1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কানাডার দাবানল নিয়ে ক্ষুব্ধ, নতুনভাবে শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের রাজশাহী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন, বৃক্ষরোপণ কর্মসূচি ও এলামনাই এ্যাসোসিয়েশনের কার্যালয়ের উদ্বোধন নওগাঁর আত্রাইয়ে ইউএনও’র হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ: কনের বাবার জরিমানা ও মুচলেকা কপোতাক্ষের তীরে মৃত্যুর ফাঁদ: কয়রায় ছাদ ধসে পড়ল কলেজের ভবনের, অলৌকিকভাবে রক্ষা ২৫০ শিক্ষার্থীর ঝালকাঠির রাজাপুরে অবসরপ্রাপ্ত সেনাসদস্যের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি চিরিরবন্দরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মাদ্রাসা পড়ুয়া শিশুর মৃত্যু জনবান্ধব প্রশাসন, অপরাধ দমন, দ্রুত জনসেবা ও উন্নয়নে গৌরনদীবাসীর আস্থার নাম ইউএনও মো. ইব্রাহীম রাজশাহীতে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে “বন্যপ্রাণী সংরক্ষণ ও আমাদের দায়িত্ব” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত নোয়াখালীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে কৃষি কর্মকর্তা নিহত রাজশাহীর বাগমারা থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদানের পর টানা ১০০ দিনে

সিলেটে আজ থেকে শুরু হচ্ছে ইজতেমা

শামছুল ইসলাম জীবন
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩
  • ৩২০ বার পড়া হয়েছে

সিলেটে আজ থেকে শুরু হচ্ছে ইজতেমা। ধর্মপ্রাণ মুসল্লীদের অংশগ্রহণে আজ থেকে তিনদিনব্যাপী (২১, ২২ ও ২৩ ডিসেম্বর) সিলেট ইজতেমা শুরু হচ্ছে। ইতোমধ্যে সকল প্রকার প্রস্তুতি শেষ হয়েছে।

দক্ষিণ সুরমা উপজেলার বদিকোনাস্থ তাবলীগ জামাত বাংলাদেশ জেলা মারকাজ সিলেটের উদ্যোগে এই বিভাগীয় ইজতেমার আয়োজন করা হচ্ছে। আয়োজক সূত্রে জানা যায়, পঞ্চমবারের মতো এই ইজতেমা অনুষ্ঠিত হবে। এবারের ইজতেমায় বিভাগীয়ভাবে আয়োজন করায় লক্ষাধিক মানুষের আগমন ঘটবে বলে ধারণা করা হচ্ছে। সেই লক্ষ্যে ইতোমধ্যে প্রস্তুতিও নেয়া হয়েছে।

মরক্কো, ইন্দোনেশিয়া, নিউজিল্যান্ডসহ দেশ-বিদেশের বিভিন্ন স্থানের তাবলীগ জামাতের মুসল্লী অংশ নিবেন ইজতেমায়। শনিবার আখেরি মোনাজাতের মাধ্যমে বিভাগীয় ইজতেমা সম্পন্ন হবে।

এব্যাপারে ইজতেমা কমিটির সদস্য আমির হোসেন বলেন, ইজতেমা পালনের সবধরনের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। আইনশৃঙ্খলা ও নিরাপত্তার জন্য প্রশাসনসহ সর্বমহলের সহযোগিতা প্রয়োজন।

দক্ষিণ সুরমা থানা এসএমপির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান বলেন, ইজতেমায় প্রশাসনের নিরাপত্তা জোরদার রয়েছে। অব্যাহত রয়েছে পুলিশের টহল।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com