1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রেসিডেন্টের পোস্ট সবার আগে পেতে মাসে ১ লাখ ডলার ফি চেয়েছিল ট্রাম্প মিডিয়া: রয়টার্স রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে কোনো লিখিত বা মৌখিক পরীক্ষা ছাড়াই কৃষিজমি রক্ষায় সিংড়ায় প্রশাসনের কঠোর অ্যাকশন, অবৈধ পুকুর খননে জরিমানা নীলফামারীতে নারী প্রধান শিক্ষকের নিরাপত্তাহীনতার অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি।। ঠাকুরগাঁওয়ে শিশু ধর্ষণ মামলায় ৩ জনের আমৃত্যু, ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড প্রদান। মানবাধিকার সম্মেলনে সম্মাননা পেলেন ফারুক খাঁন, শ্রীমঙ্গলে সংবর্ধনা বাণিজ্যিক খেজুর বাগান পরিদর্শনে আটঘরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা টাংগাইলের নাগরপুরে ইমামদের নিয়ে মতবিনিময় সভা করলেন এমপি লাভলু কাহালুতে বিষপানে অসুস্থ যুবকের মৃত্যু, আইনগত কার্যক্রম চলমান ব্রহ্মপুত্র নদের ভাঙনের হাত হতে চিলমারী রক্ষার দাবিতে মানব বন্ধন অনুষ্ঠিত

আবারও ডন হয়ে আসছেন শাহরুখ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪
  • ৪৭৩ বার পড়া হয়েছে

বলিউড বাদশাহ শাহরুখ খান। বলিউডে তার আধিপত্য নিয়ে নতুন করে আর ব্যাখ্যা দেওয়ার কিছু নেই। ২০২৩ সালটি তার জন্য স্বপ্নের মতো কেটেছে। একে একে ২ সিনেমা ইতিহাস গড়ে আয় করেছে হাজার কোটি রুপির বেশি।

তবে ভক্তদের জন্য দুঃসংবাদও ছিল। যে তিনি আর ডন চরিত্রে অভিনয় করবেন না। এবার সুখবর দিলো ভারতীয় গণমাধ্যম কুইমুই। আবারও ডন হয়ে আসছেন তিনি।

আগেই ফারহান আখতারের ডন ফ্রাঞ্চাইজি থেকে নাম সরিয়ে নিয়েছেন শাহরুখ। ঘোষণা হয়ে গেছে নতুন ডনের নামও। তবে শাহরুখ আসছেন নির্মাতা সুজয় ঘোষের স্পাই থ্রিলার সিনেমা ‘দ্য কিং’- ডন হয়ে। ভারতীয় এই গণমাধ্যম এমনটাই নিশ্চিত করেছে। যেখানে বলা হয়, এই ডন আরও ভয়ংকর রুপ নিয়ে আসছেন।

এই সিনেমায় বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে শাহরুখ কন্যা সুহানা খানের। বিগ বাজেটের এই সিনেমাটি নির্মাণ করা হবে ২০০ কোটি রুপি খরচ করে। এমন খবরে ইতোমধ্যেই শাহরুখ ভক্তদের মধ্যে উত্তেজনা শুরু হয়ে গেছে।এটি প্রযোজনা করছে পাঠান নির্মাতা সিদ্ধার্থ আনন্দ এবং গৌরী খানের রেড চিলিস এন্টারটেইনমেন্ট।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com