1. infoobayedcommunicationit@gmail.com : obayed it : obayed it
  2. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
  3. bot@local.invalid : Service Bot :
  4. infoobayed@gmail.com : infoobayed :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও বৃক্ষরোপণে উৎসাহ বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ অভিযোগের পরও বন্ধ হয়নি চিকিৎসা, ভুয়া চিকিৎসকের বিরুদ্ধে একাধিক অভিযোগ পরিচয়পত্র দেওয়ার নামে টাকা উত্তোলনের অভিযোগ দুর্গাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে হাইকোর্টের রায়ে নুসরাতের মায়ের সন্তোষ, পরিবারের নিরাপত্তা দাবি নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ ও সমালোচনার অধিকার সবার: আইনমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনের দিনক্ষণ এখনই বলা যাচ্ছে না: সিইসি কারো উসকানিতে নয়, সরকারের কর্মকাণ্ড দেখে বিচারের আহ্বান চিফ হুইপের ভারতীয় হাইকমিশনার দু’দেশের মধ্যে রাজনৈতিক টানাপোড়েন থাকলেও অর্থনীতিতে প্রভাব ফেলবে না কেন্দুয়ার সান্দিকোণা ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে আলোচনায় ইয়াকুব আলী ভূঁইয়া জুয়েল সামান্য বৃষ্টিতেই পানির নিচে বলাইশিমুল উপ-স্বাস্থ্যকেন্দ্র: চরম ভোগান্তিতে রোগীরা

লক্ষ্মীপুরে সেনাবাহিনীর অভিযানে ৫ আগ্নেয়াস্ত্রসহ দুই শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার

মাহমুদুর রহমান মনজু
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ৮৪৪ বার পড়া হয়েছে
লক্ষ্মীপুরে সেনাবাহিনীর অভিযানে পাঁচটি আগ্নেয়াস্ত্র ও ১৬ রাউন্ড কার্তুজসহ  বরকত ও পারভেজ হোসেন নামে দুই সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার গভীর রাতে সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের বিরাহীমপুর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তারকৃত  বরকত বশিকপুর ইউনিয়নের বিরাহীমপুর গ্রামের মৃত সুলতান আহমদের ছেলে। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি, অপহরণ, চাঁদাবাজি ও মাদক মামলাসহ প্রায় ১৭-১৮টি মামলা রয়েছে। অপর গ্রেপ্তার পারভেজ হোসেন লক্ষ্মীপুর পৌর শহরের সমসেরাবাদ গ্রামের মৃত সৈয়দ আহমেদের ছেলে।
সেনাবাহিনী সূত্র জানায়, লক্ষ্মীপুর সদর ক্যাম্পের লেফটেন্যান্ট ইমতিয়াজ হোসেনের নেতৃত্বে মধ্যরাতে বরকতের ভাড়া বাসায় অভিযান চালানো হয়। অভিযানের সময় বরকত ও পারভেজকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়। তবে এ সময় বাসায় থাকা আরও তিনজন এলোপাতাড়ি গুলি ছুড়ে পালিয়ে যায়।
পলাতকরা হলেন— বশিকপুর ইউনিয়নের বিরাহীমপুর গ্রামের শাহ আলমের ছেলে জোবায়ের হোসেন শান্ত, মমতাজের ছেলে ইকবাল এবং কাশিপুর গ্রামের ছোট ইউসুফ। তাদের বিরুদ্ধেও একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
অভিযানকালে ওই বাসা থেকে একটি বিদেশি রিভলবার, ৬ রাউন্ড রিভলবারের গুলি, ৪টি দেশীয় এলজি, ১০ রাউন্ড এলজির গুলি এবং তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
লক্ষ্মীপুর সেনা ক্যাম্পের ক্যাপ্টেন মো. রাহাত খান জানান, সন্ত্রাস দমনে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অস্ত্রসহ দুই সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। পলাতক তিনজনকে গ্রেপ্তারে সেনাবাহিনীর অভিযান অব্যাহত থাকবে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com