1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নেত্রকোনায় কারারক্ষীর বাড়িতে হামলা-লুটপাাটের অভিযোগ দায়ের দেখার কেউ নেই মাধবপুর কৃষি জমি, নদী, ছড়া, থেকে বালুমাটি লুট পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা রংপুরে নবনির্বাচিত ৬ সংসদ সদস্যের সাথে জেলা প্রশাসনের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত সোনালী ব্যাংকের ওয়াশরুম থেকে টাকা চুরির ঘটনায় ৩ জন গ্রেফতার মাদারীপুর জেলা হাসপাতালে আকস্মিক পরিদর্শনে সংসদ সদস্য, সেবার মানোন্নয়নে কড়া নির্দেশনা পবিত্র মাহে রমজান উপলক্ষে ব্যারিস্টার নাজির আহমদ ফাউন্ডেশনের খাদ্য সামগ্রী বিতরণ পিরোজপুরে যুব উন্নয়ন কর্মকর্তার বিরুদ্ধে দায়িত্বে গাফিলতির অভিযোগ শিক্ষা প্রতিষ্ঠানে দুর্নীতির ‘মহোৎসব’, বিপন্ন ঠাকুরগাঁওয়ের শিক্ষা ব্যবস্থা, জাতির মেরুদণ্ড কি আজ রুগ্ন? গাইবান্ধায় ২৫ শে মার্চ গণহত্যা ও ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে প্রস্তুুতিমুলক সভা।। বার আউলিয়া ডিগ্রী কলেজের ব্যবস্থাপনা কমিটিতে বোর্ডের ‘বিদ্যোৎসাহী সদস্য’ মনোনীত হলেন বিএনপি নেতা সালাহ্উদ্দিন সোহেল।

কেন্দুয়ায় লড়ি চাপায় চালক নিহত

শামীম আহমেদ, বিশেষ প্রতিনিধি (নেত্রকোনা ৩)
  • প্রকাশের সময় : রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩
  • ৩২১ বার পড়া হয়েছে

নেত্রকোনার কেন্দুয়ায় লড়ি চাপায় চালক শাহিন মিয়া(২৫) নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে শনিবার (০২ ডিসেম্বর) বিকাল ৫টার দিকে কেন্দুয়া উপজেলার বৈখেরহাটি পশ্চিম পাড়া গ্রামে।

স্থানীয়দের বরাতে জানা গেছে, গৌরীপুর উপজেলার বোকাইনগর ইউনিয়নের দাড়িয়াপুর গ্রামের সেলিম মিয়ার ছেলে শাহিন মিয়া কেন্দুয়ার দলপা  ইউনিয়নের   বৈখেরহাটি পশ্চিম পাড়া থেকে মদিনা ব্রিকস নামক ইটখোলায় লড়ি দিয়ে মাটি নেয়ার সময় লড়িটি উল্টে যায় এবং লড়ির চাপা পড়ে সে গুরুতর আহত হয়।।পরে স্হানীয় লোকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।কেন্দুয়া উপজেলার দলপা ইউনিয়নের চেয়ারম্যান শাহিন মিয়া লড়ি চাপায় চালক শাহিন মিয়ার  মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

 

এ বিষয়ে কথা হলে কেন্দুয়া থানার উপপরিদর্শক দেবাশীষ চন্দ্র দত্ত লড়ি চাপায় চালকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে  এবং লড়িটি স্হানীয় চেয়ারম্যানের জিম্মায় আছে।শাহিনের বাড়ি যেহেতু অন্য উপজেলায় তাই আজ রবিবার তার পরিবারের লোকজন থানায় আসবে।পরে তাদের সাথে কথা বলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে  বলেও জানান তিনি।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com