাইফুল ইসলাম রিকেট।
আজ ১৩ ই সেপ্টেম্বর শনিবার সন্ধ্যায় কুষ্টিয়া ভেড়ামারার উপজেলার মোকারিমপুর ইউনিয়নের ফকিরাবাদ গ্রামের নিজ বাসভবন ধানশীষ হাউসের সামনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

২০২৬ সালের ফেব্রুয়ারিতে সম্ভাব্য জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের প্রধান প্রফেসর ড. সাইফুল ইসলাম রিকেট বিএনপি থেকে দলীয় মনোনয়ন চাইবেন কিনা সে বিষয়ে নেতা-কর্মী-সমর্থক ও সাধারণ জনগণের মতামত নেওয়া বিষয়ক আলোচনা সভায় তিনি খোলামেলা কথা বলেন।

কুষ্টিয়া-২ (ভেড়ামারা-মিরপুর) আসনে তিনি প্রার্থী হতে চান। দল থেকে মনোনয়ন পেলে তিনি কি করবেন ও তার পারিবারিক রাজনৈতিক পরিচয় তুলে ধরেন। পরে সাংবাদিকদের কাছে তিনি ব্রিফ করেন। মতামত সভায় তিনি ছাড়াও
বক্তব্য রাখেন, এ্যাডভোকেট বুলবুল আহমেদ শামিম, উপজেলা বিএনপির সদস্য মনিরুল আলম দুলাল, ড. জাহিদ হাসান রিপক। এ ছাড়াও অনেকে বক্তব্য রাখেন। তিনি তার বক্তব্যে বলেন দল থেকে যেই মনোনয়ন পাবে সকলেই আমরা সকল ভেদাভেদ ভুলে জয়লাভ করতে ঐক্যবদ্ব হয়ে কাজ করতে হবে বলে আহবান জানান।

এ বিভাগের আরো সংবাদ

ঠাকুরগাঁওয়ে জ্বালানি তেল বিক্রিতে শৃঙ্খলা ফেরাতে চালু করা হয়েছে ফুয়েল কার্ড ব্যবস্থা। জেলা প্রশাসনের এই উদ্যোগে তেল বিক্রিতে কিছুটা শৃঙ্খলা ফিরলেও কমেনি সাধারণ চালকদের ভোগান্তি। বরং দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে তেলের জন্য। জেলা প্রশাসনের ঘোষণা অনুযায়ী, ৫ এপ্রিল থেকে ফুয়েল কার্ড ছাড়া কোনো প্রকার জ্বালানি তেল বিক্রি করা হচ্ছে না। নতুন এই নিয়ম বাস্তবায়নে রোববার (৫ এপ্রিল) জেলার কয়েকটি ফিলিং স্টেশনে সকাল ৯টা থেকে বিকাল ৬টা পর্যন্ত পেট্রোল ও অকটেন বিক্রি শুরু হয়।তবে সরেজমিনে গিয়ে দেখা যায়, কার্ড থাকা সত্ত্বেও তেল পেতে চরম ভোগান্তিতে পড়ছেন চালকরা। অনেকেই ভোর ৪টা থেকেই লাইনে দাঁড়িয়ে থাকছেন। নির্ধারিত সময় সকাল ৯টার পরিবর্তে কোথাও কোথাও ১০টার পর তেল সরবরাহ শুরু হওয়ায় ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। এছাড়া, প্রথম দিনে ৫ লিটার করে তেল দেওয়ার কথা থাকলেও বাস্তবে অনেক স্টেশনে ৫০০ টাকার তেল দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।স্থানীয় বাইক চালকরা জানান, ‘ভোরে এসে লাইনে দাঁড়িয়েও সকাল ১১টা পর্যন্ত তেল পাই না। কখন তেল পাবো তার কোনো নিশ্চয়তা নেই। এতে আমাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।’ এদিকে, ফুয়েল কার্ড ছাড়া অনেকেই তেল নিতে এসে খালি হাতে ফিরে যাচ্ছেন। এতে একদিকে তেল বিক্রিতে শৃঙ্খলা ফিরলেও অন্যদিকে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বেড়েছে। ফিলিং স্টেশন সংশ্লিষ্টরা বলছেন, ফুয়েল কার্ড চালুর ফলে আগের মতো বিশৃঙ্খলা আর নেই। নিয়ম মেনে তেল বিতরণ করা সম্ভব হচ্ছে। রুপালী ফিলিং স্টেশনের ম্যানেজার মো. আব্দুল হক বলেন, “আগে তেল দিতে গিয়ে অনেক বিশৃঙ্খলা হতো। এখন কার্ড থাকার কারণে সবকিছু নিয়ন্ত্রণে এসেছে।” অন্যদিকে, ফিলিং স্টেশনে দায়িত্বপ্রাপ্ত ট্যাগ কর্মকর্তা মো. মুক্তারুজ্জামান বলেন, জেলা প্রশাসনের নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। কোনোভাবেই ফুয়েল কার্ড ও বৈধ কাগজপত্র ছাড়া তেল দেওয়া হচ্ছে না। তবে চালকদের দাবি, শুধুমাত্র নিয়ম করলেই হবে না—সময়মতো তেল সরবরাহ নিশ্চিত করা এবং লাইনের চাপ কমাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে প্রশাসনকে।

© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com