1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
রাষ্ট্রপতির দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি জামালপুরে সনাতন ঐক্য সংগঠনের উদ্যোগে শেষ হলো উল্টো রথযাত্রা ঢাকায় AIEAB–FAMSUN-এর আন্তর্জাতিক সেমিনার স্মার্ট ফিড মিল প্রযুক্তির প্রসারে আধুনিক সমাধান ও ডিজিটাল উদ্ভাবন নিয়ে আলোচনা পত্নীতলায় ৪০ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেফতারঃ মোঃআফজাল হোসেন উপজেলা প্রতিনিধি, পত্নীতলা রৌমারীতে সিজারের পর প্রসূতির মৃত্যু: চিকিৎসায় অবহেলার অভিযোগ, হাসপাতালের মালিক ও চিকিৎসককে খুঁজছে স্বজনরা অটোরিকশা-পিকআপ মুখোমুখি সংঘর্ষে কেন্দুয়ায় চালক নিহত, আটক ২ উখিয়ায় ১ কোটি ৮০ লাখ টাকার ৬০ হাজার ইয়াবা উদ্ধার, পালিয়ে গেল চোরাকারবারীরা হাসিনাকে তাড়িয়েছি, যদি ফ্যাসিবাদ কায়েম করেন জনগণ আপনাদেরও তাড়াবে: জামায়াতের আমির ময়মনসিংহে এমপিকে প্রকাশ্যে ‘চোখ উপড়ে ফেলার’ হুমকি, ভিডিও ভাইরাল তোমরা আমার চাকরিডা খাইয়ো না, শিক্ষার্থীদের কাছে শিক্ষকের আকুতি

চট্টগ্রাম প্যারেড ময়দানের তাফসিরুল কুরআন মাহফিলের ২য় দিন

মোঃ কুতুব উদ্দিন
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫
  • ১৫৬ বার পড়া হয়েছে
চট্টগ্রামের ঐতিহাসিক তাফসিরুল কুরআন মাহফিলের
দ্বিতীয় দিনে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা মাওলানা কামরুল ইসলাম সাঈদ আনসারী।
ইসলামী সমাজ কল্যাণ পরিষদের এসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা খাইরুল বাশার ও তাফসিরুল কুরআন মাহফিল বাস্তবায়ন কমিটির প্রচার বিভাগীয় দায়িত্বশীল মুহাম্মদ উল্লাহ’র পরিচালনায় মাহফিলে সভাপতিত্ব করেন ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সভাপতি অধ্যক্ষ মুহাম্মদ তাহের।
মাহফিলে বিশেষ অতিথির আলোচনা করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও সাবেক এমপি মাওলানা আ ন ম শামসুল ইসলাম, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও তাফসীর বাস্তবায়ন কমিটির পৃষ্ঠপোষক মাওলানা মুহাম্মদ শাহজাহান, মাহফিলে দ্বীনের আলোকে সমাজ পুনর্গঠনে মহিলাদের ভূমিকার উপর আলোচনা করেন পুরাতন রেল স্টেশন জামে মসজিদের খতিব মাওলানা মামুনুর রশীদ নুরী।
আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা মাওলানা কামরুল ইসলাম সাঈদ আনসারী বলেছেন, স্রষ্টার সাথে সৃষ্টির ভালোবাসা, যে কাজগুলো করলে আল্লাহ তায়ালা বান্দাকে ভালোবাসে। আর আল্লাহ যদি কাউকে ভালোবাসে তাহলে আসমানে ফেরেশতাদেরকে জানিয়ে দেন। আসমানের ফেরেশতারা জমিনের মানুষের হৃদয়ে একটা ভালোবাসা পয়দা করে দেন। পৃথিবীতে ৮ শ্রেণির লোক আছে যাদেরকে আল্লাহ তায়ালা তাদের কাজের জন্য ভালোবাসেন। পৃথিবীতে যেমন আমরা মানুষের ভালোবাসা চাই। আল্লাহর ভালোবাসা সম্পর্কে কোরআনে ৭ জায়গায় বর্ণনা আছে। তিনি বলেন, দেশের যে নাগরিকরা আছেন তারা ভালো এবং সভ্য না হওয়ার কারণে দেশে পরিবর্তন হচ্ছে না। সুতরাং একটি কল্যাণময় রাষ্ট্রের জন্য নাগরিকদের চরিত্র আগে পরিবর্তন করতে হবে। নাগরিকদের উন্নত চরিত্র শিক্ষা দেওয়ার জন্য উন্নত মানের বান্দা হতে হবে। একটি উন্নত রাষ্ট্র এই নয় যে শুধু ব্রীজ কালভার্টের উন্নয়ন। ওই রাষ্ট্রের নাগরিকদের উন্নত মানবিক চরিত্রের অধিকারী হতে হবে। স্রষ্টার সাথে সৃষ্টির সম্পর্ক গড়ে তুলতে পারলেই এবং মানবিক চরিত্র গঠন করতে পারলেই একটি উন্নত রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব।
মঙ্গলবার রাতে চট্টগ্রামের ঐতিহাসিক প্যারেড ময়দানে (শহীদ রজব আলী ময়দান) ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত পাঁচদিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিলের দ্বিতীয় দিনের প্রধান মুফাসসিরের আলোচনায় তিনি উপরোক্ত বক্তব্য রাখেন।
প্রধান মুফাসসিরের আলোচনায় তিনি আরো বলেন, চট্টগ্রামের এই প্যারেড ময়দান শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর হাতে গড়া ময়দান। তাঁর জীবনের যত আলোচনা সমস্ত আলোচনার মূল আলোচনা করেছেন এই ময়দানে। দীর্ঘ ৩২ বছর একটানা পাঁচদিন করে আলোচনা করেছেন।
তিনি আরও বলেন, আল্লামা সাঈদী (রা.) বেঁচে থাকলে আজকে আমরা তাঁর আলোচনা আবার শুনতে পেতাম। আল্লামা সাঈদীকে হত্যা করা হয়েছে। আল্লামা সাঈদী একটি ইতিহাস। তাঁর স্বপ্ন ছিল বাংলার জমিনে ইসলামী আইন কায়েম করা। আল্লামার সারাজীবনের আলোচনার মূল বার্তা ছিল- সৃষ্টি যার আইন চলবে তার। আমরা তাঁর রুহের মাগফেরাত কামনা করছি।
এতে উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ অধ্যাপক আহসান উল্লাহ, দৈনিক কর্ণফুলী পত্রিকার সম্পাদক মুহাম্মদ আফসার উদ্দিন চৌধুরী, পরিষদের সহ-সভাপতি এডভোকেট শামসুদ্দিন আহমদ মির্জা, মুহাম্মদ নজরুল ইসলাম ও আবুল হোসাইন, সেক্রেটারি এড. সৈয়দ আনোয়ার, বিশিষ্ট সমাজ সেবক ডা. এ কে এম ফজলুল হক, শ্রমিক নেতা মুহাম্মদ ইসহাক, অধ্যক্ষ বদরুল হক, অধ্যক্ষ মাওলানা জাকের হোসাইন, মাওলানা মহসিন আল হোসাইনী  প্রমুখ। মাহফিলে ইসলামী সংগীত পরিবেশন করেন বিশিষ্ট সূরকার ও গীতিকার চৌধুরী গোলাম মাওলা ও তার সাথীরা এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দূর্নিবারের কণ্ঠ শিল্পীরা।
মাওলানা আ.ন.ম শামসুল ইসলাম বলেন, ১৬ বছর এদেশে অত্যাচার নির্যাতন স্বৈরাচার সবকিছুই আমরা দেখতে পেয়েছি। আজকের এদিনে সবচেয়ে বেশি মনে পড়ছে আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদীর কথা। যিনি ৫ দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল করেছেন দীর্ঘ ৩২ বছর। এ তাফসির মাহফিলের মাধ্যমে লক্ষ লক্ষ মানুষ হেদায়েত পেয়েছে। অনেক অমুসলিম ইসলামের সুশীতল ছায়ায় এসেছেন। তিনি বলেন, কোরআনের শাসন চেয়েছে বলেই তাকে হত্যা করা হয়েছে। তার বিরুদ্ধে আনিত সমস্ত অভিযোগ মিথ্যা প্রমাণিত হয়েছে। আল্লামা সাঈদীকে চিকিৎসার নাম করে তাকে হত্যা করা হয়েছে। ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ যাদের ফাঁসি কাষ্ঠে ঝুলিয়ে মৃত্যুদন্ড দেওয়া হয়েছে শুধু তাদের অপরাধ মানুষকে ইসলামের দিকে আহ্বান করেছেন। প্রিয় ভাইয়েরা ভয় পেলে চলবেনা। মহান আল্লাহ আপনাদের পরীক্ষা করে দেখবেন। আপনাদের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এমন কোন নবী আসেননি যারা নির্যাতনের শিকার হননি। আজকে ইসলামি আন্দোলনের নেতৃবৃন্দ শহীদ হয়েছেন তাদেকে আল্লাহ জান্নাতুল ফেরদৌস দান করবেন। নবীদের অনুসারী হিসেবে আমাদের জেল জুলুম সহ্য করতে হবে। আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হলে আল্লাহর রাসূলকে অনুসরণ করতে হবে।
ইসলামের কথা বললেই অত্যাচার জুলুম আসবেই। যেটা রাসুল (সঃ) এর যুগেও এসেছিলো। শহীদি তামান্না নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে, কুরআনের দাওয়াত দিতে হবে। নবী রাসুলরা যেভাবে জেল খেটেছেন আমাদেরকেও জেল খাটতে হবে। কোন পেরেশানি থাকা চলবে না। আল্লাহর রাস্তায় অটল থাকতে হবে। আল্লাহ এবং তার রাসুলকে অনুসরণ করে জীবন পরিচালনা করতে হবে। যে কাজ নবী করেছেন সেটা করতে হবে এবং যেটা করতে নিষেধ করেছেন সেগুলো পরিহার করতে হবে। শহীদ হওয়ার জন্য সাহাবিদের মতো প্রতিযোগিতা করতে হবে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com