1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
শিরোনাম :
ঈদুল আজহা ত্যাগের মাধ্যমে সৃষ্টিকর্তার নৈকট্য অর্জনের উৎসব: বিএনপি মহাসচিব খাল পুনঃখনন ও রামরাই দিঘি পরিদর্শনে করলেন জেলা প্রশাসক জানাজা শেষে চিরবিদায় ৯ যুবকের, কান্নায় ভারী নওগাঁর আকাশ-বাতাস কোরবানির প্রকৃত মর্মকথার অমিও বাণী আত্মত্যাগ বনাম আধুনিকতার আড়ম্বর দেড় মাসেও নিখোঁজ মিরাজ শেখ, কোস্ট গার্ডের বিরুদ্ধে তুলে নেওয়ার অভিযোগে স্বজনদের সংবাদ সম্মেলন সুন্দরবনে ‘চাচা ভাইপো’ নামে নতুন ডাকাত দল গঠনের চেষ্টা, অস্ত্রসহ আটক ২ গণপরিবহনগুলো বাড়তি ভাড়া আদায় করছে না : সেতুমন্ত্রী পৃথক তিন সড়ক দুর্ঘটনায় গৌরনদীতে নিহত ৩, আহত ৪ ঈদগাঁওতে ১০টি বার্মিজ গরুসহ পিকআপ জব্দ, চালক আটক পিরোজপুরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৩

হবিগঞ্জে বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্ক এস আই সুজন সাময়িক সাসপেন্ড

লিটন পাঠান
  • প্রকাশের সময় : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩২ বার পড়া হয়েছে

হবিগঞ্জ সদরে এক তরুণীকে বিয়ের আশ্বাসে শারীরিক সম্পর্কের অভিযোগ উঠেছে, এস আই সুজন শ্যামের বিরুদ্ধে। এ ঘটনায় পুলিশ প্রশাসন তাকে গত (১৫-সেপ্টেম্বর) সাময়িকভাবে সাসপেন্ড করেছে। বিষয়টি নিয়ে জেলার আইন শৃঙ্খলা বাহিনীসহ স্থানীয় মহলে তীব্র আলোচনার সৃষ্টি হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অভিযোগকারী তরুণী জানিয়েছেন-দীর্ঘদিন ধরে এসআই সুজন শ্যাম তাকে বিয়ের আশ্বাস দিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন করেন। কিন্তু পরবর্তীতে তিনি বিয়ে করতে অস্বীকৃতি জানালে তরুণী বাধ্য হয়ে পুলিশের কাছে অভিযোগ দাখিল করেন। অভিযোগের ভিত্তিতে উর্ধ্বতন কর্তৃপক্ষ প্রাথমিক তদন্ত চালায়। তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় এসআই সুজন শ্যামকে সাময়িকভাবে সাসপেন্ড করার নির্দেশ দেয়া হয়। এ বিষয়ে হবিগঞ্জের পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান বলেন, অভিযোগের প্রেক্ষিতে প্রাথমিক তদন্ত করা হয়েছে। সত্যতা মেলায় এসআই সুজন শ্যামকে সাময়িকভাবে সাসপেন্ড করা হয়েছে। বিষয়টি আরও তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সুশীল সমাজ মনে করেন একটা দায়িত্বশীল স্থানে কাজ কিভাবে তিনি এমন কাজ করতে পারেন। এবিষয়ে এসআই সুজন বলেন আমাকে অন্য কারণে সাসপেন্ড করা হয়েছে। এরপরেও ছোট ভাই হিসেবে একটু দেখে রাখবেন ভাই। এ বিষয়ে হবিগঞ্জ সদর মডেল থানার (ওসি) মোহাম্মদ সাহাব উদ্দিন বলেন, এসআই সুজন শ্যামের মুঠোফোনে ধর্ষণ নয় আপত্তিকর ছবির ঘটনায় সাময়িক সাসপেন্ড করা হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com