ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে এক বর্ণাঢ্য র্যালির অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১১ টায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আশুগঞ্জ উপজেলা ও দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে উপজেলা বিএনপি দলীয় কার্যালয় থেকে এই র্যালির বের হয়ে আশুগঞ্জ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন ঢাকা-সিলেট মহাসড়ককের রেলগেইঠ গিয়ে শেষ হয়। আয়োজিত এই কর্মসূচিতে বিপুলসংখ্যক দলীয় নেতাকর্মীর পাশাপাশি বিভিন্ন শ্রেণি ও পেশার সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে।
র্যালিতে আশুগঞ্জ উপজেলা বিএনপি সভাপতি আলহাজ্ব শাহজাহান সিরাজের সভাপতিত্বে উপস্থিত ছিলেন , ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সহ-সভাপতি হাজী জাকির হোসেন, আশুগঞ্জ উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি হাজী মোবারক হোসেন, আশুগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন জয়, আশুগঞ্জ উপজেলার যুবদলের আহ্বায়ক আলমগীর খা, আশুগঞ্জ উপজেলা শ্রমিক দলের আব্বায়ক সোহেল পারভেজ, আশুগঞ্জ উপজেলা কৃষকদলের সভাপতি আলাল শাসহ নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসকে কেন্দ্র করে আয়োজিত এই রাজনৈতিক কর্মসূচিতে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা পরিলক্ষিত হয়। দলীয় কর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের এই অংশগ্রহণ র্যালির গুরুত্বকে আরও বাড়িয়ে দেয় বলে মনে করা হচ্ছে।
মূলত ঐতিহাসিক ৭ নভেম্বরের তাৎপর্য সবার সামনে তুলে ধরা এবং জাতীয় ঐক্য, গণতন্ত্র ও সংহতির বার্তা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই এই কর্মসূচির আয়োজন করা হয়েছে।




