1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
‘উড়ে যাওয়া পাখি কোনো দাগ রাখে না’: জাপানিদের স্টেডিয়াম পরিষ্কার করার গোপন রহস্য ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা রোগির ৪১ হাজার টাকা চুরি বিদেশি পিস্তল ও গুলিসহ টেকনাফে গ্রেপ্তার ১ বোচাগঞ্জে সাবেক স্ত্রীর হাতে অটো রাইস মিল মালিক খুনের অভিযোগ পায়ের রগ কেটে নির্মম হত্যাকাণ্ড, পুলিশের হেফাজতে সাবেক স্ত্রী মোংলায় ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রজননস্থান ধ্বংসে ব্রাক’র পরিচ্ছন্নতা অভিযান স্থানীয় নির্বাচনের প্রার্থী বাছাইয়ে তিন মানদণ্ডে হবে বিএনপির চূড়ান্ত সিদ্ধান্ত যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তি চুক্তিকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ এবার প্রতারণার মামলায় গ্রেপ্তার তৌহিদ আফ্রিদি আশুরায় ‘অতিরিক্ত ছুটি’ পাচ্ছেন না সরকারি চাকরিজীবীরা দুবাইয়ে গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজীর আহমেদ

হোসেনপুরে কিশোরগঞ্জ ১ (সদর- হোসেনপুর) এমপি প্রার্থী মাজহারুল ইসলামের পক্ষে আলোচনা সভা, গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত।

ফরহাদ হোসেন রাজ
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ২৮৪ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জ-১ (কিশোরগঞ্জ-হোসেনপুর) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম–এর পক্ষে ব্যাপক গণসংযোগ, মিছিল ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ অক্টোবর) বিকেলে হোসেনপুর অডিটোরিয়ামে এক আলোচনা সভার মাধ্যমে এ কর্মসূচির সূচনা হয়। সভা শেষে বিশাল এক মিছিল বের হয়, যা হোসেনপুর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পুরো শহরজুড়ে বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, কৃষকদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে এলাকা। পরে বাজার এলাকায় সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করা হয়।
জানা গেছে, গত বুধবার প্রার্থীতা ঘোষণা করার পর থেকেই কিশোরগঞ্জ ও হোসেনপুরে বিএনপি নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা ও প্রাণচাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন পর বিএনপির ব্যানারে এমন জনসমাগম স্থানীয় রাজনীতিতে নতুন প্রাণ সঞ্চার করেছে এবং আলোচনা তৈরি করেছে রাজনৈতিক মহলে।
মিছিলে জেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যক্ষ মো. হাবিবুর রহমান, সহ-সভাপতি মো. আমিরুজ্জামান ও মো. ইসমাইল হোসেন মধু, সাংগঠনিক সম্পাদক হাজী ইসরাফিল মিয়া, যুবদলের সভাপতি খসরুজ্জামান শরীফ, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ সুমন, শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. দিদারুল হক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুল আলম, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক হানিফ উদ্দিন রনক, সেচ্ছাসেবক দলের সদস্য সচিব শহিদুল্লাহ কায়ছার, জেলা যুবদলের ১নং যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আলী মোস্তবা তাজবির, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মারুফ আল মোস্তফা, সাবেক সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম নিশাত, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রাফিউল ইসলাম নওশাদ, শ্রমিক দলের প্রচার ও প্রকাশনা সম্পাদক ফেরদৌস ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. স্বপন মিয়া, এবং কিশোরগঞ্জ জেলা রিকশাভ্যান শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. বাসিরসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
স্থানীয়রা জানান, মাজহারুল ইসলামের সক্রিয় অংশগ্রহণ ও তৃণমূলের সঙ্গে সরাসরি যোগাযোগ বিএনপির কর্মীদের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com