1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
শিরোনাম :
বেড়িবাঁধের বরাদ্দের এক টাকাও লুটপাট করতে দেওয়া হবে না: নাহিদ ইসলাম সোমবার শোক দিবস পালন করবে বিএনপি ইনসানিয়াত বিপ্লব, বাংলাদেশ চট্টগ্রাম জেলা শাখার পক্ষথেকে বন্যায় কবলিত মানুষদের ত্রান সামগ্রী বিতরণ কার্যক্রম জামালপুরের ইসলামপুর বিএনপির উদ্যোগে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন ১৭ জুলাই শব্দশৈলী শ্রীমঙ্গল আবৃত্তি ও অভিনয় স্কুলের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী টানা বৃষ্টিতে বাগেরহাটে জলাবদ্ধতা, হাসপাতাল রোডে জাল ফেলে মাছ শিকার। জামালপুরের ইসলামপুর বণিক সমিতির উদ্যোগে নব- নির্বাচিত এমপি সুলতান মাহমুদ বাবু কে সংবর্ধনা প্রদান রাজারহাটে জমি বিরোধের জেরে ১০ বাড়িতে সংঘবদ্ধ হামলা-লুটপাটের অভিযোগ, নিঃস্ব ১০ পরিবার বগুড়ায় মৌ পরিবহন যাত্রীবাহী বাস থেকে ৩০০ পিস বুপ্রেনরফাইনযুক্ত ইঞ্জেকশন এ্যাম্পুলসহ ফরহাদ গ্রেফতার কোম্পানীগঞ্জে মাদকবিরোধী অভিযানে তিনজনের কারাদন্ড

জামালপুরের ইসলামপুর বণিক সমিতির উদ্যোগে নব- নির্বাচিত এমপি সুলতান মাহমুদ বাবু কে সংবর্ধনা প্রদান

এম.শফিকুল ইসলাম ফারুক
  • প্রকাশের সময় : রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে
জামালপুর জেলার ইসলামপুর  বাজার বণিক সমিতির আয়োজনে বাজার প্রাঙ্গণে নব-নির্বাচিত এমপি- কে এক অনারম্বর অনুষ্ঠানে  সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যা ৭ টায়  ইসলামপুর বাজার বণিক সমিতির সভাপতি আব্দুল আউয়াল খান লোহানীর সভাপতিত্বে প্রধান অতিথি নব-নির্বাচিত এমপি জামালপুর- ২, (ইসলামপুর) আসন, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য উপজেলা বিএনপির সভাপতি  সুলতান মাহমুদ বাবু-কে সংবর্ধনা প্রদান করা হয়।
বাজার ব্যবসায়ী সাখাওয়াত হোসেন সুজনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ  সাবেক চেয়ারম্যান নবী নেওয়াজ খান লোহানী বিপুল,কেন্দ্রীয় বিএনপি  মানবাধিকার  বিষয় সদস্য দ্রুতি,উপজেলা বিএনপি মানবাধিকার বিষয় সম্পাদিকা নাফিজা শাফিস বিন্তি,উপজেলা বিএনপির সহ-সভাপতি এ কে এম শহিদুর রহমান শহীদ,জয়নাল  আবিদীন সরকার। ইসলামপুর বাজারের বিভিন্ন সমস্যা,দাবী ও উন্নয়ন কল্পে এবং ঐতিহ্যবাহী ইসলামপুর বাজারের সাফল্য তুলে ধরে  দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন  বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক ইব্রাহিম সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক বাবলু মন্ডল, অর্থ বিষয়ক সম্পাদক শোয়ায়েব ঝন্টু , গার্মেন্টস মালিক সমিতি সাধারণ সম্পাদক সবুজ খন্দকার প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্যে বাজার বণিক সমিতির একটি অফিস, হকার্স মার্কেট নির্মাণ,মধ্য বাজার মসজিদ উন্নয়ন, ব্যবসায়ীদের সুবিধার্থে বিজয় এক্সপ্রেস ট্রেন দেওয়ানগঞ্জ পর্যন্ত স্টপেজ ব্যবস্থা  সহ সুন্দর একটি মডেল বাজার গড়ে তুলতে  চান।
সংবর্ধনা অনুষ্ঠানে আলোচনা শেষে প্রধান অতিথি কে  একটি স্বর্ণের ধানের শীষের ক্রেস্ট এবং বিশেষ অতিথি  বিন্তি এবং দ্রুতি কে স্বর্ণের আংটি উপহার দেওয়া হয়। অন্যান্য বিশেষ অতিথিদের পুষ্প দ্বারা শুভেচ্ছা জানানো হয়।  শেষে ঢাকার শিল্পীর পরিবেশনায়   সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্তি ঘটে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com