1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০১:১২ অপরাহ্ন
শিরোনাম :
মঙ্গলবার এসএসসি পরীক্ষা শুরু, পরীক্ষার্থীদের মানতে হবে ১৪টি নির্দেশনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অ*ভি*যা*নে ‌দুই মাদক ব্যবসায়ী গ্রে’ফ’তা’র কেন্দুয়ায় ব্রি ধান ৮৮ বীজে মিশ্রণে ক্ষতিগ্রস্ত কৃষক: প্রতারণার অভিযোগ বীজ ব্যবসায়ির বিরুদ্ধে শতবর্ষের খাল দখলে বন্ধ পানিপ্রবাহ, জলাবদ্ধতায় চরম দুর্ভোগে ঈশ্বরগঞ্জের নাগরিকবৃন্দ কাজিপুর সরকারি মনসুর আলী কলেজে একাডেমিক ভবন ও ছাত্রাবাসের উদ্বোধন তারাগঞ্জে জ্বালানি সংকটে জনজীবন অতিষ্ঠ; ফুয়েল কার্ডে মিলছে না কাঙ্খিত সেবা মহাখালীতে রাজউকের নকশা তোয়াক্কা না করেই বহুতল ভবন: জননিরাপত্তা চরম ঝুঁকিতে বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বিগত ফ্যাসিস্ট সরকারের ব্যর্থতায় দেশ অনেকটা পিছিয়ে আছে: স্বাস্থ্যমন্ত্রী আইনের শাসনই শেষ কথা নয়, অপরাধ দমনে ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হবে: প্রধানমন্ত্রী

বোরহানউদ্দিনে- প্রশাসনের অভিযানে জুয়া-চুরিসহ ১৮ জন গ্রেফতার

রিয়াজ উদ্দিন
  • প্রকাশের সময় : শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩
  • ২১৬ বার পড়া হয়েছে
ভোলার-বোরহানউদ্দিন থানার প্রশাসনের বিশেষ অভিযান চালিয়ে ডাকাতি,চুরি,জুয়ার আসর থেকে জুয়ারী ও নাশকতা সহ বিভিন্ন অপরাধ কর্মকান্ডের সাথে জড়িত থাকা এমন ১৮ জনকে আটক করেন বোরহানউদ্দিন থানা পুলিশের চৌকস একটি টিম। ১৮ জন অপরাধীকে বিভিন্ন কৌশল অবলম্বন করে গ্রেফতার করায় সবার মুখে একটাই নাম ওসি শাহীন ফকির।
বোরহানউদ্দিন থানা সূত্রে জানা যায়- গত ২৮ ডিসেম্বর রোজ বৃহস্পতিবার ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহিদুজ্জামান (বিপিএম)এর নির্দেশে ও বোরহানউদ্দিন থানার ওসি মোহাম্মদ শাহীন ফকির (বিপিএম) এর নেতৃত্বে বোরহানউদ্দিনের থানার সেকেন্ড অফিসার এসআই রেহান উদ্দিন,এসআই ছলিমুর রহমান সহ চৌকস একটি টিম বোরহানউদ্দিন উপজেলার হাসাননগর ইউনিয়ন, হাকিমুদ্দিন লঞ্চঘাট এলাকা থেকে ও পক্ষিয়া ইউনিয়ন এলাকা থেকে  (২৮ ডিসেম্বর)  বৃহস্পতিবার  রাতভর  পর্যন্ত  অভিযান  চালিয়ে  ও  কৌশলের  বিনিময়  জুয়ার  আসর  থেকে
১। মোঃ রাজিব খান(৩৮)
২।মোঃ মনির হোসেন(২২)
৩।মোঃ সবুজ(৩১)
৪।মোঃ শামীম(২৪),
৫।মোঃ রিপন(২০)
৬।মোঃ রাকিব(২৩)
৭।মোঃ আকরাম(১৯)
৮।মো: রুবেল(২৪) কে আটক করে।
ওই রাতেই ডাকাতি মামলার অন্যতম আসামী মো. মহিউদ্দিন মাঝি(৪৫) কে হাসাননগর ইউনিয়নের সুলিজঘাট থেকে মো. রুবেল,মো.সাগর, মো. শান্ত ও আব্দুর রহিম কে চুরি মামলায় এবং গঙ্গাপুর ইউনিয়নের মহিবুল্লাহ হাজিকে নাশকতা মামলায় আটক করা হয়।
একদিনে বিভিন্ন এলাকা থেকে পুলিশের একটি চৌকস টিম অভিযান চালিয়ে (১৮ জন) অপরাধীকে গ্রেফতার করায় প্রশংসিত হয়েছেেন সমাজের সকল শ্রেণীর মানুষের কাছে ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহিদুজ্জামান (বিপিএম) এবং বোরহানউদ্দিন থানার ওসি শাহীন ফকির (বিপিএম) সহ থানা পুলিশের চৌকস টিম।
বোরহানউদ্দিন থানার ওসি মোহাম্মদ শাহীন ফকির (বিপিএম)জানান-গত (২৮ ডিসেম্বর) বৃহস্পতিবার রাতে বোরহানউদ্দিন উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে   ডাকাতি মামলার আসামী,জুয়ারী,সহ বিভিন্ন অপরাধে জড়িত ১৮ জনকে পুলিশের চৌকস টিম অভিযান চালিয়ে গ্রেফতার করে -ভোলা কোর্টে প্রেরণ করা হয়। এছাড়াও আগামী ৭ জানুয়ারী – দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, এতে করে কোন ধরনের নাশকতা, বিশৃঙ্খলা যাতে না ঘটে, সেই বিষয় আমাদের এই পুলিশের চৌকস টিম প্রস্তুত রয়েছে।
এ বিভাগের আরো সংবাদ

ঠাকুরগাঁওয়ে জ্বালানি তেল বিক্রিতে শৃঙ্খলা ফেরাতে চালু করা হয়েছে ফুয়েল কার্ড ব্যবস্থা। জেলা প্রশাসনের এই উদ্যোগে তেল বিক্রিতে কিছুটা শৃঙ্খলা ফিরলেও কমেনি সাধারণ চালকদের ভোগান্তি। বরং দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে তেলের জন্য। জেলা প্রশাসনের ঘোষণা অনুযায়ী, ৫ এপ্রিল থেকে ফুয়েল কার্ড ছাড়া কোনো প্রকার জ্বালানি তেল বিক্রি করা হচ্ছে না। নতুন এই নিয়ম বাস্তবায়নে রোববার (৫ এপ্রিল) জেলার কয়েকটি ফিলিং স্টেশনে সকাল ৯টা থেকে বিকাল ৬টা পর্যন্ত পেট্রোল ও অকটেন বিক্রি শুরু হয়।তবে সরেজমিনে গিয়ে দেখা যায়, কার্ড থাকা সত্ত্বেও তেল পেতে চরম ভোগান্তিতে পড়ছেন চালকরা। অনেকেই ভোর ৪টা থেকেই লাইনে দাঁড়িয়ে থাকছেন। নির্ধারিত সময় সকাল ৯টার পরিবর্তে কোথাও কোথাও ১০টার পর তেল সরবরাহ শুরু হওয়ায় ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। এছাড়া, প্রথম দিনে ৫ লিটার করে তেল দেওয়ার কথা থাকলেও বাস্তবে অনেক স্টেশনে ৫০০ টাকার তেল দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।স্থানীয় বাইক চালকরা জানান, ‘ভোরে এসে লাইনে দাঁড়িয়েও সকাল ১১টা পর্যন্ত তেল পাই না। কখন তেল পাবো তার কোনো নিশ্চয়তা নেই। এতে আমাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।’ এদিকে, ফুয়েল কার্ড ছাড়া অনেকেই তেল নিতে এসে খালি হাতে ফিরে যাচ্ছেন। এতে একদিকে তেল বিক্রিতে শৃঙ্খলা ফিরলেও অন্যদিকে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বেড়েছে। ফিলিং স্টেশন সংশ্লিষ্টরা বলছেন, ফুয়েল কার্ড চালুর ফলে আগের মতো বিশৃঙ্খলা আর নেই। নিয়ম মেনে তেল বিতরণ করা সম্ভব হচ্ছে। রুপালী ফিলিং স্টেশনের ম্যানেজার মো. আব্দুল হক বলেন, “আগে তেল দিতে গিয়ে অনেক বিশৃঙ্খলা হতো। এখন কার্ড থাকার কারণে সবকিছু নিয়ন্ত্রণে এসেছে।” অন্যদিকে, ফিলিং স্টেশনে দায়িত্বপ্রাপ্ত ট্যাগ কর্মকর্তা মো. মুক্তারুজ্জামান বলেন, জেলা প্রশাসনের নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। কোনোভাবেই ফুয়েল কার্ড ও বৈধ কাগজপত্র ছাড়া তেল দেওয়া হচ্ছে না। তবে চালকদের দাবি, শুধুমাত্র নিয়ম করলেই হবে না—সময়মতো তেল সরবরাহ নিশ্চিত করা এবং লাইনের চাপ কমাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে প্রশাসনকে।

© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com