1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১২:০২ অপরাহ্ন
শিরোনাম :
রাষ্ট্রপতির দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি জামালপুরে সনাতন ঐক্য সংগঠনের উদ্যোগে শেষ হলো উল্টো রথযাত্রা ঢাকায় AIEAB–FAMSUN-এর আন্তর্জাতিক সেমিনার স্মার্ট ফিড মিল প্রযুক্তির প্রসারে আধুনিক সমাধান ও ডিজিটাল উদ্ভাবন নিয়ে আলোচনা পত্নীতলায় ৪০ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেফতারঃ মোঃআফজাল হোসেন উপজেলা প্রতিনিধি, পত্নীতলা রৌমারীতে সিজারের পর প্রসূতির মৃত্যু: চিকিৎসায় অবহেলার অভিযোগ, হাসপাতালের মালিক ও চিকিৎসককে খুঁজছে স্বজনরা অটোরিকশা-পিকআপ মুখোমুখি সংঘর্ষে কেন্দুয়ায় চালক নিহত, আটক ২ উখিয়ায় ১ কোটি ৮০ লাখ টাকার ৬০ হাজার ইয়াবা উদ্ধার, পালিয়ে গেল চোরাকারবারীরা হাসিনাকে তাড়িয়েছি, যদি ফ্যাসিবাদ কায়েম করেন জনগণ আপনাদেরও তাড়াবে: জামায়াতের আমির ময়মনসিংহে এমপিকে প্রকাশ্যে ‘চোখ উপড়ে ফেলার’ হুমকি, ভিডিও ভাইরাল তোমরা আমার চাকরিডা খাইয়ো না, শিক্ষার্থীদের কাছে শিক্ষকের আকুতি

রাবির ৩ অধ্যাপক পেল বিএএস-টিডব্লিউএএস ইয়াং সায়েন্টিস্ট পুরস্কার

ফজলে রাব্বী পরশ
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
  • ১৩৫ বার পড়া হয়েছে
বাংলাদেশ একাডেমি অব সায়েন্সেস এবং দ্য ওয়ার্ল্ড একাডেমি অব সায়েন্সেস-এর যৌথ উদ্যোগে (বিএএস-টিব্লিউএএস ইয়াং সায়েন্টিস্ট প্রাইজ) পেলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ৩ অধ্যাপক। গত সোমবার (২ ডিসেম্বর) ঢাকায় বাংলাদেশ একাডেমি অব সায়েন্সেস আয়োজিত এক অনুষ্ঠানে জাতীয় অধ্যাপক ডা. এ কে আজাদ খান ও অধ্যাপক জিনাতুন নেসা তাহমিদা বেগম এই পুরস্কারের পদক ও সনদপত্র প্রদান করেন।বিশ্ববিদ্যালয়ের ফিশারীজ বিভাগের অধ্যাপক মোহা. ইয়ামিন হোসেনকে ফিশারীজ গবেষণায় অবদানের জন্য ২০১৫ সালের বায়োলজিক্যাল সায়েন্সেসক্যাটেগরিতে, পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. আতিকুর রহমান পাটোয়ারীকে পদার্থবিজ্ঞান গবেষণায় অবদানের জন্য ২০১৭ সালের ফিজিক্যাল সায়েন্সেস ক্যাটেগরিতে, উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক আহমদ হুমায়ুন কবীরকে উদ্ভিদবিজ্ঞান গবেষণায় অবদানের জন্য ২০১৭ সালের বায়োলজিক্যাল সায়েন্সেস ক্যাটেগরিতে পুরস্কৃত করা হয়।এই পুরস্কারটি পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান, গণিত, কৃষি, পরিবেশবিজ্ঞান এবং চিকিৎসা বিজ্ঞানসহ মোট ৭টি ক্ষেত্রে বৈজ্ঞানিক উৎকর্ষ এবং গবেষণার মাধ্যমে দেশের বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রাখার জন্য প্রদান করা হয়।উদ্ভাবনী গবেষণা এবং বৈজ্ঞানিক উন্নয়নেভূমিকা রাখা, ভবিষ্যৎ গবেষণায় তরুণ বিজ্ঞানীদের উৎসাহিত করে তোলা এবং বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতির প্রসার জাতীয় ও আন্তর্জাতিকভাবে গবেষণার গুরুত্বকে তুলে ধরাই এ পুরস্কারের মুল উদ্দেশ্য। এবিষয়ে ফিশারীজ বিভাগের অধ্যাপক মোহা. ইয়ামিন হোসেন বলেন, ইউনেস্কো’র ফান্ডে সারা বিশ্বে শিক্ষা গবেষণায় দ্য ওয়ার্ল্ড একাডেমি অব সায়েন্স কাজ করে। বাংলাদেশ একাডেমি অব সায়েন্সেস (বিএএস) প্রথমে এটার আবেদনের মধ্যে ৫ শতাংশ গবেষককে বাচাই করে টিডব্লিউএএস -এর সদর দপ্তর ইতালির ত্রিয়েস্তায় পাঠানো হয়। তারা সিলেক্ট করা হয়।এ পুরস্কারকে ‘ইয়াংদের নোবেল’ ও বলা হয়। পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক আতিকুর রহমান পাটোয়ারী বলেন, পুরুষ্কার পেয়ে আমি খুবই আনন্দিত। এটা শুধু আমার ব্যক্তিগত সম্মান নয় বরং বিশ্ববিদ্যালয়ের জন্য সম্মান। একই সাথে বিশ্ববিদ্যালয়ের জন্য গৌরব ও আনন্দের। এই পুরুষ্কার দেওয়ার মাধ্যমে ইয়াং অধ্যাপকরা উদ্ভুত হবে।বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব বলেন,”পুরস্কারপ্রাপ্ত শিক্ষকবৃন্দ অনেক আগেই মনোনীত হয়েছিলেন কিন্তু বিএএস দিতে অনেক দেরি করে ফেলেছে তবুও এটা আমাদের বিশ্ববিদ্যালয়কে সম্মানিত করেছেন। মর্যাদাপূর্ণ এ পুরস্কার বিশ্বে ইয়াং স্কলারদের দেওয়া হয়। এই অর্জন অন্য গবেষক ও শিক্ষকদেরও অনুপ্রাণিত করবে বলেও তিনি উল্লেখ করেন।”
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com