গতকাল ময়মনসিংহ জেলার ত্রিশাল থানার কানিহারি ইউনিয়নে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মরণে হা ডুডু…

গতকাল ময়মনসিংহ জেলার ত্রিশাল থানার কানিহারি ইউনিয়নে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মরণে     হা ডুডু খেলার টুর্নামেন্টের সেমিফাইনাল অনুষ্ঠিত হয়েছে, উক্ত খেলায় ত্রিশাল বনাম রামপুর ইউনিয়ন প্রতিদ্বন্দ্বিতা করে ত্রিশাল ইউনিয়ন জয় লাভ করে উক্ত খেলায় উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য জনাব ডাক্তার মোহাম্মদ লিটন সাহেব,আরো উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা বিএমপির  আহ্বায়ক কমিটির সদস্য মঞ্জুরুল ওহে নিক্সন এবং কানিহারি ইউনিয়ন বিএনপি’র আহবায়ক জনাব মোঃ নিজাম উদ্দিন মন্ডল আরো অন্যান্য নেতৃবৃন্দ উক্ত টুর্নামেন্ট সম্পর্কে জনাব মোঃ নিজাম উদ্দিন সাহেব বলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মরণে উক্ত টুর্নামেন্টে আয়োজন করা হয় পার্শ্ববর্তী কয়েকটি ইউনিয়ন উক্ত টুর্নামেন্টে অংশগ্রহণ করেন আজ টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল অনুষ্ঠিত হয়েছে তিনি আরো বলেন উক্ত টুর্নামেন্টকে ঘিরে হাজারো হাজারো দর্শকের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে তিনি জানান আগামী ১৪ তারিখ উক্ত টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে সকলকে ফাইনাল খেলা উপভোগ করার আমন্ত্রণ জানান  

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top