1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৭ জুন ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
ছাত্রদল নেতার বিরুদ্ধে বিএনপি নেতার মানহানি মামলা, আদালতের সমন জারি কোনো অপমান সহ্য করবে না ইরান: পেজেশকিয়ান ব্যক্তিগত জীবনের কিছু কঠিন সময়ের প্রতিফলন: গোলের পর কান্না করার কারণ জানালেন মেসি বেআইনিভাবে ৫ হাজার মুসলিমকে পুশব‍্যাক করেছে শুভেন্দু রাজধানীর জলাবদ্ধতা নিরসনে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে: স্থানীয় সরকার মন্ত্রী মায়ের নামে শিক্ষাপ্রতিষ্ঠানের আবেদন বিএনপির সংসদ সদস্যের পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে মাটি কেটে নেওয়া হয়েছে, বিষয়টা এ রকম না: সেতুমন্ত্রী ময়মনসিংহে উপজেলা রিসোর্স টিমের সদস্যদের নিয়ে গ্রাম আদালত বিষয়ে রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ রূপপুরের প্রথম ইউনিটে শনাক্ত কারিগরি বিচ্যুতি উদ্বেগজনক নয়: এনপিসিবিএল

কালীগঞ্জে শ্রমিক নেতা হত্যা মামলার আসামি গ্রেপ্তার

রনি আহমেদ
  • প্রকাশের সময় : সোমবার, ১৯ মে, ২০২৫
  • ১৫৫ বার পড়া হয়েছে

ঝিনাইদহের কালীগঞ্জে শ্রমিকদল নেতা সেকেন্দার আলী লাল মিয়া (৩৫) হত্যা মামলার আসামি রফিকুল ইসলাম সোম (৫৫)–কে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৬)। গতকাল (রবিবার) রাত ৯টার পর ঝিনাইদহ শহর এলাকা থেকে তাকে আটক করা হয়। পরবর্তীতে তাকে কালীগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। সেকেন্দার আলী লাল মিয়া ছিলেন হরিনাকুন্ডু উপজেলার রঘুনাথপুর ইউনিয়ন শ্রমিকদলের সাবেক সাধারণ সম্পাদক এবং নারায়নপুর গ্রামের মৃত আবু বক্কার বিশ্বাসের পুত্র। আটক রফিকুল ইসলাম সোম সদর উপজেলার আরাপপুর গ্রামের রুহুল কুদ্দুসের ছেলে। জানা গেছে, ২০১৬ সালের ২৭ জুলাই দুপুরে সেকেন্দার আলী লাল মিয়া গরু ক্রয়ের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে কুষ্টিয়ার উদ্দেশে রওনা হন। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। দীর্ঘ দুই বছর পর, ২০১৮ সালের ২ আগস্ট কালীগঞ্জ উপজেলার কড়াইতলা নামক এলাকা থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। এ ঘটনাকে কেন্দ্র করে নিহত সেকেন্দার আলী লাল মিয়ার বোন মোছা. মনিরা খাতুন কালীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম হাওলাদার জানান, “র‍্যাব কর্তৃক আটক রফিকুল ইসলাম সোমকে গতরাতে আমাদের হেফাজতে নেওয়া হয়েছে। তাকে আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে।”

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com