1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
ছাত্রদল নেতার বিরুদ্ধে বিএনপি নেতার মানহানি মামলা, আদালতের সমন জারি কোনো অপমান সহ্য করবে না ইরান: পেজেশকিয়ান ব্যক্তিগত জীবনের কিছু কঠিন সময়ের প্রতিফলন: গোলের পর কান্না করার কারণ জানালেন মেসি বেআইনিভাবে ৫ হাজার মুসলিমকে পুশব‍্যাক করেছে শুভেন্দু রাজধানীর জলাবদ্ধতা নিরসনে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে: স্থানীয় সরকার মন্ত্রী মায়ের নামে শিক্ষাপ্রতিষ্ঠানের আবেদন বিএনপির সংসদ সদস্যের পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে মাটি কেটে নেওয়া হয়েছে, বিষয়টা এ রকম না: সেতুমন্ত্রী ময়মনসিংহে উপজেলা রিসোর্স টিমের সদস্যদের নিয়ে গ্রাম আদালত বিষয়ে রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ রূপপুরের প্রথম ইউনিটে শনাক্ত কারিগরি বিচ্যুতি উদ্বেগজনক নয়: এনপিসিবিএল

জয়পুরহাটে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ছাত্রদলের ৭ নেতাকে বহিষ্কার

কাজী রেজওয়ান হোসেন সান
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ২২১ বার পড়া হয়েছে
জয়পুরহাটে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ছাত্রদলের ৭ নেতাকে বহিষ্কার করা হয়েছে। ১৭ সেপ্টেম্বর জাতীয়তাবাদী ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি মর্যাদা) মো: জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই বহিষ্কারাদেশ প্রদান করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে জয়পুরহাট জেলা শাখার সহ সাধারণ সম্পাদক মো: আমিনুল  ইসলাম, জয়পুরহাট সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাগর চৌধুরী ও আহাদ হোসেন, সদস্য সচিব পিয়াস আহমেদ পৃথিবী, জয়পুরহাট শহর ছাত্রদলের সদস্য সচিব হাসানুল বান্নাহ হাসান, যুগ্ম আহবায়ক  সোহরাফ ইসলাম ইমন এবং শহীদ জিয়া কলেজ ছাত্রদলের সভাপতি রাকিবুল করিম রাকিবকে সকল সাংগঠনিক পদ খেকে বহিষ্কার করা হল। জাজীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন আজ এ সিদ্ধান্ত অনুমোদন করেন এবং জাতীয়তাবাদী ছাত্রদলের সকল পর্যায়ের নেতা কর্মীদের তাদের সাথে কোনরূপ সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশ প্রদান করা হয়।
প্রকাশ, গত ১৫ আগস্ট জয়পুরহাট সরকারি কলেজ ছাত্রদল কমিটির কাউন্সিলকে কেন্দ্র করে জ,স,কর ছাত্রদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে পুলিশের একজন উপ- পরিদর্শকসহ ৭ জন আহত হন। কাউন্সিলের সার্বিক তত্বাবধানের দ্বায়িত্ব দেয়া হয় কেন্দ্রীয় ছাত্র সংসদের “টিম – ১৬” কে। কিন্তু ভোটার তালিকা নিয়ে দন্দের সৃষ্টি হয়। কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক সাগর চৌধুরী এবং আহাদ হোসেনের নেতৃত্বে একটি পক্ষ কলেজে অবস্থান নেয় এবং কাউন্সিল ও টিম-১৬ কে বয়কট করে। বিকেল সাড়ে ৪ টার দিকে কলেজের আরেক পক্ষ মো: হাবিবুর রহমানের নেতৃত্বে মিছিল নিয়ে কলেজে প্রবেশের চেষ্টা করলে সংঘর্ষ বাঁধে। এর পরদিনই বহিস্কৃত ৭ নেতার নামে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়।এরই জেরে এই ৭ নেতাকে বহিষ্কার করলো ছাত্রদল।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com