1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
হঠাৎ অসুস্থ মির্জা ফখরুল ইসলাম আলমগীর বানারীপাড়ায় যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই শহীদ দিবস ফরিদপুরে যথাযথ শ্রদ্ধার মধ্যে দিয়ে জুলাই শহিদ দিবস পালন কেন্দুয়ায় ২৮ লাখ টাকার ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক ফরিদপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা দেশসেরা কেন্দুয়ার সাদিয়াকে এমপি রফিক হিলালীর আর্থিক অনুদান জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল। জুলাই শহীদদের স্মরণে নাগরপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পিরোজপুরে জুলাই শহীদ দিবস পালিত: স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা ও আলোচনা সভা কাঠালিয়া সদর ইউনিয়ন বরিশাল বিভাগে শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ নির্বাচিত

কুষ্টিয়া জুগিয়া সবজি ফার্ম এলাকা থেকে মাদক ও দেশী অস্ত্রসহ তিন যুবক আটক

উজ্জ্বল আলী
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩
  • ৪০৫ বার পড়া হয়েছে
কুষ্টিয়া  জুগিয়া সবজি ফার্ম এলাকা থেকে মাদক ও দেশী অস্ত্রসহ  তিন জনকে  আটক করেছে কুষ্টিয়া  ডিবি পুলিশ। বুধবার বিকেলে  কুষ্টিয়া পৌরসভার ১৪ নং ওয়ার্ডের সবজি ফার্মপাড়া এলাকা থেকে তাদেরকে আটক করে। জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে  জুগিয়া ফার্ম এলাকায় অভিযান চালালে তাদের কাছ থেকে ১৪ বোতল ফেনসিডিল, ২টা কাঠের তৈরি লাঠি, ২টা কাঠের তৈরি হাতুড়ী এবং ২টা বড় হাসুয়াসহ  আটক করে।  আটককৃতরা হলেন, কুষ্টিয়া পৌরসভার ১৪ নং ওয়ার্ডের হাফিজুল ইসলাম হাফিজ (৪০)। সে কুষ্টিয়া পৌরসভার ১৪ নং ওয়ার্ডের আসমত আলী বিসু প্রমানিকের ছেলে। আটককৃত অপর দুই জন হলেন, কুষ্টিয়া পৌরসভার পূর্ব মজমপুরের মৃত অলি উল্লাহর পুত্র সাদিকুর রহমান জিল্লু (৩৫) এবং মৃত আবুল কাশেমর পুত্র রাজু আহম্মেদ (৩৫)।
এলাকাবাসী জানান জুগিয়া সবজি ফার্মপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে ১৪নং ওয়ার্ডের বাসিন্দা হাফিজুর রহমানের একটি অফিস রয়েছে। যদিও এলাকাবাসী বলছেন এই অফিস ওয়ার্ড যুবলীগের কার্যালয় বলে চললেও এখানে দীর্ঘদিন ধরে মাদকের ব্যবসা চলে আসছে বলে জানা যায়।
পুলিশ সুপার, কুষ্টিয়া মহোদয়ের নির্দেশনায় কুষ্টিয়া জেলা পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যহত থাকবে বলে জানান।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com