খুলনা কেএমপি’র পুলিশ কমিশনার এর কার্যালয়ে কেএমপির পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা এর সাথে ভারতীয় সহকারী হাই কমিশনার পবন কুমার’র। ২০ মে বুধবার সকাল সাড়ে ১০ টায় এক সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন। সাক্ষাৎকালে উভয় পক্ষ পরস্পরকে ফুলের তোড়া ও শুভেচ্ছা উপহার প্রদান করেন।
এসময় সৌহার্দ্যপূর্ণ পরিবেশে পারস্পরিক সম্পর্ক, দ্বিপাক্ষিক সহযোগিতা এবং খুলনায় অবস্থিত ভারতীয় হাই কমিশনের নিরাপত্তার বিষয়ে উভয়ে আলোচনা করেন এবং মাননীয় পুলিশ কমিশনার ভারতীয় দূতাবাসের কর্মকর্তাকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
সাক্ষাৎকালে খুলনা মেট্রোপলিটন পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।