1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কানাডার দাবানল নিয়ে ক্ষুব্ধ, নতুনভাবে শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের রাজশাহী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন, বৃক্ষরোপণ কর্মসূচি ও এলামনাই এ্যাসোসিয়েশনের কার্যালয়ের উদ্বোধন নওগাঁর আত্রাইয়ে ইউএনও’র হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ: কনের বাবার জরিমানা ও মুচলেকা কপোতাক্ষের তীরে মৃত্যুর ফাঁদ: কয়রায় ছাদ ধসে পড়ল কলেজের ভবনের, অলৌকিকভাবে রক্ষা ২৫০ শিক্ষার্থীর ঝালকাঠির রাজাপুরে অবসরপ্রাপ্ত সেনাসদস্যের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি চিরিরবন্দরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মাদ্রাসা পড়ুয়া শিশুর মৃত্যু জনবান্ধব প্রশাসন, অপরাধ দমন, দ্রুত জনসেবা ও উন্নয়নে গৌরনদীবাসীর আস্থার নাম ইউএনও মো. ইব্রাহীম রাজশাহীতে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে “বন্যপ্রাণী সংরক্ষণ ও আমাদের দায়িত্ব” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত নোয়াখালীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে কৃষি কর্মকর্তা নিহত রাজশাহীর বাগমারা থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদানের পর টানা ১০০ দিনে

মোংলায় জরায়ু মুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধ সপ্তাহের উদ্বোধন

জিসান কবিরাজ
  • প্রকাশের সময় : সোমবার, ২২ জানুয়ারী, ২০২৪
  • ২৫১ বার পড়া হয়েছে

মোংলায় জরায়ু মুখ ক্যান্সার ও স্তন ক্যান্সার প্রতিরোধ সপ্তাহের উদ্বোধন করেছেন বাগেরহাট-৩ (রামপাল-মোংলা) আসনের সাংসদ বেগম হাবিবুন নাহার এমপি।

 

রোববার (২১ জানুয়ারি) সকালে মোংলা উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অডিটোরিয়ামে জরায়ু মুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধ সপ্তাহ উপলক্ষ্যে হাসপাতালে আসা সকল রোগী এবং তাদের স্বজনদের নিয়ে প্রধান অতিথি হিসেবে এই সচেতনতামূলক সভার উদ্বোধন করেন তিনি।

 

অনুষ্ঠানে এমপি হাবিবুন নাহার বলেন, সচেতনতা সৃষ্টির মাধ্যমে প্রাথমিক অবস্থায় স্তন ও জরায়ু মুখের সমস্যা চিহ্নিত করা গেলে প্রতিরোধ সম্ভব। দেশে প্রতি বছর হাজার হাজার নারী এ দু’টি ক্যান্সারে মারা যাচ্ছেন। দেশের বিভিন্ন জেলা উপজেলায় সচেতনতা সৃষ্টি করতে হবে বলেও উল্লেখ করেন তিনি।

 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শাহীন’র সভাপতিত্বে ও ডা. আফসানা নাঈমা হাসান’র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু তাহের হাওলাদার।

 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শাহীন জানান, আগামী বুধবার (২৫ জানুয়ারি) পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত হাসপাতালের বহিঃবিভাগে ৩০-৬০ বছর বয়সী মহিলাদের জরায়ুমুখের ক্যান্সার স্ক্রীনিং পরীক্ষা ভায়া টেস্ট বিনামূল্যে করা যাবে। সবাইকে জাতীয় পরিচয় পত্রসহ এই সেবা নেবার জন্য বিশেষভাবে অনুরোধ জানান এ কর্মকর্তা।

 

এসময় আরো উপস্থিত ছিলেন ডা. নূরজাহান নিশাত ও ডা. সিরাজুম মুনিরা মিতু সহ আরো অনেকে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com