1. infoobayedcommunicationit@gmail.com : obayed it : obayed it
  2. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
  3. bot@local.invalid : Service Bot :
  4. infoobayed@gmail.com : infoobayed :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন

সোনারগাঁওয়ে বিএনপি নেতা গিয়াস উদ্দিনের লিফলেট বিতরণ

মোঃ ইমন
  • প্রকাশের সময় : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৮২ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার জামপুর ইউনিয়নের মাঝেরচরী স্ট্যান্ড এলাকায় আজ শনিবার (২০-০৯-২০২৫) বিএনপি নেতা ও সাবেক জাতীয় সংসদ সদস্য মোহাম্মদ গিয়াস উদ্দিন ভূঁইয়ার নির্বাচনী প্রচারণামূলক লিফলেট বিতরণ করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, লিফলেটটি এলাকায় বিতরণ করেছেন গিয়াস উদ্দিন ভূঁইয়ার ছেলে সাব্বির রহমান। তিনি মাঝেরচরী স্ট্যান্ডে বিভিন্ন দোকানে ঘুরে ঘুরে এই লিফলেট বিতরণ করেন। এর মধ্যে ছিল মাংসের দোকান, মুদি দোকান, চায়ের হোটেল, কাঁচা বাজারের দোকানসহ প্রায় সকল প্রকার দোকানপাট। শুধু তাই নয়, পথচারী সাধারণ মানুষের হাতেও তিনি লিফলেট পৌঁছে দেন।

বিতরণকৃত লিফলেটে সোনারগাঁও ও সিরাজগঞ্জ থানার ভোটারদের উদ্দেশে বিএনপির পক্ষ থেকে নানা বার্তা তুলে ধরা হয়েছে। এতে গিয়াস উদ্দিনের বিগত রাজনৈতিক কার্যক্রম, উন্নয়নমূলক উদ্যোগ ও বিএনপির আন্দোলন-সংগ্রামের ইতিহাস উল্লেখ করা হয়েছে।

লিফলেটে বলা হয়েছে, ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে সোনারগাঁও-সিরাজগঞ্জ অঞ্চলে ব্যাপক সাড়া ফেলেছিলেন মোহাম্মদ গিয়াস উদ্দিন। একইসঙ্গে বিএনপির আন্দোলন, গণতন্ত্র পুনরুদ্ধার এবং স্থানীয় উন্নয়নে তার অবদান তুলে ধরে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

বিএনপি নেতা গিয়াস উদ্দিনের ছেলে সাব্বির রহমান মাঝেরচরী স্ট্যান্ডে দোকান ও সাধারণ মানুষের মাঝে এই লিফলেট বিতরণ করায় এলাকায় রাজনৈতিক আলোচনার সৃষ্টি হয়েছে। স্থানীয়দের মতে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি নেতারা মাঠে সক্রিয় হয়ে উঠেছেন।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com