1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
শিরোনাম :
নাটোরের লালপুরে প্রতিমন্ত্রীর সমর্থকদের বিরুদ্ধে ব্যবসায়ীর আড়ৎ ঘর দখলের অভিযোগ হাম ও হামের উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু ঈদুল আজহা ত্যাগের মাধ্যমে সৃষ্টিকর্তার নৈকট্য অর্জনের উৎসব: বিএনপি মহাসচিব খাল পুনঃখনন ও রামরাই দিঘি পরিদর্শনে করলেন জেলা প্রশাসক জানাজা শেষে চিরবিদায় ৯ যুবকের, কান্নায় ভারী নওগাঁর আকাশ-বাতাস কোরবানির প্রকৃত মর্মকথার অমিও বাণী আত্মত্যাগ বনাম আধুনিকতার আড়ম্বর দেড় মাসেও নিখোঁজ মিরাজ শেখ, কোস্ট গার্ডের বিরুদ্ধে তুলে নেওয়ার অভিযোগে স্বজনদের সংবাদ সম্মেলন সুন্দরবনে ‘চাচা ভাইপো’ নামে নতুন ডাকাত দল গঠনের চেষ্টা, অস্ত্রসহ আটক ২ গণপরিবহনগুলো বাড়তি ভাড়া আদায় করছে না : সেতুমন্ত্রী পৃথক তিন সড়ক দুর্ঘটনায় গৌরনদীতে নিহত ৩, আহত ৪

জালালাবাদ থানা পুলিশের পৃথক অভিযানে ভারতীয় চকলেট, মদ, হাইয়েস, সিএনজিসহ আটক ৮ জন গ্রেফতার

শাহাব উদ্দিন
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬৮ বার পড়া হয়েছে
১৫/০৯/২০২৫ খ্রিঃ দুপুর ১:২৫ ঘটিকায় এসআই (নিঃ) রাজিত রায় সঙ্গীয় ফোর্সসহ ০২নং হাটখোলা ইউনিয়নের বড়ফৌদ এলাকায় চেকপোস্ট পরিচালনা করে ৫০৮২ পিস ভারতীয় Nestle KitKat চকলেট (মূল্য-১,৫২,৪৬০/- টাকা) ও একটি অনটেস্ট সিএনজি (মূল্য-৩,০০,০০০/- টাকা) জব্দসহ ৪ জনকে গ্রেফতার করেন।গ্রেফতারকৃতরাঃ ১। মোঃ ইসমাইল আলী (৩০), পিতা-মৃত রহিম উদ্দিন, মাতা-রওশনা বেগম, সাং-ভিতরগুল, থানা-গোয়াইনঘাট, জেলা-সিলেট, ২। নোমান মিয়া (৪১), পিতা-মৃত আব্দুর রহমান, মাতা-মৃত মাজেদা বেগম, সাং-দমদমা হাওড়, থানা-গোয়াইনঘাট, জেলা-সিলেট, ৩। মোঃ তিতাস রহমান (২০), পিতা-মনির উদ্দিন, মাতা-নুরজাহান বেগম, সাং- ভিতরগুল, থানা-গোয়াইনঘাট, জেলা-সিলেট, (সিএনজি ড্রাইভার), ৪। মোঃ জামাল মিয়া (৩৫), পিতা-মৃত ইদ্রিছ আলী, মাতা-মাজেদা বেগম, সাং-বগাইয়াহাওড়, ছড়ারপাড়, থানা-গোয়াইনঘাট, জেলা-সিলেট। উক্ত ঘটনায় জালালাবাদ থানার মামলা নং-১১, তারিখ-১৫/০৯/২০২৫, বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪ এর ২৫B(1)(b)/২৫D  রুজু হয়।
অপরদিকে, ১৫/০৯/২০২৫ খ্রিঃ বিকাল ৪:৩৫ ঘটিকায় শিবেরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই (নিঃ) মুশফিকুর রহমান সঙ্গীয় ফোর্সসহ ০২নং হাটখোলা ইউনিয়নের বড়ফৌদ এলাকায় চেকপোস্ট পরিচালনা  করাকালে একটি সাদা হাইয়েস গাড়ি থেকে ২২ হাজার ৫৩০ পিসসহ ২৭ (সাতাশ) প্যাকেট ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের চকলেট (মূল্য-১১,৭৭,৩২০/- টাকা), ৭ বোতল বিদেশি মদ ও গাড়িটি (মূল্য-২৫,০০,০০০/- টাকা) জব্দসহ ০৪ জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন: ১। মোঃ ইমরান আহমদ (২৫), পিতা-মোঃ মাসুক মিয়া, মাতা-মোছাঃ জাহেরা খাতুন, সাং-ধরমন্ডল, থানা-নাসিরনগর, জেলা-ব্রাহ্মনবাড়িয়া, ২। মারুফ আহমদ (২৩), পিতা-মোস্তাব আলী মুন, মাতা-নুরজাহান আক্তার, সাং-ছোট মাধবদী, থানা-মাধবদী, জেলা-নরসিংদী, ৩। ফাহিম হোসেন তানভীর (২১), পিতা-ইউসুফ আলী, মাতা-তাসলিমা বেগম, সাং-বালুসাইর, থানা-মাধবদী, জেলা-নরসিংদী, ৪। মোঃ নাদিম হাসান (২৭), পিতা-মোঃ রুমান মিয়া, মাতা-মোছাঃ সাহেরা বেগম, সাং-কান্দাপাড়া, থানা-মাধবদী, জেলা-নরসিংদী । উক্ত ঘটনায়  জালালাবাদ থানার মামলা নং-১২, তারিখ-১৫/০৯/২০২৫, বিশেষ ক্ষমতা আইন ২৫B(1)(b)/২৫B(2)/২৫D রুজু হয়। আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com