1. infoobayedcommunicationit@gmail.com : obayed it : obayed it
  2. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
  3. bot@local.invalid : Service Bot :
  4. infoobayed@gmail.com : infoobayed :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
শিরোনাম :
Explore fast payouts and safe gaming at AF7 Casino in Australia এই ছাত্রদল-যুবদল কেউ থাকবে না, আমরা ছাত্রলীগ-যুবলীগও দেখছি: আসিফ জাবির হলে জুনিয়রদের ডেকে গালাগাল, ৮ সিনিয়রকে মুচলেকায় ছাড় দামুড়হুদায় কাভার্ড ভ্যান থামিয়ে কোটি টাকার চুল ছিনতাই, চালক-ম্যানেজার গ্রেপ্তার নেত্রকোণায় রওশন ইজদানী একাডেমির বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল এমপি হেলালী বিরোধীদলের ছায়া সরকার থেকে এনসিপি আউট: রাশেদ খাঁন লক্ষ্মীপুর সাঁকো পার হতে গিয়ে খালে পড়ে শিশুর মৃত্যু, ৮ ঘণ্টা পর মরদেহ উদ্ধার। শিবিরের সুশীলতার দায়ই শিবিরের অনেকে নেবে না: রাবি সভাপতিকে এক হাত নিলেন আম্মার প্রতিশ্রুতি দিচ্ছি-পুলিশবাহিনী জনপ্রত্যাশিত বাহিনীতে পরিণত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ভারতে বাংলাভাষী মুসলিমসহ বিভিন্ন সম্প্রদায়ের ওপর নির্যাতন নিয়ে জাতিসংঘের কড়া বার্তা

ইনজুরিতে পড়েননি মেসি, খেলবেন ‘শুরু’ থেকেই

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২০
  • ৩৮৬ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক : করোনা ভাইরাস মহামারির কারণে স্থগিত হয়ে যাওয়া লা লিগাও পুনরায় শুরু হচ্ছে ১২ জুন থেকে। এর ঠিক একদিন পরেই (১৩ জুন দিবাগত রাতে) মাঠে নামবে বার্সেলোনা। এ উপলক্ষে পুরোদমে প্রস্তুতি নিচ্ছে কাতালান জায়ান্টরা। কিন্তু হঠাৎ করেই বড় ধাক্কা হয়ে আসে লিওনেল মেসির ইনজুরিতে পড়ার খবর। তবে এই খবরকে গুজব বলে উড়িয়ে দিয়েছে ক্যাম্প ন্যু।

বুধবার (০৩ জুন) দলের সঙ্গে অনুশীলন করতে দেখা যায়নি মেসিকে। এরপরই খবর ছড়িয়ে পড়ে অ্যাবডাক্টর মাসলে চোট পেয়েছেন বার্সা অধিনায়ক। চোটের কারণে দলীয় অনুশীলন করেননি এবং এই চোট সেরে সেরে ওঠতে নাকি ১০ দিন সময় লাগবে। এদিকে ১৩ জুন রিয়াল মায়োর্কার মাঠে আতিথ্য নেবে দল। এমন খবরে চিন্তার ভাঁজ পড়ে বার্সাভক্তদের কপালে।

বৃহস্পতিবার (০৪ জুন) একদিনের জন্য অনুশীলনে বিশ্রাম দিয়েছে বার্সা। তবে শুক্রবার (০৫ জুন) থেকে পুনরায় অনুশীলন শুরু করবে লা লিগা চ্যাম্পিয়নরা। এর আগেই নিজের অফিসিয়াল ওয়েবসাইটে এক বিবৃতির মাধ্যমে বার্সা জানিয়েছে, চিন্তার কিছু নেই। দলীয় অনুশীলনের সময় একাই জিমে প্রস্তুতি নেওয়া চালিয়ে গেছেন মেসি।

স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মুন্দো দেপোর্তিভো’ বার্সার একটি সূত্র থেকে জানতে পেরেছে, এদিন মেসির জন্য আলাদা অনুশীলনের ব্যবস্থা করা হয়েছিল। মাংসপেশির ব্যথা কমানোর মতো কোনো অনুশীলনের ব্যবস্থা ছিল না সেখানে। তাই দলীয় অনুশীলনে দেখা যায়নি তাকে। ওই সূত্র আরও জানিয়েছে, মেসির কোনো ইনজুরি বা শারীরিক অসুবিধা সমস্যা নেই। ফলে এটা নিশ্চিত ১৩ জুন তাকে মাঠে নামতে দেখা যাবে। মেসি নিজেও দীর্ঘ বিরতির পর মাঠে নামতে মরিয়া আছেন। মেসিভক্তরাও অধীর আগ্রহে অপেক্ষায় আছেন প্রিয় ফুটবলারের পায়ের জাদু দেখতে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com