1. infoobayedcommunicationit@gmail.com : obayed it : obayed it
  2. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
  3. bot@local.invalid : Service Bot :
  4. infoobayed@gmail.com : infoobayed :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ভ্যানচালক হত্যাচেষ্টা মামলা: গ্রেপ্তার দেখানো হলো নাসার চেয়ারম্যান নজরুলকে জাতীয় নির্বাচনের চেয়ে ভালো স্থানীয় নির্বাচন করতে চাই: প্রধান নির্বাচন কমিশনার জামালপুরের ইসলামপুর ব্রহ্মপুত্র নদে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত ঝালকাঠি সদর হাসপাতালে অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে দিনব্যাপী প্রশিক্ষণ রাষ্ট্রের প্রত্যেক মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের সবচেয়ে বড় সাফল্য: প্রেস সচিব সালেহ শিবলী আদমদীঘিতে অবৈধভাবে হারপিক ও খাবার স্যালাইন তৈরির অপরাধে ৬ মাসের কারাদণ্ড নন্দীগ্রামে লাইসেন্স বিহীন অতিরিক্ত মূল্যে সার বিক্রি’র দায়ে মোবাইল কোর্টে সার ব্যবসায়ী’র ৫৫হাজার টাকা জরিমানা লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও বৃক্ষরোপণে উৎসাহ বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ অভিযোগের পরও বন্ধ হয়নি চিকিৎসা, ভুয়া চিকিৎসকের বিরুদ্ধে একাধিক অভিযোগ

২২ বছর পলাতক ছিলেন অস্ত্র মামলার আসামী

মোঃ মনিরুল ইসলাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ জানুয়ারী, ২০২৪
  • ৩৫০ বার পড়া হয়েছে
কক্সবাজার টেকনাফ থানাধীন মীনা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে দীর্ঘ ২২ বছর যাবত পলাতক থাকা অস্ত্র মামলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত আসামী র‌্যাব-১৫ কর্তৃক গ্রেফতার
র‌্যাব-১৫, কক্সবাজার দায়িত্বপূর্ণ এলাকার অপরাধ নির্মূলে প্রতিনিয়ত অবদান রেখে চলেছে। দায়িত্বাধীন এলাকায় হত্যা, ধর্ষণ, জঙ্গী, অবৈধ অস্ত্র উদ্ধার, জলদস্যু, ডাকাত, চুরি-ছিনতাই, সন্ত্রাসী, চাঁদাবাজ, মাদক, অপহরণ ও গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতারসহ দেশে বিরাজমান নানাবিধ অপরাধ দমনে আন্তরিকতার সহিত নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
এরই ধারাবাহিকতায় জিআর-২৬৭/০২, কক্সবাজার সদর থানার মামলা নং-০৮/ তাং-১৪/০৭/০২, ১৮৭৮ সনের অস্ত্র আইনের ১৯(এ)/এফ মোতাবেক গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী আনোয়ার ইসলাম’কে গ্রেফতারের লক্ষ্যে র‌্যাব-১৫, কক্সবাজার তৎপরতা অব্যাহত রাখে। একপর্যায়ে র‌্যাব গোয়েন্দা সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, বর্ণিত মামলার গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন মীনা বাজার এলাকায় আত্মগোপনে অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে অদ্য ২৮ জানুয়ারি ২০২৪ তারিখ ১২.১৫ ঘটিকার সময় র‌্যাব-১৫, সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল বর্ণিত এলাকায় অভিযান পরিচালনা করে আনোয়ার ইসলাম (৪০), পিতা-নুরুল ইসলাম, সাং-মীনা বাজার, ইউনিয়ন-হ্নীলা, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার’কে আটক করতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত আসামী অস্ত্র কারবারি ২০০২ সালে অস্ত্র মামলায় কক্সবাজার সদর থানা কর্তৃক হাতেনাতে গ্রেফতারের পর ১ বছর পর জামিনে বেড়িয়ে পরবর্তীতে গ্রেফতার এড়াতে দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন পরিচয়ে ২২ বছর ধরে আত্মগোপনে ছিল বলে জানা যায়। গ্রেফতারকৃত আসামী সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com