1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কানাডার দাবানল নিয়ে ক্ষুব্ধ, নতুনভাবে শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের রাজশাহী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন, বৃক্ষরোপণ কর্মসূচি ও এলামনাই এ্যাসোসিয়েশনের কার্যালয়ের উদ্বোধন নওগাঁর আত্রাইয়ে ইউএনও’র হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ: কনের বাবার জরিমানা ও মুচলেকা কপোতাক্ষের তীরে মৃত্যুর ফাঁদ: কয়রায় ছাদ ধসে পড়ল কলেজের ভবনের, অলৌকিকভাবে রক্ষা ২৫০ শিক্ষার্থীর ঝালকাঠির রাজাপুরে অবসরপ্রাপ্ত সেনাসদস্যের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি চিরিরবন্দরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মাদ্রাসা পড়ুয়া শিশুর মৃত্যু জনবান্ধব প্রশাসন, অপরাধ দমন, দ্রুত জনসেবা ও উন্নয়নে গৌরনদীবাসীর আস্থার নাম ইউএনও মো. ইব্রাহীম রাজশাহীতে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে “বন্যপ্রাণী সংরক্ষণ ও আমাদের দায়িত্ব” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত নোয়াখালীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে কৃষি কর্মকর্তা নিহত রাজশাহীর বাগমারা থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদানের পর টানা ১০০ দিনে

বগুড়া সোনাতলায় জাতীয় বীমা দিবস পালিত

নুরে আলম সিদ্দিকী সবুজ
  • প্রকাশের সময় : রবিবার, ৩ মার্চ, ২০২৪
  • ৪৫০ বার পড়া হয়েছে
বগুড়ার সোনাতলায় জাতীয় বীমা দিবস পালন করা হয়েছে। “করবো বীমা গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ” এই শ্লোগানকে সামনে রেখে শুক্রবার সকালে একটি রেলী উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ শেষে উপজেলা বঙ্গবন্ধু মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার রাবেয়া আফসার সায়মা।অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলার মধুপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল আলীম, সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এর রাজশাহী বিভাগীয় ইনচার্জ মাওঃ আব্দুস শহীদ, সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এর সোনাতলা এড়িয়া অফিসের ইউনিট ম্যানেজার সনজিব রহমান সজীব, সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এর সোনাতলা এড়িয়া অফিসের ইউনিট ম্যানেজার সেলিনা বেগম, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এর অফিস ইনচার্জ আমিরুল ইসলাম, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এর ডিভিশন ম্যানেজার মোঃ জাহাঙ্গীর আলম, জীবন বীমা কর্পোরেশন বগুড়া এর উন্নয়ন ম্যানেজার উজ্জ্বল চন্দ্র সরকার, পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এর সোনাতলা শাখার এজিএম সিদ্দিকুর রহমান প্রমুখ।
বক্তব্যে সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এর রাজশাহী বিভাগীয় ইনচার্জ মাওঃ আব্দুস শহীদ বলেন, সর্বপ্রথম জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উদ্যোগে ইন্স্যুরেন্স গঠন হয়েছে। ১৯৬০ সালে ইন্স্যুরেন্সকে প্রাধান্য দিয়ে এর মাধ্যমে দেশের মানুষদের ঐক্যবদ্ধ করেছিলেন। যার ফলে মানুষ ছত্রভঙ্গ হতে পারেনি। সকলেই এক প্লাটফর্মে ঐক্যবদ্ধ ছিল। সেই একতাবদ্ধের কারনে দেশের মানুষ মুক্তিযুদ্ধের চেতনা পেয়েছে। আর আমাদেরকে একটি স্বাধীন দেশ উপহার দিয়েছেন।
এরপর থেকেই ইন্স্যুরেন্স ধীরে ধীরে আরো অগ্রসর হতে সুরু করলো। ইন্স্যুরেন্স এর মাধ্যমে মানুষ সাবলম্বী হয়ে জীবিকা নির্বাহ করতে সক্ষম হয়েছে। পরিবার পরিজনদের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করনে বিশেষ ভূমিকা রেখেছে। তাই সকলকে ইন্স্যুরেন্স এর প্রতি আগ্রহী হওয়ার আহ্বান জানিয়েছেন সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এর রাজশাহী বিভাগীয় ইনচার্জ মাওঃ আব্দুস শহীদ।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com