1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কানাডার দাবানল নিয়ে ক্ষুব্ধ, নতুনভাবে শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের রাজশাহী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন, বৃক্ষরোপণ কর্মসূচি ও এলামনাই এ্যাসোসিয়েশনের কার্যালয়ের উদ্বোধন নওগাঁর আত্রাইয়ে ইউএনও’র হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ: কনের বাবার জরিমানা ও মুচলেকা কপোতাক্ষের তীরে মৃত্যুর ফাঁদ: কয়রায় ছাদ ধসে পড়ল কলেজের ভবনের, অলৌকিকভাবে রক্ষা ২৫০ শিক্ষার্থীর ঝালকাঠির রাজাপুরে অবসরপ্রাপ্ত সেনাসদস্যের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি চিরিরবন্দরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মাদ্রাসা পড়ুয়া শিশুর মৃত্যু জনবান্ধব প্রশাসন, অপরাধ দমন, দ্রুত জনসেবা ও উন্নয়নে গৌরনদীবাসীর আস্থার নাম ইউএনও মো. ইব্রাহীম রাজশাহীতে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে “বন্যপ্রাণী সংরক্ষণ ও আমাদের দায়িত্ব” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত নোয়াখালীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে কৃষি কর্মকর্তা নিহত রাজশাহীর বাগমারা থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদানের পর টানা ১০০ দিনে

নারীর সামর্থ্য উন্নয়ন (স্বপ্ন-০২) এর অবহিতকরণ সভা

মামুন শিকদার 
  • প্রকাশের সময় : বুধবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৬৪ বার পড়া হয়েছে
পিরোজপুরে উৎপাদনশীল ও সম্ভাবনাময় কর্মের সুযোগ গ্রহণে নারীর সামর্থ্য উন্নয়ন (স্বপ্ন-০২) এর অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১১টায় জেলা প্রশাসন ও পিরোজপুর স্থানীয় সরকার বিভাগের আয়োজনে জেলা প্রাশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব ও জাতীয় প্রকল্প পরিচালক স্বপ্ন-০২ আবু সেলিম মাহমুদ-উল হাসান। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাধুবী রায় এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিরোজপুর স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক খানজাদা শাহরিয়ার বিন মান্নান, অতিরিক্ত জেলা প্রাশাসক (রাজস্ব) মো: আমীনুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মোহাম্মদ সেলিম হোসেন। স্বপ্ন প্রকল্পের আঞ্চলিক সমন্বয়ক ও বিশ্লেষক মো: আহমদুল কবির আকন।
প্রধান অতিথি স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব ও জাতীয় প্রকল্প পরিচালক স্বপ্ন-০২ আবু সেলিম মাহমুদ-উল হাসান বলেন, জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নের ক্ষুধা মুক্ত দারিদ্র মুক্ত বাংলাদেশ বির্নিমানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে এ প্রকল্প নিয়ে আমরা কাজ করছি। এ প্রকল্পে পিরোজপুর সহ ১২টি জেলার ৩২টি উপজেলার ২৮৩টি ইউনিয়নে বসবাসরত হত দরিদ্র ১০ হাজার ১৮৮ জন নারী উপকারভূগী নিয়ে কাজ করবো। পিরোজপুর জেলার ২টি উপজেলার ১২টি ইউনিয়নের ৪৩২ জন উপকার ভূগী এ প্রকল্পের আওতায় কাজ করবে।
স্বপ্ন-০২ প্রকল্পে ১২টি জেলার ৩২টি উপজেলার ২৮৩টি ইউনিয়নে বসবাসরত হত দরিদ্র ১০ হাজার ১৮৮ জন নারী উপকারভূগী নিয়ে কাজ করবে। এ প্রকল্পের ব্যায় ১৪৮.৪০ কোটি টাকা। পিরোজপুর জেলার ইন্দুরকানী উপজেলার ৫টি ইউনিয়ন এবং  পিরোজপুর সদর উপজেলার ৭টি ইউনিয়ন মোট ১২ টি ইউনিয়নের ৪৩২ জন উপকারভোগী এ প্রকল্পের আওতায় কাজ করবে। এসময় বিভিন্ন উপজেলা চেয়ারম্যান, ভাইচ চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সচিব বৃন্দ উপস্থিত ছিলেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com