1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
কানাডার দাবানল নিয়ে ক্ষুব্ধ, নতুনভাবে শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের রাজশাহী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন, বৃক্ষরোপণ কর্মসূচি ও এলামনাই এ্যাসোসিয়েশনের কার্যালয়ের উদ্বোধন নওগাঁর আত্রাইয়ে ইউএনও’র হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ: কনের বাবার জরিমানা ও মুচলেকা কপোতাক্ষের তীরে মৃত্যুর ফাঁদ: কয়রায় ছাদ ধসে পড়ল কলেজের ভবনের, অলৌকিকভাবে রক্ষা ২৫০ শিক্ষার্থীর ঝালকাঠির রাজাপুরে অবসরপ্রাপ্ত সেনাসদস্যের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি চিরিরবন্দরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মাদ্রাসা পড়ুয়া শিশুর মৃত্যু জনবান্ধব প্রশাসন, অপরাধ দমন, দ্রুত জনসেবা ও উন্নয়নে গৌরনদীবাসীর আস্থার নাম ইউএনও মো. ইব্রাহীম রাজশাহীতে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে “বন্যপ্রাণী সংরক্ষণ ও আমাদের দায়িত্ব” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত নোয়াখালীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে কৃষি কর্মকর্তা নিহত রাজশাহীর বাগমারা থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদানের পর টানা ১০০ দিনে

এবার ইসরায়েলকে নিষেধাজ্ঞার হুমকি দিলেন জেলেনস্কি

Desk report
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
  • ১৫২ বার পড়া হয়েছে

ইউক্রেনের চুরি করা শস্য খালাস করায় ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার হুমকি দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি অভিযোগ করেছেন, ইসরায়েলি নেতারা জানা সত্ত্বেও তাদের চুরি করা শস্য ইসরায়েলি বন্দরে খালাস করা হয়েছে।

এখন এমন শস্যবাহী আরেকটি জাহাজ পৌঁছেছে, সেটিও খালাসের প্রস্তুতি চলছে। যারা এই চুরির সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়া হবে বলে জানিয়েছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট।

মঙ্গলবার (২৮ এপ্রিল) মাইক্রো ব্লগিং সাইট এক্সে জেলেনস্কি লিখেছেন, “চুরিকৃত শস্যের আরেকটি জাহাজ ইসরায়েলের বন্দরে পৌঁছেছে এবং তারা সেটি খালাস করার প্রস্তুতি নিচ্ছে। এটি বৈধ ব্যবসা হতে পারে না। ইসরায়েলি নেতারা অবশ্যই জানেন তাদের বন্দরে এমন শস্য আসছে এবং কোন কার্গো খালাস করা হচ্ছে সেটিও তারা জানেন।

এরআগে গতকাল ইসরায়েলি রাষ্ট্রদূতকে তলব করেন ইউক্রেনীয় পররাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, তাদের অধিকৃত ভূখণ্ডে উৎপাদিত শস্য রাশিয়া চুরি করে ইসরায়েলে পাঠিয়েছে। যেগুলো ইসরায়েল আবার গ্রহণও করছে।

ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজ জানিয়েছে, প্যানরোমিটিস নামের একটি জাহাজ ইসরায়েলের হাইফা বন্দরে নোঙর করেছে। এই জাহাজটি ইউক্রেনের অধিকৃত অঞ্চলের শস্য নিয়ে এসেছে। এই বছর এমন চারটি জাহাজ থেকে পণ্য খালাস করেছে ইসরায়েল।

ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদিয়ন সার দাবি করেছেন, এসব শস্য চুরিকৃত, এমন প্রমাণ ইউক্রেন দেখাতে পারেননি। তিনি অভিযোগ করেন, মিডিয়ার মাধ্যমে ইউক্রেন কূটনীতি করছে।

তবে জেলেনস্কি বলেছেন, তারা আগেও কূটনৈতিক পদক্ষেপ নিয়েছিলেন। কিন্তু তা সত্ত্বেও আরেকটি চোরাই শস্যবাহী জাহাজ ইসরায়েলে নোঙর করেছে।

সূত্র: টাইমস অব ইসরায়েল

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com