1. infoobayedcommunicationit@gmail.com : obayed it : obayed it
  2. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
  3. bot@local.invalid : Service Bot :
  4. infoobayed@gmail.com : infoobayed :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
অক্টোবরের মধ্যে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর চালু হবে ‘মাদক সেবনে বাধা’ দেয়ায় হত্যা করা হয়: আরপিএমপি কমিশনার প্রথমবারের মতো টেস্ট র‍্যাঙ্কিংয়ের ছয়ে বাংলাদেশ ইবিতে সিসিআরটিবি’র ক্যান্সার সচেতনতায় অ্যান্টিক্যান্সার ফল বিতরণ কর্মসূচি বঙ্গভবনে উঠলেন রাষ্ট্রপতি, দেওয়া হলো গার্ড অব অনার মাদক সেবনে বাধা দেওয়ায় প্রথমে শিক্ষককে, পরে বাকি ৩ জনকে হত্যা: পুলিশ ভারতীয় বার কাউন্সিল চেয়ারম্যানের বিরুদ্ধে ১৫০ কোটির দুর্নীতির অভিযোগ, পদত্যাগ দাবি জোর-পূর্বক অন্যের জমি দখল করে রান্নাঘর তৈরি করাকে কেন্দ্র করে শিবচরে দু-গ্রুপের সংঘর্ষ। নিউইয়র্ক-সিডনিতে ফ্লাইট চালুর পরিকল্পনা, বিমান খাতে বড় উদ্যোগ কাঠালিয়ায় ব্যবসায়ী ও দুই ছেলেকে কুপিয়ে আহতের ঘটনায় শাস্তির দাবিতে মানববন্ধন

কিশোরগঞ্জ-৩ আসনে জাতীয় নাগরিক পার্টি এনসিপির শাপলা কলি নিয়ে লড়বেন শেখ খায়রুল কবির

Airful Islam
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
  • ২০৫ বার পড়া হয়েছে
আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য কিশোরগঞ্জ জেলার ৬টি আসনের মধ্যে কিশোরগঞ্জ ৩ তাড়াইল- করিমগঞ্জ আসনে জাতীয় নাগরিক পার্টি এনসিপির শাপলা কলি নিয়ে লড়বেন শেখ খায়রুল কবির। দলীয় সূত্র জানিয়েছে, কিশোরগঞ্জ-৩ আসনের প্রার্থী শেখ খায়রুল কবির কেন্দ্রীয় দায়িত্ব পালনের পাশাপাশি দীর্ঘদিন যাবৎ নিজ আসনে এনসিপির শাপলা কলি প্রতীকের পক্ষে গণসংযোগ ও দলীয় প্রচারণা চালিয়ে আসছেন।
জুলাই অভ্যুত্থানে সক্রিয় ভূমিকা ছিলো তার।এর আগে ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনের সময় তাকে মিথ্যা মামলায় কারাগারে তাকতে হয়েছে। ১৮ সালের আওয়ামী লীগ বিরোধী বিভিন্ন মিছিল ও মিটিংয়ে সক্রিয় ছিলেন তিনি। বিভিন্ন সময় হামলা, মামলা ও হয়রানির শিকারও হন। সবশেষ জুলাই গণঅভ্যুত্থানে আন্দোলনের শুরুর দিকে খায়রুল কবির নেতৃত্বে ছিলেন সামনের সারিতে।
একজন মেধাবী রাজনীতিক হিসেবে ইতোমধ্যে সবার আলাদা নজর কেড়েছেন তিনি। নিজ আসনের জনসাধারণের মাঝে এনসিপির শাপলা কলি  প্রতীক পৌঁছে দেওয়ার পাশাপাশি দলটিকে একটি সংহত অবস্থানে নিয়ে যেতে তিনি বিরামহীন প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।
দলীয় প্রার্থী হিসেবে ঘোষিত হওয়ার পর খায়রুল কবির বলেন স্বাধীনতার ৫৪ বছরে এই দেশের মানুষ দুই দলের শাসন সবচেয়ে বেশি সময় দেখেছে। মানুষ এখন অনেক সচেতন। ফলে তারা নতুন নেতৃত্ব চায়।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com