1. infoobayedcommunicationit@gmail.com : obayed it : obayed it
  2. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
  3. bot@local.invalid : Service Bot :
  4. infoobayed@gmail.com : infoobayed :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
অক্টোবরের মধ্যে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর চালু হবে ‘মাদক সেবনে বাধা’ দেয়ায় হত্যা করা হয়: আরপিএমপি কমিশনার প্রথমবারের মতো টেস্ট র‍্যাঙ্কিংয়ের ছয়ে বাংলাদেশ ইবিতে সিসিআরটিবি’র ক্যান্সার সচেতনতায় অ্যান্টিক্যান্সার ফল বিতরণ কর্মসূচি বঙ্গভবনে উঠলেন রাষ্ট্রপতি, দেওয়া হলো গার্ড অব অনার মাদক সেবনে বাধা দেওয়ায় প্রথমে শিক্ষককে, পরে বাকি ৩ জনকে হত্যা: পুলিশ ভারতীয় বার কাউন্সিল চেয়ারম্যানের বিরুদ্ধে ১৫০ কোটির দুর্নীতির অভিযোগ, পদত্যাগ দাবি জোর-পূর্বক অন্যের জমি দখল করে রান্নাঘর তৈরি করাকে কেন্দ্র করে শিবচরে দু-গ্রুপের সংঘর্ষ। নিউইয়র্ক-সিডনিতে ফ্লাইট চালুর পরিকল্পনা, বিমান খাতে বড় উদ্যোগ কাঠালিয়ায় ব্যবসায়ী ও দুই ছেলেকে কুপিয়ে আহতের ঘটনায় শাস্তির দাবিতে মানববন্ধন

উপজেলা চেয়ারম্যান প্রার্থীতা ঘোষনায় হুমকীর অভিযোগে সংবাদ সম্মেলন

মোঃ জাহাঙ্গীর মিয়া
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪
  • ৩০৯ বার পড়া হয়েছে

নেত্রকোণার দুর্গাপুরে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষনার পর থেকে মিথ্যা হয়রানীমুলক বক্তব্য, উস্কানী, অপপ্রচার ও নানা ধরনের হুমকী দিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন, দুর্গাপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নাজমুল হাসান নীরা (সাদ্দাম আকঞ্জি)।

বুধবার দুপুরে দুর্গাপুর পৌরশহরের বিরিশিরি এলাকায় তার বাসভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমি একজন আওয়ামী ও মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। উত্তর ময়মনসিংহের সিংহপুরুষ, তিন বারের সাবেক এমপি, বীর মুক্তিযোদ্ধা মরহুম জালাল উদ্দিন তালুকদার আমার মামা, দুর্গাপুর উপজেলা আওয়ামীলীগের প্রায় ১৫ বছরের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সফল উপজেলা পরিষদের চেয়ারম্যান মরহুম সাইদুল হোসেন আকঞ্জি আমার চাচা।

আমি বিগত দুর্গাপুর উপজেলা পরিষদ নির্বাচনে জনগণের বিপুল ভোটে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। আমি দায়িত্বে থাকাকালীন জনগণের সেবায় সব সময়ই নিজেকে বিলিয়ে দিয়েছি। করোনা মহামারী থেকে শুরু করে, সরকারি সহায়তার পাশাপাশি আমার ব্যক্তিগত পক্ষ থেকে বিভিন্ন সহযোগিতা করে আসছি। আমার জন্য সরকারি বরাদ্দকৃত সম্মানী টুকুও গরীব দুঃখিদের মাঝে বিলিয়ে দিয়েছি। এছাড়াও দুঃস্থ্য ও অসহায় রোগীদের চিকিৎসা, কন্যাদায়গ্রস্থ্ পিতাকে আর্থিক সহায়তা, বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ, শীতার্থদের মাঝে কম্বল বিরতণ, ঈদ, পুজা ও বড়দিনে বস্ত্র বিতরণসহ আমার সাধ্যমত সহায়তা করে যাচ্ছি।
এরই ধারাবাহিকতায়, আমি আমার দুর্গাপুর উপজেলার সকল শ্রেণি পেশার মানুষের পরামর্শে, আগামী উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী হয়ে মাঠ পর্যায়ে গণসংযোগ শুরু করেছি। কিন্ত খুবই দুঃখের বিষয়, আমার প্রার্থীতা ঘোষনা দেয়ার পর থেকেই আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বীত হয়ে একটি কু-চক্র  মহল, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার, উস্কানী ও হয়রানীমুলক বক্তব্যসহ নানাবিধ হুমকী-ধামকী দিয়ে যাচ্ছে। এতে আমি ও আমার পরিবারের সদস্য, আমার সমর্থকদের সম্মানহানী ঘটছে। আমি এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। সেইসাথে আপনাদের মাধ্যমে, আমার এই সংবাদ সম্মেলন বিভিন্ন মিডিয়াতে প্রচার করে, মাননীয় প্রধানমন্ত্রী সহ দেশবাসীর কাছে তুলে ধরার অনুরোধ জানান তিনি।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com