1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পারস্য উপসাগর থেকে ভেসে আসবে আমেরিকান শক্তির হাড় গুঁড়ো হওয়ার শব্দ: ইরানের জেনারেল ২-৩ বছরের মধ্যে শিক্ষার নতুন কারিকুলাম বাস্তবায়ন সম্ভব: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ প্রতিবন্ধী নবজাতককে নিতে অস্বীকৃতি পিতার, বুকে জড়িয়ে ঘরে ফিরছেন মা দেবীগঞ্জে ইউএনওর ওপর হামলা, জড়িতদের খুঁজতে পুলিশের তৎপরতা মাদারীপুরে,মাছ-মাংস ও সবজির বাজার উর্ধমূখী,ক্রেতাদের নাভিশ্বাস গভীর রাতে আগুনে ছাই ৫ দোকান—নিঃস্ব সিরাজগঞ্জের ব্যবসায়ীরা! সলঙ্গায় অভাবের সঙ্গে লড়াই করা এক যুবকের অনুপ্রেরণার গল্প মারা গেছেন সাবেক উপমন্ত্রী ​কাঁঠালিয়ায় উৎসবমুখর পরিবেশে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ আহত, চিকিৎসা অবহেলার অভিযোগ

দুর্নীতির বিরুদ্ধে লেখায় অপপ্রচারের শিকার সাংবাদিক “আবু সুফিয়ান”

মোঃ আবু সুফিয়ান তালুকদার
  • প্রকাশের সময় : বুধবার, ২১ মে, ২০২৫
  • ৫৯৬ বার পড়া হয়েছে
আমি, মোঃ আবু সুফিয়ান তালুকদার, দীর্ঘদিন ধরে সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে *দৈনিক স্বাধীন দেশ* ও *দেশ বুলেটিন অনলাইন* পত্রিকায় সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে সাংবাদিকতা করে আসছি। সমাজের অনিয়ম, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে রিপোর্ট প্রকাশ করাকে আমি শুধু পেশাগত দায়িত্ব নয়, বরং নৈতিক কর্তব্য হিসেবেই পালন করে চলেছি।
এই দায়বদ্ধতা থেকেই আমি সিরাজগঞ্জ শহরের দরগা রোড এলাকায় পুলিশ সুপার কার্যালয়ে কর্মরত স্টেনোটাইপিস্ট খাদেমুল ইসলাম এবং হিসাবরক্ষক হেদায়েত উল্লাহ গংয়ের বিরুদ্ধে পৌর বিধি লঙ্ঘন, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তুলে ধারাবাহিক অনুসন্ধানমূলক প্রতিবেদন প্রকাশ করে আসছি।
উল্লেখযোগ্য যে, “এলিট টাওয়ার”নামক ভবনটি  ৬ তলার অনুমোদন নিয়ে অবৈধভাবে ৮ তলা নির্মাণ করেছেন। এই ঘটনার প্রেক্ষিতে  ৯ জুলাই ২০২৪ তারিখে পৌর মেয়র ভবনটি অপসারণের নির্দেশ দেন। বিষয়টি পূর্বে ৯ ফেব্রুয়ারি ২০২২ তারিখে *দৈনিক যুগের কথা* পত্রিকায় এবং ২১ মার্চ ২০২২ তারিখে *দৈনিক যুগের কথা*, *আজকের সিরাজগঞ্জ*, *কলম সৈনিক, জনবানী* পত্রিকা ও ২৬ ডিসেম্বর ২০২২ তারিখে দৈনিক স্বাধীন দেশ পত্রিকায় প্রকাশিত  হয়েছে।
পরবর্তীতে ৮ এপ্রিল ২০২৫ তারিখে আমি সিরাজগঞ্জ পৌর প্রশাসকের বরাবর লিখিত অভিযোগ দাখিল করি এবং ৭ মে ২০২৫ তারিখে সিরাজগঞ্জ প্রেসক্লাবে অভিযোগপত্র জমা প্রদান করি।
দুঃখজনক হলেও সত্য, আমার প্রকাশিত প্রতিবেদনগুলোর মাধ্যমে দুর্নীতির বিষয়টি জনসম্মুখে উন্মোচিত হওয়ার পর, অভিযুক্ত ব্যক্তিবর্গ ১৯ মে ২০২৫ তারিখে দৈনিক যুগের কথা পত্রিকায় আমার বিরুদ্ধে মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট ‘চাঁদাবাজি’র অভিযোগ ছড়িয়ে একটি সুপরিকল্পিত অপপ্রচার শুরু করেছেন। এটি নিছক একটি প্রতিহিংসাপরায়ণ অপচেষ্টা, যার উদ্দেশ্য আমার ব্যক্তিগত ও পেশাগত সুনাম ক্ষুণ্ণ করা এবং জনস্বার্থে প্রকাশিত সত্যকে আড়াল করা।
আমি এই কুৎসিত, মনগড়া ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ও ঘোর নিন্দা জানাচ্ছি। একইসঙ্গে সংশ্লিষ্ট গণমাধ্যমকে অনুরোধ করছি, তারা যেন ভবিষ্যতে সাংবাদিকতার ন্যূনতম নৈতিকতা ও বস্তুনিষ্ঠতা বজায় রেখে যথাযথ তথ্য যাচাই ব্যতীত কোনো সংবাদ প্রকাশ না করেন।
আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি—মিথ্যার মুখোশ একদিন খুলে যাবে, এবং সত্যের জয় অনিবার্যভাবে প্রতিষ্ঠিত হবে। দুর্নীতিবাজদের মুখোশ যেমন জনসম্মুখে উন্মোচিত হবে, তেমনি একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক সমাজ গঠনের স্বপ্নে আমরা এগিয়ে যাবো—এই আশায় আমি অবিচল।
এ বিভাগের আরো সংবাদ

ঠাকুরগাঁওয়ে জ্বালানি তেল বিক্রিতে শৃঙ্খলা ফেরাতে চালু করা হয়েছে ফুয়েল কার্ড ব্যবস্থা। জেলা প্রশাসনের এই উদ্যোগে তেল বিক্রিতে কিছুটা শৃঙ্খলা ফিরলেও কমেনি সাধারণ চালকদের ভোগান্তি। বরং দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে তেলের জন্য। জেলা প্রশাসনের ঘোষণা অনুযায়ী, ৫ এপ্রিল থেকে ফুয়েল কার্ড ছাড়া কোনো প্রকার জ্বালানি তেল বিক্রি করা হচ্ছে না। নতুন এই নিয়ম বাস্তবায়নে রোববার (৫ এপ্রিল) জেলার কয়েকটি ফিলিং স্টেশনে সকাল ৯টা থেকে বিকাল ৬টা পর্যন্ত পেট্রোল ও অকটেন বিক্রি শুরু হয়।তবে সরেজমিনে গিয়ে দেখা যায়, কার্ড থাকা সত্ত্বেও তেল পেতে চরম ভোগান্তিতে পড়ছেন চালকরা। অনেকেই ভোর ৪টা থেকেই লাইনে দাঁড়িয়ে থাকছেন। নির্ধারিত সময় সকাল ৯টার পরিবর্তে কোথাও কোথাও ১০টার পর তেল সরবরাহ শুরু হওয়ায় ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। এছাড়া, প্রথম দিনে ৫ লিটার করে তেল দেওয়ার কথা থাকলেও বাস্তবে অনেক স্টেশনে ৫০০ টাকার তেল দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।স্থানীয় বাইক চালকরা জানান, ‘ভোরে এসে লাইনে দাঁড়িয়েও সকাল ১১টা পর্যন্ত তেল পাই না। কখন তেল পাবো তার কোনো নিশ্চয়তা নেই। এতে আমাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।’ এদিকে, ফুয়েল কার্ড ছাড়া অনেকেই তেল নিতে এসে খালি হাতে ফিরে যাচ্ছেন। এতে একদিকে তেল বিক্রিতে শৃঙ্খলা ফিরলেও অন্যদিকে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বেড়েছে। ফিলিং স্টেশন সংশ্লিষ্টরা বলছেন, ফুয়েল কার্ড চালুর ফলে আগের মতো বিশৃঙ্খলা আর নেই। নিয়ম মেনে তেল বিতরণ করা সম্ভব হচ্ছে। রুপালী ফিলিং স্টেশনের ম্যানেজার মো. আব্দুল হক বলেন, “আগে তেল দিতে গিয়ে অনেক বিশৃঙ্খলা হতো। এখন কার্ড থাকার কারণে সবকিছু নিয়ন্ত্রণে এসেছে।” অন্যদিকে, ফিলিং স্টেশনে দায়িত্বপ্রাপ্ত ট্যাগ কর্মকর্তা মো. মুক্তারুজ্জামান বলেন, জেলা প্রশাসনের নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। কোনোভাবেই ফুয়েল কার্ড ও বৈধ কাগজপত্র ছাড়া তেল দেওয়া হচ্ছে না। তবে চালকদের দাবি, শুধুমাত্র নিয়ম করলেই হবে না—সময়মতো তেল সরবরাহ নিশ্চিত করা এবং লাইনের চাপ কমাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে প্রশাসনকে।

© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com