1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
হঠাৎ অসুস্থ মির্জা ফখরুল ইসলাম আলমগীর বানারীপাড়ায় যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই শহীদ দিবস ফরিদপুরে যথাযথ শ্রদ্ধার মধ্যে দিয়ে জুলাই শহিদ দিবস পালন কেন্দুয়ায় ২৮ লাখ টাকার ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক ফরিদপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা দেশসেরা কেন্দুয়ার সাদিয়াকে এমপি রফিক হিলালীর আর্থিক অনুদান জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল। জুলাই শহীদদের স্মরণে নাগরপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পিরোজপুরে জুলাই শহীদ দিবস পালিত: স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা ও আলোচনা সভা কাঠালিয়া সদর ইউনিয়ন বরিশাল বিভাগে শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ নির্বাচিত

স্বতন্ত্র প্রার্থী হতে মনোহরদী উপজেলা চেয়ারম্যানের পদত্যাগ

মোঃএমরুল ইসলাম,উপজেলা প্রতিনিধি,মনোহরদী,নরসিংদী।
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩
  • ৪৯৩ বার পড়া হয়েছে

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হতে নরসিংদী জেলার মনোহরদী উপজেলা চেয়ারম্যানের পদ ছেড়েছেন, মোঃসাইফুল ইসলাম খাঁন বীরু। নরসিংদী-৪(মনোহরদী-বেলাব)আসনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করার জন্য এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন, নরসিংদী জেলা আওয়ামী লীগের উপদেষ্টা কমিটির এই সদস্য। মঙ্গলবার(২৮ শে নভেম্বর) দুপুরে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা, ডঃবদিউল আলমের মাধ্যমে স্থানীয় সরকার মন্ত্রনালয় বরাবর তিনি পদত্যাগ পত্র জমা দিয়েছেন।

এর আগে তিনি আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পেতে ফরম সংগ্রহ করলেও তিনি মনোনয়ন হতে বঞ্চিত হন।এই আসন থেকে এবারও নৌকার মনোনয়ন পেয়েছেন, বর্তমান সংসদ ও শিল্পমন্ত্রী, নূরুল মজিদ মাহমূদ হুমায়ন।পদত্যাগের পর মোঃসাইফুল ইসলাম খাঁন বীরু সাংবাদিকদের বলেন,যে কোন নির্বাচনে অংশগ্রহণ করতে হলে নির্বাচন কমিশনের আইন অনুযায়ী বর্তমান পদ ছাড়তে হয়।জনগণের দোয়া ও ভালোবাসা নিয়ে উপজেলা চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছি।

এলাকার বৃহৎ উন্নয়নের জন্য সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে চান বলে জানিয়ে তিনি বলেন,পাঁচবার মনোহরদী উপজেলা চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছি। উপজেলা চেয়ারম্যান পদে থেকে জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণ করা যায় খুবই সীমিত। বরাদ্দও থাকে খুবই কম, সেটুকু দিয়ে আমি জনগণের চাহিদা পূরণ করতে পারছি না। আর আমি সবসময় জনগণের পাশে ছিলাম, তাই তাদের চাপে আমাকে নির্বাচন করতে হচ্ছে।জনগণের ভালোবাসায় সিক্ত হয়ে নির্বাচনে জয়ের ব্যপারে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, আমি আশাবাদী মনোহরদী-বেলাববাসী আমাকে স্বতঃফুর্ত ভাবে ভোট দিয়ে জয় যুক্ত করে তাদের সেবা করার সু-যোগ করে দিবেন।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com