1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
হঠাৎ অসুস্থ মির্জা ফখরুল ইসলাম আলমগীর বানারীপাড়ায় যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই শহীদ দিবস ফরিদপুরে যথাযথ শ্রদ্ধার মধ্যে দিয়ে জুলাই শহিদ দিবস পালন কেন্দুয়ায় ২৮ লাখ টাকার ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক ফরিদপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা দেশসেরা কেন্দুয়ার সাদিয়াকে এমপি রফিক হিলালীর আর্থিক অনুদান জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল। জুলাই শহীদদের স্মরণে নাগরপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পিরোজপুরে জুলাই শহীদ দিবস পালিত: স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা ও আলোচনা সভা কাঠালিয়া সদর ইউনিয়ন বরিশাল বিভাগে শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ নির্বাচিত

বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দিলেন উপজেলা চেয়ারম্যান

জলাশ পাহান
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী, ২০২৪
  • ৬২৫ বার পড়া হয়েছে
আজ বৃহষ্পতিবার ১৮ই জানুয়ারি পোরশা উপজেলা কাতিপুর কালিনগর উচ্চ বিদ্যালয় মাঠে শীতকালীন  প্রতিযোগিতা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতি করেন মোঃ লুৎফর রহমান শিক্ষা অফিসার পোরশা,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পোরশা উপজেলা সুযোগ্য চেয়ারম্যান মানবতার ফেরিওয়ালা ও গাঙ্গুরিয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ শাহ মঞ্জুর মোরশেদ চৌধুরী। উপস্থিত ছিলেন পোরশা উপজেলা শিক্ষা সমিতির সভাপতি মোঃ একরামুল হক শাহ।
ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানটি পরিচালনা করেন মোঃ গোলাম রাব্বানী, মোঃআবাদুল মানিক, মোঃ জাকারিয়া মোসাঃ সামসুন্নাহার মোঃ হাসান আলী মোঃ কাইয়ুম আলী মোঃ আবু তাহের মোঃআলমগীর হোসেন,মোসাঃহাওয়াতুন্নেসা এছাড়াও উপস্থিত ছিলেন পোরশা উপজেলার সকল প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারী এবং শিক্ষার্থীবৃন্দ। তারা সকাল থেকে ক্রিকেট, ভলিবল, দৌড় প্রতিযোগিতা, দীর্ঘলম্প এছাড়াও বিভিন্ন ধরনের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পুরুষ্কার বিতরনের আগে প্রধান অতিথি বক্তব্যে বলেন শিক্ষা উন্নয়নের পাশাপাশি শরীর ও মনকে উৎফুল্ল করতে ক্রীড়া প্রতিযোগিতার বিকল্পের শেষ নেই , তিনি আরও বলেন প্রতিবছর এই ক্রীড়া প্রতিযোগিতা আরও ভালো করে আয়োজন করা জন্য। আজকে যারা বিজয়ী হয়েছে তারা সামনের দিকে আরও ভালো করবে এবং যারা বিজয়ী হতে পারিনি তারা সামনের দিনে আরও ভালো করার চেষ্টা চালিয়ে যাবে, ব্যর্থতায় একদিন সাফল্য অর্জন এনে দিতে পারে বলে তিনি সবাইকে সান্তনা দেন। সবশেষে তিনি আয়োযোক কমিটিকে ধন্যবাদ জানান। বক্তব্যের শেষে  বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরুষ্কার তুলে দেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com