1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
  2. bot@local.invalid : Service Bot :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ভূমিকম্প বিষয়ক সভা ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত ও বিশেষ সেল গঠনের সিদ্ধান্ত লক্ষ্মীপুরে মাটির নিচ থেকে ৩টি মর্টার শেল উদ্ধার রাকসু ভবনে পুলিশ রেইড দিলে অস্ত্রের কারখানা পাওয়া যাবে মধ্যপ্রাচ্য যুদ্ধের অনিশ্চয়তায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ৩ শতাংশের বেশি বৃদ্ধি ভিমরুলীতে ডিজে ও উচ্চস্বরে সাউন্ড সিস্টেমে কড়াকড়ি, মাঠে প্রশাসন সরকারি রাস্তা দখল করে ভবন নির্মাণের অভিযোগ, চলাচলে দুর্ভোগ এলাকাবাসীর। শ্রাবণজুড়ে নওগাঁয় ২৫ হাজার গাছ লাগানোর ঘোষণা, সবুজায়নে ব্যাপক কর্মসূচি দীর্ঘ বৈষম্যের অবসান: সহকারী অধ্যাপক (পিডিয়াট্রিক্স) পদে পদোন্নতি পেলেন মানবিক চিকিৎসক ডা. মো. আজিজুল ইসলাম নওগাঁর পত্নীতলায় ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আটক প্রকৃতি সংরক্ষণে দক্ষিণ হলদিবুনিয়ায় সিএনআরএস-নবপল্লবের বনায়ন কার্যক্রম উদ্বোধন

ঝালকাঠিতে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

মোঃ মামুন
  • প্রকাশের সময় : সোমবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৬৮২ বার পড়া হয়েছে
ঝালকাঠির নলছিটিতে মো. খলিলুর রহমান হাওলাদার (৫৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা করেছে। পুলিশ ধারণা করছে‌, ছেলে ও স্ত্রীর হাতে খুন হয়েছেন খলিলুর রহমান।
২৫ ফেব্রুয়ারি২০২৪(শনিবার) রাতে কোনো এক সময় তার বসতঘরের ভেতর এ ঘটনা ঘটে। নিহত খলিলুর রহমান উপজেলার দক্ষিণ রানাপাশা গ্রামের মৃত হামিজ উদ্দিন হাওলাদারের ছেলে।স্থানীয়রা জানায়, শনিবার রাত ১১টার দিকে রাতের খাবার খেয়ে খলিলুর রহমান তার স্ত্রী ছালেহা বেগম ও ছেলে রমজানকে সঙ্গে নিয়ে তার বসতঘরের একটি কক্ষে ঘুমিয়ে ছিলেন। পরে রাত ২টার দিকে তার স্ত্রী ছালেহা বেগম গোঙানির শব্দ পেয়ে ঘুম থেকে জেগে তার স্বামীকে রক্তমাখা অবস্থায় দেখতে পেয়ে চিৎকার দেন। প্রতিবেশীরা ছুটে এসে খলিলুর রহমানকে বরিশাল শেবাচিমে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঘটনার পর থেকে নিহতের ছেলে রমজান হাওলাদারকে বাড়িতে পাওয়া যাচ্ছে না।
নলছিটি থানার ওসি মো. মুরাদ আলী জানান, পারিবারিক কলহের জেরে স্ত্রী ও ছেলের হাতে খলিলুর রহমান নিহত হয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিহতের ছেলে ঘটনার পর থেকে নিখোঁজ রয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com