1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ওরে নিয়ে আমি একবারই এসেছি: জামায়াতের ভাইরাল এমপি নজরুল ককরোচরা দিল্লি হাইকোর্টকেও বিপদে ফেলল সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী পদে দায়িত্ব গ্রহণ করলেন রাশেদ জেন-জি আন্দোলনের মধ্যে মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ককরোচ জনতা পার্টির এবং কৃষকদের আন্দোলনের ধাক্কায় চ্যালেঞ্জের মুখে মোদি সরকার কলকাতায় মমতার ‘শহীদ দিবস’ মঞ্চে ভাঙচুর, বিভক্ত কংগ্রেসের আলাদাভাবে পালনের উদ্যোগ জামায়াত এমপির ভাইরাল ভিডিওটি আসল : রিউমর স্ক্যানার স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে আটক বিশ্বকাপ জিতেও মেসির জন্য কাঁদল কুবারসির মন

যশোরে ৯ বছর পর বিএনপি নেতার বাড়িতে বোমা হামলার- মামলা আসামি সাবেক ইউপি চেয়ারম্যানসহ আ’লীগের ৩৫ নেতা-কর্মী

মোঃ জুম্মান হোসেন
  • প্রকাশের সময় : বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪
  • ১২৪ বার পড়া হয়েছে
যশোর সদরের চাঁচড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতির বাড়িতে বোমা হামলা, অগ্নিসংযোগ, লুটপাটের ঘটনার নয় বছর পর চেয়ারম্যান শামীম রেজাসহ আওয়ামী লীগের ৩৫ নেতা-কর্মীর বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। মঙ্গলবার ওয়ার্ড বিএনপির সভাপতি বড় মেঘলা গ্রামের মৃত হাশের আলী দফাদারের ছেলে মনিরুজ্জামান বাদী হয়ে এ মামলা করেছেন। মাহিদিয়া গ্রামের মৃত আব্দুল আজিজ বিশ^াসের ছেলে সাবেক চেয়ারম্যান শামীম রেজা, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম কিবরিয়া অভিযোগের তদন্তকরে ডিবিকে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছেন।অন্য আসামিরা হলো, বড় মেঘলা গ্রামের তিনভাই মিজানুর রহমান, আমিনুর রহমান, জয়নুর রহমান, রফিকুল ইসলাম, জাহাঙ্গীর, নুর ইসলাম মোল্যা, রাহাত আলী, মাসুদুর রহমান, বিপ্লব হোসেন, অহিদুল আলম, আব্দুল কুদ্দুস, শাহারুল ইসলাম, আলমগীর হোসেন, চঞ্চল, সাজ্জাদুল আলম, সাইফুল, ইমদাদুল হক, ইকবাল হোসেন, ছোট মেঘলা গ্রামের বাবুল আক্তার, কিতাব আলী, শাহাজাহান সরদার, বাবুল সরদার, রিপন হোসেন, আলমগীর হোসেন, ফারুক, করিচিয়া গ্রামের ইব্রাহিম, ভাতুড়িয়া গ্রামের কাজল, আব্দুল হামিদ, আতিয়ার রহমান, তেতুলিয়া গ্রামের আব্দুল হামিদ, গোয়ালদাহ গ্রামের ইয়াসিন, সাড়াপোল গ্রামের মঞ্জুর এ মাহবুব, তপসীডাঙ্গা গ্রামের তোফাজ এবং মামুন।মামলার অভিযোগে জানা গেছে, আওয়ামী লীগ সরকার বছরের পর বছর ক্ষমতায় থাকায় আসামিরা বেপরোয়া হয়ে উঠেছিল। মনিরুজ্জামান ওয়ার্ড বিএনপির সভাপতি হওয়ায় তাকে ক্ষতি করার ষড়যন্ত্র করে আসছিল আসামিরা। তারই ধারাবাহিকতায় ২০১৫ সালের ৩১ জানুয়ারি আসমিরা মনিরুজ্জামানের বাড়িতে হামলা করে। হামলাকারী ভাংচুর, লুটপাট, বোমা হামলা ও অগ্নিসংযোগ করে ব্যপক ক্ষয়ক্ষতি করে। আসামির প্রভাবশালী হওয়ায় এ ঘটনায় তখন মামলা করা যায়নি। বর্তমানে পরিবশে অনুকূলে আসায় তিনি আদালতে এ মমামলা করেছেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com