1. infoobayedcommunicationit@gmail.com : obayed it : obayed it
  2. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
  3. bot@local.invalid : Service Bot :
  4. infoobayed@gmail.com : infoobayed :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
অক্টোবরের মধ্যে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর চালু হবে ‘মাদক সেবনে বাধা’ দেয়ায় হত্যা করা হয়: আরপিএমপি কমিশনার প্রথমবারের মতো টেস্ট র‍্যাঙ্কিংয়ের ছয়ে বাংলাদেশ ইবিতে সিসিআরটিবি’র ক্যান্সার সচেতনতায় অ্যান্টিক্যান্সার ফল বিতরণ কর্মসূচি বঙ্গভবনে উঠলেন রাষ্ট্রপতি, দেওয়া হলো গার্ড অব অনার মাদক সেবনে বাধা দেওয়ায় প্রথমে শিক্ষককে, পরে বাকি ৩ জনকে হত্যা: পুলিশ ভারতীয় বার কাউন্সিল চেয়ারম্যানের বিরুদ্ধে ১৫০ কোটির দুর্নীতির অভিযোগ, পদত্যাগ দাবি জোর-পূর্বক অন্যের জমি দখল করে রান্নাঘর তৈরি করাকে কেন্দ্র করে শিবচরে দু-গ্রুপের সংঘর্ষ। নিউইয়র্ক-সিডনিতে ফ্লাইট চালুর পরিকল্পনা, বিমান খাতে বড় উদ্যোগ কাঠালিয়ায় ব্যবসায়ী ও দুই ছেলেকে কুপিয়ে আহতের ঘটনায় শাস্তির দাবিতে মানববন্ধন

রামুতে ১৫ লক্ষ টাকার বার্মিজ সিগারেট জব্দ, নোহা গাড়ি সহ আটক ৫

নূরুল আজিম
  • প্রকাশের সময় : সোমবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২২০ বার পড়া হয়েছে
কক্সবাজারের রামুতে আনুমানিক ১৫ লক্ষ টাকার বার্মিজ সিগারেটসহ ৫ জনকে করেছে রামু থানা পুলিশ। এসময় পাচারে ব্যবহৃত একটি নোহা গাড়ি আটক করা হয়। যার নং (ঢাকা মেট্টো-চ ১৩-৩৫৬৫)। আটককৃত পাচঁজনের মধ্যে একজন রামু ও চারজন লোহাগাড়া উপজেলার বাসিন্দা।
২৫ ফেব্রুয়ারি (রবিবার) দুপুর আনুমানিক ১২ টার দিকে রামু থানার পুলিশ উপ-পরিদর্শক ইয়াসিনের নেতৃত্বে পুলিশের একটি টিম উপজেলার জোয়ারিয়ানালা এইচ এম সাঁচি উচ্চ বিদ্যালয়ের সামনে কক্সবাজার-চট্টগ্রাম হাইওয়ে হতে তাদের আটক করে।
আটককৃতরা হলেন রামুর কাউয়ারখোপ ইউনিয়নের ফুলনিরচর এলাকার বাসিন্দা মৃত নুরুল আমিনের ছেলে সাইফুর রহমান সুজন,লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের (৮ নং ওয়ার্ড) ছৈয়দ পাড়া এলাকার গোলাম মোহাম্মদের পুত্র মো: মাহফুজ(২৪), (৬ নং ওয়ার্ড) ছগিরা পাড়া এলাকার মৃত ছিদ্দিক আহমদের পুত্র মোহাম্মদ আরিফ (২০), (৪নং ওয়ার্ড) বদুর পাড়া এলাকার নুরুল হকের পুত্র আব্দুল্লাহ আল মামুন(২৬) এবং একই ইউনিয়নের (৮ নং ওয়ার্ড) চাদাঁরপাড়া এলাকার মৃত আব্দুল হাকিমের পুত্র আকতার হোছেন(২৭) বলে জানা যায়।
রামু থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ আবু তাহের দেওয়ান জানান,সীমান্ত হতে অবৈধ পন্থায় রাজস্ব ফাঁকি দিয়ে চোরাই পথে বার্মিজ সিগারেট এর একটি বড় চালান রামু হতে লোহাগাড়া যাচ্ছিল, এমন একটি গোপন তথ্যের ভিত্তিতে রামু থানা পুলিশ অভিযান চালিয়ে নোহা ভর্তি ১৮ কার্টুন বার্মিজ সিগারেট সহ ৫ জনকে আটক করা হয়।
তিনি আরো জানান, আটককৃত আসামীদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে আদালতে প্রেরন করা হবে। চোরাচালান প্রতিরোধ ও অবৈধ মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে রামু থানা পুলিশের কর্ম তৎপরতা কঠোরভাবে অব্যাহত রেখেছে।
এদিকের আটককৃত সাইফুর রহমান সুজনের বিরুদ্ধে নারী নির্যাতন,মাদক, অবৈধ চোরাচালান সহ বিভিন্ন মামলা রয়েছে। বর্তমানে নাইক্ষ্যংছড়ি সীমান্ত দিয়ে সিংহভাগ গরু চোরাচালান ব্যবসা তার নেতৃত্বেই  নিয়ন্ত্রন হচ্ছে। সম্প্রতি বার্মিজ সিগারেট আটকের আরো একটি মামলায় আসামী হয়ে পলাতক ছিলেন সুজন। ইতিপূর্বে বিপুল পরিমান ইয়াবা সহ আটক হয়ে দীর্ঘদিন হাজতবাসও করেন তিনি । এদিকে আটক সুজনকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে  অবৈধ চোরাচালান ব্যবসার  মুলহোতাদের মুখোশ উম্মোচন করে কাদেরকে আইনের আওতায় আনতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছে রামুর সচেতন মহল।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com