1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
শিরোনাম :
বেড়িবাঁধের বরাদ্দের এক টাকাও লুটপাট করতে দেওয়া হবে না: নাহিদ ইসলাম সোমবার শোক দিবস পালন করবে বিএনপি ইনসানিয়াত বিপ্লব, বাংলাদেশ চট্টগ্রাম জেলা শাখার পক্ষথেকে বন্যায় কবলিত মানুষদের ত্রান সামগ্রী বিতরণ কার্যক্রম জামালপুরের ইসলামপুর বিএনপির উদ্যোগে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন ১৭ জুলাই শব্দশৈলী শ্রীমঙ্গল আবৃত্তি ও অভিনয় স্কুলের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী টানা বৃষ্টিতে বাগেরহাটে জলাবদ্ধতা, হাসপাতাল রোডে জাল ফেলে মাছ শিকার। জামালপুরের ইসলামপুর বণিক সমিতির উদ্যোগে নব- নির্বাচিত এমপি সুলতান মাহমুদ বাবু কে সংবর্ধনা প্রদান রাজারহাটে জমি বিরোধের জেরে ১০ বাড়িতে সংঘবদ্ধ হামলা-লুটপাটের অভিযোগ, নিঃস্ব ১০ পরিবার বগুড়ায় মৌ পরিবহন যাত্রীবাহী বাস থেকে ৩০০ পিস বুপ্রেনরফাইনযুক্ত ইঞ্জেকশন এ্যাম্পুলসহ ফরহাদ গ্রেফতার কোম্পানীগঞ্জে মাদকবিরোধী অভিযানে তিনজনের কারাদন্ড

বগুড়ায় মৌ পরিবহন যাত্রীবাহী বাস থেকে ৩০০ পিস বুপ্রেনরফাইনযুক্ত ইঞ্জেকশন এ্যাম্পুলসহ ফরহাদ গ্রেফতার

আকাশ আহমেদ
  • প্রকাশের সময় : রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে
গত শনিবার দিন গত রাতে বগুড়া সদর উপজেলা এরুলিয়া বাংলাদেশ বিমান বাহিনী এলাকাস্থ বগুড়া-নওগাঁ মহাসড়কের উত্তর পার্শ্বে বাংলাদেশ বিমান বাহিনী ইউনিটের সামনে পাকা রাস্তার উপর নওগাঁ থেকে ঢাকাগামী মৌ পরিবহন নামীয় যাত্রীবাহী বাস যার রেজি: নং ঢাকা মেট্রো-ব-১৩-২১২৬ এর C-2 সিটে বসা (টিকিট বিহীন) যাত্রীর দেহ ও তার ট্রাভেল ব্যাগ তল্লাশী করে ৩০০ পিস উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামী হলো, মোঃ ফরহাদ হোসেন (২৫), পিতা মোঃ মোজাম্মেল হক, মাতা-মোছাঃ গোলাপ বানু, সাং-আঙ্গুরত কলোনী, ডাকঘর-হরিতকিডাঙ্গা,ওয়ার্ড নং-০১,
ইউপি- হরিতকিডাঙ্গা, থানা-ধামইরহাট,
জেলা-নওগাঁ।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, বগুড়া কর্তৃক গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় একটা মাদকের চালান পাচার হবে সে অনুযায়ী উপপরিচালক মোহা: জিললুর রহমানের নেতৃত্বে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে বগুড়া সদর উপজেলার এরুলিয়া বাংলাদেশ বিমান বাহিনী এলাকায় বগুড়া-নওগাঁ মহাসড়কের উত্তর পার্শ্বে বাংলাদেশ বিমান বাহিনী ইউনিট এর সামনে পাকা রাস্তার উপর নওগাঁ থেকে ঢাকাগামী মৌ পরিবহন নামীয় যাত্রীবাহী বাস যার রেজি: নং ঢাকা মেট্রো-ব-১৩-২১২৬ এর C-2 সিটে বসা (টিকিট বিহীন) যাত্রীর দেহ ও তার ট্রাভেল ব্যাগ তল্লাশী করে বুপ্রেনরফাইনযুক্ত (Buprenorphine Injection I.P) CUPIGESIC লেবেলকৃত ইঞ্জেকশন ৩০০এ্যাম্পুল উদ্ধারসহ আসামীকে গ্রেফতার করা হয়।
উল্লিখিত আসামীর বিরুদ্ধে বগুড়া সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোঃ সামসুল আলম বাদী হয়ে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
মাদকের এই চালানের সাথে অন্যান্য কে বা কারা জড়িত তা নিয়ে তদন্ত চলছে। সম্পৃক্ততা পাওয়া গেলে সনাক্ত করে দ্রুতই আইনের আওতায় আনার প্রক্রিয়া চলমান।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com