1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
ক্যানসার হাসপাতালের উপ-পরিচালককে কুপিয়ে জখম, গ্রেপ্তার ৫ সংরক্ষিত নারী আসন: ইসির কাছে মনোনয়ন জমা দিচ্ছেন বিএনপি-জামায়াত জোটের প্রার্থীরা মুফতি আমীর হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা এলএনজি টার্মিনাল বন্ধ, দেশের গ্যাস সরবরাহে বড় ঘাটতি আমি এই মন্ত্রী, এই মন্ত্রণালয়ে যে দুর্নীতি করবে, ২৪ ঘণ্টা থাকতে পারবে না: শিক্ষামন্ত্রী ধামইরহাটে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন সাতক্ষীরার কলারোয়ার পুত্রবধূ তুলি বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনীত বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি ঈশ্বরদী উপজেলা শাখার সমাবেশ অনুষ্ঠিত পুলিশের বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় ২৭ আসামি গ্রেফতার মাদারীপুর শিবচরে তেলবাহী ট্রাক ডাকাতি মামলায় দুইজন গ্রেফতার

“বিএনপি ক্ষমতায় আসলে নির্যাতিত নিপীড়িত মানুষের পাশে থাকবে”- আনিসুর রহমান তালুকদার (খোকন)

আকতার হোসেন
  • প্রকাশের সময় : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৫৫ বার পড়া হয়েছে

“বিএনপি ক্ষমতায় আসলে নির্যাতিত নিপীড়িত মানুষের পাশে থাকবে”- আনিসুর রহমান তালুকদার (খোকন) আক্তার হোসেন,(কালকিনি) মাদারীপুরঃ “বিএনপি ক্ষমতায় আসলে নির্যাতিত নিপীড়িত মানুষের পাশে থাকবে কারণ বিএনপি’ই বোঝে নির্যাতিত নিপীড়িত মানুষের অন্তর্দহন”। শনিবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় মাদারীপুরের কালকিনি পৌরসভার ৮নং ওয়ার্ড বিএনপি আয়োজিত ৫ নং দক্ষিণ জনারদন্দী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন, কেন্দ্রীয় বিএনপি’র নির্বাহী কমিটির সহ-গনশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন। তিনি আরোও বলেন, ফেব্রুয়ারিতে যথাসময় নির্বাচন না হলে গনতন্ত্রের পরিবেশ বিলিন হয়ে যাবে। তখন শান্তিপূর্ন পরিবেশ আর থাকবে না। দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হবে। বিএনপি ও ছাত্র-জনতার আন্দোলন বিফলে যাবে। আমরা চাই নির্বাচন নিয়ে কোন প্রকার কালক্ষেপনের চেষ্টা না করে সঠিক সময় নির্বাচন দিন। তাহলে দেশের জনগনের মন রক্ষা হবে। তিনি উপস্থিত ভোটারদের উদ্দেশ্যে করে বলেন, আপনাদের ভোটে বিএনপি ক্ষমতায় আসলে তারেক রহমান এদেশের গরীব দুঃখী ও মেহমনি মানুষের সাথে থাকবেন এবং আপনাদের সুখে-দুঃখে সব সময় পাশে থাকবেন। আমরা বিগত ১৭ বছর আপনাদের পাশে ছিলাম, এখনো আছি এবং ভবিষ্যতেও থাকবো। আমরা চাই বিগত ১৭ বছর যারা ভোট দিতে পারে নাই তারা বিএনপিকে ভোট দিয়ে এদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আনবেন ইনশাআল্লাহ। এসময় ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল লতিফ হাওলাদারের সভাপতিত্বে ও ৮নং ওয়ার্ড বিএনপি নেতা মোশারফ হোসেন হাওলাদারের সার্বিক তত্ত্বাবধানে এবং কালকিনি উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন সরদারের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ ফজলুল হক বেপারী, সাধারণ সম্পাদক মোঃ মাহাবুব হোসেন মুন্সি, কালকিনি পৌরসভা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন বেপারী, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নজরুল ইসলাম হাওলাদার, সদস্য সচিব সাইফুল ইসলাম মুন্সী, পৌর ছাত্রদলের সদস্য সচিব আমিনুল ইসলাম তালুকদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নাজমুল ইসলাম চৌকিদার, উপজেলা যুবদল নেতা শামীম হোসেন মোল্লা, যুবনেতা কাওসার হোসেন নান্না, সাবেক ছাত্র নেতা এইচ.এম তুহিন, সাবেক ছাত্রদল সভাপতি জসিম উদ্দীন প্রমুখ।

এ বিভাগের আরো সংবাদ

ঠাকুরগাঁওয়ে জ্বালানি তেল বিক্রিতে শৃঙ্খলা ফেরাতে চালু করা হয়েছে ফুয়েল কার্ড ব্যবস্থা। জেলা প্রশাসনের এই উদ্যোগে তেল বিক্রিতে কিছুটা শৃঙ্খলা ফিরলেও কমেনি সাধারণ চালকদের ভোগান্তি। বরং দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে তেলের জন্য। জেলা প্রশাসনের ঘোষণা অনুযায়ী, ৫ এপ্রিল থেকে ফুয়েল কার্ড ছাড়া কোনো প্রকার জ্বালানি তেল বিক্রি করা হচ্ছে না। নতুন এই নিয়ম বাস্তবায়নে রোববার (৫ এপ্রিল) জেলার কয়েকটি ফিলিং স্টেশনে সকাল ৯টা থেকে বিকাল ৬টা পর্যন্ত পেট্রোল ও অকটেন বিক্রি শুরু হয়।তবে সরেজমিনে গিয়ে দেখা যায়, কার্ড থাকা সত্ত্বেও তেল পেতে চরম ভোগান্তিতে পড়ছেন চালকরা। অনেকেই ভোর ৪টা থেকেই লাইনে দাঁড়িয়ে থাকছেন। নির্ধারিত সময় সকাল ৯টার পরিবর্তে কোথাও কোথাও ১০টার পর তেল সরবরাহ শুরু হওয়ায় ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। এছাড়া, প্রথম দিনে ৫ লিটার করে তেল দেওয়ার কথা থাকলেও বাস্তবে অনেক স্টেশনে ৫০০ টাকার তেল দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।স্থানীয় বাইক চালকরা জানান, ‘ভোরে এসে লাইনে দাঁড়িয়েও সকাল ১১টা পর্যন্ত তেল পাই না। কখন তেল পাবো তার কোনো নিশ্চয়তা নেই। এতে আমাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।’ এদিকে, ফুয়েল কার্ড ছাড়া অনেকেই তেল নিতে এসে খালি হাতে ফিরে যাচ্ছেন। এতে একদিকে তেল বিক্রিতে শৃঙ্খলা ফিরলেও অন্যদিকে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বেড়েছে। ফিলিং স্টেশন সংশ্লিষ্টরা বলছেন, ফুয়েল কার্ড চালুর ফলে আগের মতো বিশৃঙ্খলা আর নেই। নিয়ম মেনে তেল বিতরণ করা সম্ভব হচ্ছে। রুপালী ফিলিং স্টেশনের ম্যানেজার মো. আব্দুল হক বলেন, “আগে তেল দিতে গিয়ে অনেক বিশৃঙ্খলা হতো। এখন কার্ড থাকার কারণে সবকিছু নিয়ন্ত্রণে এসেছে।” অন্যদিকে, ফিলিং স্টেশনে দায়িত্বপ্রাপ্ত ট্যাগ কর্মকর্তা মো. মুক্তারুজ্জামান বলেন, জেলা প্রশাসনের নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। কোনোভাবেই ফুয়েল কার্ড ও বৈধ কাগজপত্র ছাড়া তেল দেওয়া হচ্ছে না। তবে চালকদের দাবি, শুধুমাত্র নিয়ম করলেই হবে না—সময়মতো তেল সরবরাহ নিশ্চিত করা এবং লাইনের চাপ কমাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে প্রশাসনকে।

© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com