1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
রাষ্ট্রপতির দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি জামালপুরে সনাতন ঐক্য সংগঠনের উদ্যোগে শেষ হলো উল্টো রথযাত্রা ঢাকায় AIEAB–FAMSUN-এর আন্তর্জাতিক সেমিনার স্মার্ট ফিড মিল প্রযুক্তির প্রসারে আধুনিক সমাধান ও ডিজিটাল উদ্ভাবন নিয়ে আলোচনা পত্নীতলায় ৪০ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেফতারঃ মোঃআফজাল হোসেন উপজেলা প্রতিনিধি, পত্নীতলা রৌমারীতে সিজারের পর প্রসূতির মৃত্যু: চিকিৎসায় অবহেলার অভিযোগ, হাসপাতালের মালিক ও চিকিৎসককে খুঁজছে স্বজনরা অটোরিকশা-পিকআপ মুখোমুখি সংঘর্ষে কেন্দুয়ায় চালক নিহত, আটক ২ উখিয়ায় ১ কোটি ৮০ লাখ টাকার ৬০ হাজার ইয়াবা উদ্ধার, পালিয়ে গেল চোরাকারবারীরা হাসিনাকে তাড়িয়েছি, যদি ফ্যাসিবাদ কায়েম করেন জনগণ আপনাদেরও তাড়াবে: জামায়াতের আমির ময়মনসিংহে এমপিকে প্রকাশ্যে ‘চোখ উপড়ে ফেলার’ হুমকি, ভিডিও ভাইরাল তোমরা আমার চাকরিডা খাইয়ো না, শিক্ষার্থীদের কাছে শিক্ষকের আকুতি

ক্লাস করতে এসে আটক রাবির নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতা

ফজলে রাব্বী পরশ
  • প্রকাশের সময় : বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪
  • ১২৬ বার পড়া হয়েছে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ক্লাস করতে এসে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে আটক করে পুলিশ হাতে সোপর্দ করে সাধারণ শিক্ষার্থীরা। মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেট এ ঘটনা ঘটে।আটক হওয়া ছাত্রলীগ নেতা হলেন ইনজামামুল হক। তিনি বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী এবং মতিহার হল শাখা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ছিল।তিনি হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ভাস্কর সাহার অনুসারী ছিলেন। তার বিরুদ্ধে বিভিন্ন সময় সিট বানিজ্য, মাদক ব্যবসা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা করার জড়িত থাকার অভিযোগ ছিল।এর আগে গত ১৩ আগষ্ট মতিহার হলের তার ২২২ রুম থেকে ৮টা ধারালো দেশীয় অস্ত্র, রড, লোহার পাইপ পাওয়া যায়।রাবি পুলিশ ফাঁড়ি ইনচার্জ মোহাম্মদ ইবনে ফিরোজ বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর একজন ছাত্রলীগের নেতা ধরার খবর দিলে আমরা গেলে ক্ষুব্ধ শিক্ষার্থীরা জুবেরী মাঠে তাকে পুলিশের হাতে তুলে দেয়। বর্তমানে সে পুলিশ মতিহার থানায় পুলিশ হেফাজতে আছে।এবিষয়ে প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান বলেন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতা ধরা হয়েছে বর্তমানে তাকে মতিহার থানায়  রয়েছে। এখনো আমরা শিক্ষার্থীদের কাছ থেকে বিরুদ্ধে এখন পযর্ন্ত কোনো অভিযোগ পাইনি। তবে কোনো অভিযোগ প্রমাণিত হলে  প্রশাসন থেকে ব্যবস্থা নেওয়া হবে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com