1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
শিরোনাম :
‘হরমুজ প্রণালি ইরানের স্থায়ী সম্পদ, এটি সর্বশক্তি দিয়ে রক্ষা করা হবে’ ঝিনাইদহে একই দিনে ছয়টি অপমৃত্যু লোহাগাড়া উপজেলায় শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত বর্ণাঢ্য আয়োজনে শ্রীপুরে অনুষ্ঠিত হলো “ভূমিসেবা মেলা-২০২৬”- আব্দুল আলিম হজ্ব কাফেলার হজ্ব যাত্রীদের নিয়ে মক্কায় গমন লালপুরে পিস্তল-গুলিসহ ঈশ্বরদীর যুবদল নেতা সোনামনি গ্রেফতার ‎“রাগ করলা?” ভিডিও ঘিরে সামাজিক মাধ্যমে হাস্যরসের ঝড় সার্টিফিকেট হারিয়ে বিপাকে এক শিক্ষার্থী পলাতক কুখ্যাত মাদক ব্যবসায়ী মিরাজ কসাই গ্রেফতার ভাঙ্গায় নকল কসমেটিক কারখানায় ভ্রাম্যমান আদালতের অভিযানে লাখ টাকা জরিমানা সহ পণ্য ধ্বংস

ছাত্রদল সভাপতি সাদ্দাম হোসেনকে মারধরের মামলায় ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন সানি গ্রেপ্তার

রাশেদুল ইসলাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪
  • ১৪০ বার পড়া হয়েছে

কুড়িগ্রামের রাজারহাট উপজেলা ছাত্রদল সভাপতি সাদ্দাম হোসেনকে মারধরের মামলায় ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন সানিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৫ অক্টোবর) সকালে গ্রেপ্তার হওয়া ছাত্রলীগ নেতা সানিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। গ্রেপ্তার সাজ্জাদ হোসেন সানি রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের খিতাবখাঁ খামার গ্রামের আব্দুল আজিজের ছেলে। তিনি ঘড়িয়াল ডাঙ্গা ইউনিয়ন ছাত্রলীগ কমিটির সাংগঠনিক সম্পাদক।পুলিশ জানায়,গত ৫ আগস্ট রাজারহাট স্বাস্থ্য কমপ্লেক্সের পাশে উপজেলা ছাত্রদলের সভাপতি সাদ্দাম হোসেনকে আটক করে মারধর করে গুরতর আহত করে সাজ্জাদ হোসেন সানিসহ কয়েকজন। ঘটনার প্রায় ৮০ দিন বৃহস্পতিবার (২৪অক্টোবর) ভুক্তভোগী ছাত্রদল নেতা সাদ্দাম হোসেন বাদী হয়ে রাজারহাট থানায় মামলা দায়ের করেন। ওইদিন সন্ধ্যায় আসামি সাজ্জাদ হোসেন সানিকে উপজেলার ঘড়িয়ালডাঙ্গা এলাকা থেকে গ্রেপ্তার করে থানা পুলিশ। রাজারহাট থানার ওসি রেজাউল করিম রেজা জানান,আসামিকে নিয়মিত মামলায় গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com