1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
শিরোনাম :
রামিসা হত্যা মামলার আসামিদের দ্রুত ফাঁসির দাবিতে বাজিতপুরে বিক্ষোভ মিছিল রিপোর্ট তৈরিকে কেন্দ্র করে পিরোজপুর সদর স্বাস্থ্য কার্যালয়ে সহকর্মীদের হাতাহাতি কোস্ট গার্ডের কাছে অস্ত্র ও গোলাবারুদসহ আত্মসমর্পণ করেছে ছোট সুমন বাহিনীর ৭ সদস্য। কাঠালিয়ায় চুরির অভিযোগে গণপিটুনিতে এক ব্যক্তির মৃত্যু সলঙ্গা ইউনিয়নে সুষ্ঠভাবে ভিজিএফ’র চাল বিতরণ অষ্টগ্রামে টানা লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত, দ্রুত সমাধানের দাবি পশুর হাটের ইজারা নিয়ে বিএনপি-জামায়াত উত্তেজনা, ১৪৪ ধারা জারি ময়মনসিংহে বোরো সংগ্রহ (ধান/চাল) কার্যক্রম সফল করতে পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত চায়না রাইফেল দিয়ে গুলির নির্দেশ দেননি হাবিবুর রহমান : দাবি আইনজীবীর আন্তর্জাতিক চা দিবস আজ

মুন্সীগঞ্জে ডিবি পুলিশ কর্তৃক মাদকদ্রব্য উদ্ধার ও আসামী গ্রেফতার

অহিদুল ইসলাম (মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি)
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৬০ বার পড়া হয়েছে

মুন্সিগঞ্জ পুলিশ সুপার মহোদয়ের দিক নির্দেশনায় অদ্য ১৬-০৯-২০২৫ খ্রিষ্টাব্দে রাত আনুমানিক ০০.১০ ঘটিকায় এসআই (নিরস্ত্র)/রাশেদ মুন্সী, জেলা গোয়েন্দা শাখা, মুন্সীগঞ্জ এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার-ফোর্সসহ ডিবি পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে মুন্সীগঞ্জ থানাধীন পশ্চিম মুক্তারপুর সাকিনস্থ জনৈক হুমায়ন কবিরের চায়ের দোকানের সামনের পাঁকা রাস্তায় অভিযান পরিচালনা করে। এসময় অভিযুক্ত তামজীদ বেপারী (২৪), পিতা-শহিদুল্লাহ বেপারী, মাতা-মনোয়ারা বেগম, সাং- পশ্চিম মুক্তারপুর, থানা ও জেলা-মুন্সীগঞ্জ, সেলিম মাতবর (২৯), পিতা-জাকির মাতবর, মাতা-সেলিনা বেগম, সাং-চর মুক্তারপুর, থানা ও জেলা-মুন্সীগঞ্জ’দ্বয়কে গ্রেফতারপূর্বক তল্লাশিকালে ০২ লিটার বিদেশী মদ, মূল্য আনুমানিক ১২,০০০/- টাকা ও তাদের দেয়া তথ্যমতে অদ্য ১৬/০৯/২০২৫ খ্রিষ্টাব্দে রাত আনুমানিক ০১.১০ ঘটিকায় অপর অভিযুক্ত মাহবুব হাছান (২৯), পিতা-সিদ্দিক মাতবর, মাতা-রহিমা বেগম, সাং-পশ্চিম মুক্তারপুর, থানা ও জেলা-মুন্সীগঞ্জ’কে গ্রেফতারপূর্বক তল্লাশিকালে বসতঘর এর ওয়ারড্রবের ভিতর একটি কাপড়ের ব্যাগের মধ্যে রক্ষিত অবস্থায় ১০ লিটার বিদেশী মদ, যার অবৈধ বাজারমূল্য আনুমানিক ৭২,০০০/- টাকাসহ সর্বমোট ৮৪,০০০/- টাকা উপস্থিত সাক্ষীদের সম্মুখে জব্দতালিকা মূলে জব্দ করা হয়। গৃহীত ব্যবস্থাঃ অভিযুক্তদের বিরুদ্ধে মুন্সীগঞ্জ থানায় এজাহার দায়ের এবং তৎপ্রেক্ষিতে নিয়মিত মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com