1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ০৬ মে ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ার মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্র কর্তৃক ০৩ কেজি মাদক গাঁজাসহ ০২ জন গ্রেফতার শাশুড়ি বাড়িতে বেড়াতে এসে গলাকেটে স্ত্রীকে হত্যা নাটোরে ৭ বছরের শিশুকে ২১ বছর দেখিয়ে মামলা: বাদীর বিরুদ্ধে মামলার নির্দেশ পৈত্রিক সম্পত্তি নিয়ে বিরোধ, যাতায়াতের রাস্তা বন্ধের অভিযোগ জমিজমা নিয়ে বিরোধে উত্তেজনা, সাংবাদিকের ওপর হামলার চেষ্টা পটুয়াখালী পৌরসভার সম্পত্তি বরাদ্দে উন্মুক্ত লটারি পাথর কোয়ারি অঞ্চলে নিরব আহাজারি সচলের আকুতি জনতার সুন্দরবনে পর্যটকদের ওপর হামলা ও ডাকাতির চেষ্টা, আটক ২ সারাদেশে প্রথম প্রান্তিক মূল্যায়ন শুরু, আমতলী বন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত সিংড়ায় মৎস্য ব্যবসায়ীকে হত্যার ঘটনায় স্ত্রী-সন্তান আটক

বড়াইগ্রামে সুপ্রভাত ফিলিং স্টেশনে তেল বিতরণে অনিয়ম, প্রশাসনের হস্তক্ষেপে নিয়ন্ত্রণ

ওসমান গনি
  • প্রকাশের সময় : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ২৩৮ বার পড়া হয়েছে
দেশজুড়ে জ্বালানি তেলের সঙ্কট ঘিরে ফিলিং স্টেশনগুলোতে অস্থিরতা বাড়ছেই। কোথাও সংঘর্ষ, কোথাও দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অসুস্থ হয়ে মৃত্যুর মতো ঘটনাও ঘটছে। নাটোরের বড়াইগ্রাম উপজেলার গোপালপুর ইউনিয়নের নারায়নপুর সুপ্রভাত ফিলিং স্টেশনে তেল বিতরণে অনিয়ম লক্ষ্য করা গেছে।
আজ রবিবার (০৫ এপ্রিল) ভোর থেকেই পাম্পটিতে মোটরসাইকেল ও প্রাইভেট কারের দীর্ঘ লাইন দেখা যায়। সকাল ১১ টার সময় তথ্য সংগ্রহে সরজমিনে ঘটনাস্থলে গেলে দেখা যায়, লাইনে দাড়ানো ছাড়াই অনেক প্রভাবশালী ব্যক্তি মোটরসাইকেলে ফুল টাঙ্কি লোড করে নিয়ে যাচ্ছেন পেট্রোল। নির্দিষ্ট পরিমান ছাড়া ব্যক্তি বিশেষে দেয়া হচ্ছে একেক ব্যক্তিকে ভিন্ন ভিন্ন পরিমান পেট্রোল। এছাড়া লক্ষ করা যায় দফায় দফায় সংঘর্ষ ও বিশৃঙ্খলা। পরে বড়াইগ্রাম উপজেলা প্রশাসন ও থানা পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করেন।
হাসান সরকার নামের এক মোটরসাইকেল চালক জানান, রাত ৩ টা থেকে লাইনে দাড়িয়ে এখন বাজে সকাল ১১টা এখনো তেল নিতে পারিনাই। অথছো আমার চোখের সামনে অনেকে অনিয়ম করে মোটরসাইকেলের টাঙ্কি ফুল লোড করে পেট্রোল নিয়ে যাচ্ছে। এগুলো প্রতিবাদ করতে গেলেই হতে হবে লাঞ্চিত তাই নিরুপায় হয়ে লাইনে দাড়িয়ে আছি।
সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের জাহাঙ্গীর জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। কোন অনিয়ম লক্ষ্য করলে বা সুনির্দিষ্ট কোন অনিয়মের তথ্য পেলে অবশ্যই আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহন করা হবে।
সার্বিক পরিস্থিতিতে দ্রুত জ্বালানি সরবরাহ স্বাভাবিক করতে কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com