1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
  2. bot@local.invalid : Service Bot :
  3. infoobayed@gmail.com : infoobayed :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১০:৪১ অপরাহ্ন

ব্যবসায়ীর আত্মহত্যা

নাজিম বকাউল
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ জানুয়ারী, ২০২৪
  • ২৫০ বার পড়া হয়েছে
ফরিদপুরে মিজানুর রহমান মিলন(৩৫) নামে এক ব্যবসায়ী আত্মহত্যা করেছে বলে জানা গেছে।  বুধবার দিবাগত রাত  ২টায় ফরিদপুর সদর উপজেলার ঈশানগোপালপুর ইউনিয়নের ফতেপুর এলাকায়  জনৈক ব্যবসায়ী  মিজানুর রহমান মিলন (৩৫) ফরিদপুর তার নিজ বসতবাড়ি সংলগ্ন  গাছে মাফলার পেঁচিয়ে  গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে বলে পারিবারিক সুত্রে জানা যায়।
 সংবাদ পেয়ে স্থানীয় কোতয়ালী থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে।পরে লাশের সুরতহাল রিপোর্ট ও ময়না তদন্তের জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়, পারিবারিক কলহের জেরে উক্ত ব্যক্তি আত্নহত্যা করে থাকতে পারে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে  আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com