1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
তদন্তে মিলল না জামায়াত নেতার দাবি, চাঁদাবাজির অভিযোগই জোরালো ডুবন্ত পণ্যবাহী কার্গোতে যুবকের মরদেহ উদ্ধার, চুরির উদ্দেশ্যে প্রবেশের সন্দেহ নোবিপ্রবিতে শহীদুল্লা কায়সারের সাহিত্যকর্ম বিষয়ক সেমিনার মন্ত্রীর পেছনে আমরা টাকা নিয়ে ঘুরিনি: আদ্-দ্বীন কর্তৃপক্ষ হাইকোর্টে সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমের জামিন জনতা ব্যাংক কাদিরগঞ্জ শাখার এটিএম বুথের উদ্বোধন বাজেটে মোট ঘাটতি দুই লাখ কোটি টাকা, কমছে সরকারি ব্যয়: সংসদে অর্থমন্ত্রী কোটি কোটি মানুষ ক্ষুধার্ত, আর এক খেলার পেছনে গোটা পৃথিবীর উন্মাদনা: আহমাদুল্লাহ আরও ২,৫০০ কোটি টাকা বিশেষ ধার পেল ইসলামী ব্যাংক ‘উড়ে যাওয়া পাখি কোনো দাগ রাখে না’: জাপানিদের স্টেডিয়াম পরিষ্কার করার গোপন রহস্য

কালকিনিতে দুর্গাপূজা-২০২৫ উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের সাথে বিএনপি’র মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩১০ বার পড়া হয়েছে

কালকিনিতে দুর্গাপূজা-২০২৫ উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের সাথে বিএনপি’র মতবিনিময় সভা॥ আক্তার হোসেন,(কালকিনি) মাদারীপুরঃ কালকিনিতে আসন্ন দুর্গাপূজা-২০২৫ উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের সাথে বিএনপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল ১১ ঘটিকার সময় কালকিনি উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের অডিটরিয়ামে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক ও মাদারীপুর-০৩ সংসদীয় আসনের বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী আনিসুর রহমান তালুকদার (খোকন)। বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বেপারী ও কালকিনি উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সী। কালকিনি ও ডাসার উপজেলার প্রতিটি পূজা মন্ডপের পূজা উদযাপন কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও নেত্রী স্থানীয় ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তালুকদার খোকন বলেন বিএনপি সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করে কখনোই সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হবে এরকম কাজ বিএনপি বা এর অঙ্গ সংগঠন করে না। শহীদ জিয়ার আদর্শ ছিল বাংলাদেশকে একটি সাম্প্রদায়িক সম্প্রীতির রোল মডেল হিসেবে বিশ্বের দরবারে তুলে ধরা ।আমরা ও শহীদ জিয়ার সেই আদর্শ ধারণ করে এদেশে মুসলিম, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান সহাবস্থান নিশ্চিতকল্পে আমাদের কাজ এগিয়ে নিয়ে যাওয়ার দৃঢ় সংকল্প ব্যক্ত করছি। আসন্ন দুর্গাপূজায় যাতে হিন্দু সম্প্রদায় নির্বিঘ্নে তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করতে পারে তার জন্য আমরা বিএনপি’র পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করছি। কালকিনি উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি ও কালকিনি সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামাপ্রসাদ পাল (মিন্টুর) সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাইফুল ইসলাম মুন্সির সঞ্চালনায় অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নজরুল ইসলাম হাওলাদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহিদুল ইসলাম বেপারী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নাজমুল ইসলাম চৌকিদার, উপজেলা যুবনেতা কাওছার হোসেন নান্না, উপজেলা যুবনেতা শামীম হোসেন মোল্লা, যুব নেতা এইচ.এম তুহিন, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি জসিম উদ্দিন, উপজেলা ছাত্রদল নেতা সজল আহমেদ সহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়াও অনুষ্ঠানে কালকিনি ও ডাসার উপজেলার হিন্দু সম্প্রদায়ের নানা শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com