1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
শিরোনাম :
রাষ্ট্রপতির দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি জামালপুরে সনাতন ঐক্য সংগঠনের উদ্যোগে শেষ হলো উল্টো রথযাত্রা ঢাকায় AIEAB–FAMSUN-এর আন্তর্জাতিক সেমিনার স্মার্ট ফিড মিল প্রযুক্তির প্রসারে আধুনিক সমাধান ও ডিজিটাল উদ্ভাবন নিয়ে আলোচনা পত্নীতলায় ৪০ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেফতারঃ মোঃআফজাল হোসেন উপজেলা প্রতিনিধি, পত্নীতলা রৌমারীতে সিজারের পর প্রসূতির মৃত্যু: চিকিৎসায় অবহেলার অভিযোগ, হাসপাতালের মালিক ও চিকিৎসককে খুঁজছে স্বজনরা অটোরিকশা-পিকআপ মুখোমুখি সংঘর্ষে কেন্দুয়ায় চালক নিহত, আটক ২ উখিয়ায় ১ কোটি ৮০ লাখ টাকার ৬০ হাজার ইয়াবা উদ্ধার, পালিয়ে গেল চোরাকারবারীরা হাসিনাকে তাড়িয়েছি, যদি ফ্যাসিবাদ কায়েম করেন জনগণ আপনাদেরও তাড়াবে: জামায়াতের আমির ময়মনসিংহে এমপিকে প্রকাশ্যে ‘চোখ উপড়ে ফেলার’ হুমকি, ভিডিও ভাইরাল তোমরা আমার চাকরিডা খাইয়ো না, শিক্ষার্থীদের কাছে শিক্ষকের আকুতি

গাজীপুরের কালীগঞ্জে রেকর্ড পরিমাণ জমিতে বিভিন্ন জাতের সরিষার চাষ করা হয়েছে এবার

আনন্দ রায়
  • প্রকাশের সময় : সোমবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৭৫ বার পড়া হয়েছে
গাজীপুরের কালীগঞ্জে বিগত বছরের তুলনায় এ বছর রেকর্ড পরিমাণ জমিতে বিভিন্ন জাতের সরিষার চাষ করা হয়েছে। স্থানীয় চাষিরা বলছেন, বর্তমান বাজারে সরিষার দাম ও চাহিদা ভালো থাকায় অনেকেই সরিষা চাষে আগ্রহ দেখাচ্ছেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, চলতি বছর কালীগঞ্জ উপজেলায় ২৯৫ হেক্টর জমিতে বিভিন্ন জাতের সরিষা চাষ হয়েছে। গেল বছর ১৫০ হেক্টর জমিতে ২৩৭ মেট্রিক টন সরিষা উৎপাদন হলেও এ বছর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৪৭২ মেট্রিক টন। গত বছরের তুলনায় এ বছর ১৪৫ হেক্টর জমিতে সরিষার চাষ বেশি হয়েছে।
উপজেলার কৃষি অফিসের তথ্যমতে, কালীগঞ্জ পৌরসভাসহ ৭টি ইউনিয়নেই সরিষার চাষ হয়। তবে উপজেলার তুমলিয়া ও জামালপুর ইউনিয়নে সরিষার চাষ একটু বেশি হয়। এ উপজেলায় বারি সরিষা ৯, ১৪, ১৭ ও ১৮ এবং বিনা সরিষা ৯ ও ১১ উচ্চ ফলনশীল জাত ছাড়াও স্থানীয় টরি সেভেন ও মাঘি প্রজাতির রেকর্ড পরিমাণ সরিষা চাষ হয়েছে।তুমলিয়া ইউনিয়নের পিপ্রাশৈর গ্রামের কৃষাণী স্টেলা জোৎস্না বলেন, আমি প্রতি বছর সরিষার চাষ করি। তবে এবার কৃষি কর্মকর্তাদের কাছ থেকে বীজ ও পরামর্শ পাওয়ায় এবং আবহাওয়া ভালো থাকায় ফলন বেশ ভালো হয়েছে।কৃষক নয়ন মিয়া জানান, গত বছর ২ বিঘা জমিতে সরিষার চাষ করেছিলাম, ফলন খুব ভালো হয়েছে। গত বছরের ভাল ফলন দেখে এবার ‍দ্বিগুণ জমিতে সরিষার চাষ করেছি। এবারও ফলন খুব ভালো হয়েছে। আগামীতে হয়তো আরো বেশি জমিতে সরিষার চাষ করার চেষ্টা করবো।
একই এলাকার আরেক কৃষক দিপু রোজারিও বলেন, গত বছর আমি ৩ বিঘা জমিতে সরিষার চাষ করেছি ফলন খুব ভালো হয়েছে। তবে এবারও আমি ৩ বিঘা জমিতেই সরিষার চাষ করেছি। এ বছরও ফলন খুব ভালো হয়েছে৷প্রকৃতিপ্রেমি নুরুল ইসলাম বলেন, এই সময়টা কৃষকের সরিষার চাষ প্রকৃতিতে অন্যরকম এক মাত্রা যোগ করে। চারদিকে হলুদের আভায় পথচারীদের মাঝেও আগ্রহ তৈরি হয় সরিষার ক্ষেত ঘুরে দেখার। যে কারণে আমি এবং বন্ধুমহল মিলে সময় সুযোগ পেলেই ঘুরতে আসি।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ফারজানা তাসলিম বলেন, বর্তমানে সরিষার ভালো দাম পাওয়ায় চাষে আগ্রহ বাড়ছে কৃষকের। এবারের আবহাওয়া অনুকূলে থাকায় সরিষার ভালো ফলন হয়েছে। এছাড়া বোরো রোপণের আগে সরিষা একটি অল্প সময়ের ফসল, সেই সাথে লাভজনকও।তিনি আরো বলেন, আমাদের মূলত টার্গেট হচ্ছে বিদেশ থেকে তেলের আমদানি নির্ভরতা কমানো। এছাড়াও কৃষকের এক ফসলি জমিকে দুই ফসলি এবং দুই ফসলি জমিকে তিন ফসলি জমিতে বৃদ্ধি করা।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com