1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
শিরোনাম :
রাষ্ট্রপতির দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি জামালপুরে সনাতন ঐক্য সংগঠনের উদ্যোগে শেষ হলো উল্টো রথযাত্রা ঢাকায় AIEAB–FAMSUN-এর আন্তর্জাতিক সেমিনার স্মার্ট ফিড মিল প্রযুক্তির প্রসারে আধুনিক সমাধান ও ডিজিটাল উদ্ভাবন নিয়ে আলোচনা পত্নীতলায় ৪০ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেফতারঃ মোঃআফজাল হোসেন উপজেলা প্রতিনিধি, পত্নীতলা রৌমারীতে সিজারের পর প্রসূতির মৃত্যু: চিকিৎসায় অবহেলার অভিযোগ, হাসপাতালের মালিক ও চিকিৎসককে খুঁজছে স্বজনরা অটোরিকশা-পিকআপ মুখোমুখি সংঘর্ষে কেন্দুয়ায় চালক নিহত, আটক ২ উখিয়ায় ১ কোটি ৮০ লাখ টাকার ৬০ হাজার ইয়াবা উদ্ধার, পালিয়ে গেল চোরাকারবারীরা হাসিনাকে তাড়িয়েছি, যদি ফ্যাসিবাদ কায়েম করেন জনগণ আপনাদেরও তাড়াবে: জামায়াতের আমির ময়মনসিংহে এমপিকে প্রকাশ্যে ‘চোখ উপড়ে ফেলার’ হুমকি, ভিডিও ভাইরাল তোমরা আমার চাকরিডা খাইয়ো না, শিক্ষার্থীদের কাছে শিক্ষকের আকুতি

কালকিনিতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

আক্তার হোসেন
  • প্রকাশের সময় : সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩
  • ৪০৬ বার পড়া হয়েছে

মাদারীপুরের কালকিনিতে নানা বাড়ি বেড়াতে গিয়ে মাদিহা নামের দেড় বছর বয়সের এক শিশু পুকুরের পানিতে ডুবে মারা গেছে।

নিহত মাদিহা কালকিনি উপজেলার শিকারমঙ্গল গ্রামের মো: এনায়েত মুন্সির মেয়ে। আজ রোববার দুপুর ২ টার দিকে এ ঘটনা ঘটে।

হাসপাতাল ও নিহতের পরিবার সুত্রে জানা গেছে, দুইদিন আগে শিশু মাদিহা মায়ের সঙ্গে তার নানা বাড়ি পৌর এলাকার চর বিভাগদী গ্রামে বেড়াতে যায়। মাদিহা সবার অগাচরে ঘরের পাশের একটি পুকুর পাড় খেলতে গিয়ে পা পিচলে গভীর পানিতে ডুবে যায়। পরে তাকে পানি থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করে।

নিহত শিশুর নানু আফসানা বেগম জানান, বাড়ির সবার চোখ ফাকি দিয়ে আমার নাতি মাদিহা খেলতে গিয়ে পুকুরে পানিতে ডুবে মারা গেছে।

এব্যাপারে শিকারমঙ্গল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কুদ্দুস বেপারী জানান, আসলে বিষয়টি দুঃখজনক, বাচ্চাটি পানিতে ডুবে মারা গেল।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com